" আমাদের ঈদ আয়োজন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আমাদের ঈদ আয়োজনঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন অনুভূতি গুলো আপনাদের কাছে শেয়ার করতে।আপনারা আমার পরিবারের ই একটি অংশ। আর তাই কিছু কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে।আজকে আমি ঈদের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিব।গতকাল ঈদুল আজহা পালন করলো দেশের লাখ লাখ মানুষ।আমিও এই ঈদ উৎসব উদযাপন কে কেন্দ্র করে তিন দিন আগে বাড়িতে এসেছি এটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।এরপর আমার ছোট জা ও এলো।আমরা দুই পরিবার মিলে এবার একসাথে ঈদুল আজহার দিনটি খুব আনন্দ নিয়ে উদযাপন করলাম।
ঈদের দিন ভোরে আমি নামাজ পড়ে ই পায়েস আর জর্দা পোলাও রান্না করে নিয়েছিলাম।আমার শ্বশুরবাড়িতে ঈদে কখনও আমি সেমাই রান্না করতে দেখিনি।এরা পায়েস আর জর্দা পোলাও সকালে মিষ্টি খাবার হিসেবে খেয়ে থাকে।তাই আমি ও সব সময় পায়েস আর জর্দা রান্না করে থাকি।এবার ও তাই রান্না করলাম।এরপর ছেলেরা সব নামাজে চলে গেলে আমি পোলাওয়ের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম।আর রাতেই মাংস ভুনা করে নিয়েছিলাম।যদিও ফটোগ্রাফি আর করা হয়ে উঠেনি।ছেলেরা সবাই নামাজ পড়ে এসে ভুনা খিচুড়ি খেয়ে পায়েস ও জর্দা খেয়ে নিলো।এরপর আমরা মেয়েরা ও সবাই খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা খেয়ে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করা শুরু করলাম।
আমি দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম।যদিও ফটোগ্রাফি করা হয়নি কাজের চাপে।পোলাও,ঝাল মাংস,কলিজা ভুনা,মগজ ভুনা এসব কিছুই রান্না করেছিলাম।সবাই খুব মজা করেই খেয়েছিল।গরীব-দুঃখীদের ও আত্মীয়-স্বজনের মাঝে সবকিছু খুব সুন্দর ভাবে বিতরন করা হয়েছিল।এবারের সব রান্না আমি নিজেই করেছি।আর সবাই খুব মজা করেই প্রতিটি রান্না করা খাবার খেয়েছিল।রান্নার লোক থাকলেও বিশেষ দিনের বিশেষ রেসিপি গুলো নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে খুবই ভালো লেগেছে আমার।দুপুরে সবাই একসাথে বসে খাবার খেয়েছিলাম।এরপর রাতে গেস্ট এলো।তাদেরকে খুব সুন্দর ভাবে অ্যাপায়ন করেছিলাম।দিনটি আনন্দ, কাজ ও অ্যাপায়নের মধ্য দিয়ে ই কেটে গেলো।কোথাও ঘুরতে বের হতে পারিনি।আজ ঈদের দ্বিতীয় দিন। আজ রাতে আমরা সবাই ননদের বাসায় বেড়াতে যাব।তাদের আসতে বললে ও তারা আসতে পারেনি।
আমার ঈদ আয়োজনের কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আপনাদের মাঝে সুন্দর কিছু অনুভূতি শেয়ার করে নিতে পেরে ভীষন ভালো লাগলো। আশাকরি আমার মতো আপনারা ও সবাই সুন্দর সময় কাটিয়েছেন পরিবারের সাথে।পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে ঈদের আনন্দে সময় কাটুক সকলের এই কামনা ই করি।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1932032282862497862?t=2CmX_nfgWeCu7PTbBBYTVg&s=19
https://x.com/shimulakter403/status/1932032009238725012?t=8QdQdzwA6o4bUE0DNzIxuQ&s=19
https://x.com/shimulakter403/status/1932033937767116901?t=8joiir1Zd9-rVge8y3Cxpg&s=19
https://x.com/shimulakter403/status/1932033770967941561?t=9Qit8bCnfIqVXjYV9KHI9Q&s=19
https://x.com/shimulakter403/status/1932036303195107426?t=fv41qHwcwfyLFPV8pz6Vsg&s=19
https://x.com/shimulakter403/status/1932035878354121064?t=oWQt_FBJ3q30NMzEBFtrgA&s=19
https://x.com/shimulakter403/status/1932039035071140164?t=y_kc_xy4wMjfoIwDZ4bNeA&s=19
https://x.com/shimulakter403/status/1932038790811631811?t=5jYc8XwNtsGDi00HAwh4eQ&s=19
https://x.com/shimulakter403/status/1932040348865552856?t=Dr-0ChkSX6CDV3uCM2owXg&s=19
https://x.com/shimulakter403/status/1932040089045266613?t=QLCH-1oVfbPxPAa9TWyDPg&s=19
বেশ ভালো লাগলো দেখে যে ঈদের দিন আপনি অনেক সুন্দর করে সময় কাটিয়েছেন এবং বেশ ভালো দিন গেছে আপনার। পরিবারের সকলে মিলে একসাথে ভালো ভালো রান্না করে খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।