" ডিম দিয়ে জালি কাবাব " 🍽️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

ডিম দিয়ে জালি কাবাবঃ


photocollage_20255681916883.jpg

20250502_131852.jpg

20250502_131843.jpg

20250502_131825.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করার।আজকে একটি দারুন সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম।আশাকরি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।আসলে অনেক বাচ্চারাই আছে ডিম একদম খেতে চায় না।কিন্তু কাবাবের নাম শুনলে সেই কাবাবের উপর লাফিয়ে পরে।তাই ভাবলাম ডিম দিয়ে একটি কাবাবের রেসিপি করি।যাতে করে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে রেসিপিটি খেতে পারে।আর তৈরি করার পর সেদিন পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিলো।তাই ভাবলাম আপনাদের সাথে ও দারুন সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করে নেই।এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি--

প্রয়োজনীয় উপকরনঃ

১.ডিম- ৬ টি
২. আলু -৪/৫ টি
৩.কাঁচা মরিচ -ইচ্ছে মতো
৪.লবন- আন্দাজ মতো
৫.. গরম মসলার গুঁড়া - সামান্য
৬.বেসন - সামান্য
৭.আদা ও রসুন পেস্ট - সামান্য
৮.পেঁয়াজের বেরেস্তা - ৫/৬ টি
৯. তেল- পরিমান মতো
১০. হলুদের গুঁড়া - সামান্য

20250502_094705.jpg

20250502_114628.jpg

20250502_114251.jpg

20250502_114245.jpg

20250502_093529.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20250502_112133.jpg

20250502_112211.jpg

20250502_114259.jpg

প্রথমে আলু ও ডিম সিদ্ধ করে নিয়েছি।এরপর ভালো করে ম্যাশ করে নিয়েছি।ডিমের সাদা অংশ ছুরি দিয়ে কুচিকুচি করে কেটে নিয়েছি।আর কুসুম গুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি।

ধাপ -- ২


20250502_114259.jpg

20250502_114333.jpg

এবার ভালো মতো মেখে নেয়ার পালা।প্রথমে ম্যাশ করে রাখা আলুর মধ্যে কাঁচা মরিচ কুচি,আদা-রসুনের পেস্ট সামান্য, লবন ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম।এরপর গরম মসলা গুঁড়া দিয়ে নিলাম।

ধাপ -- ৩


20250502_114414.jpg

এরপর দিয়ে দিলাম কেটে রাখা ডিম ও কুসুম।

ধাপ -- ৪


20250502_114424.jpg

এরপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা।

ধাপ -- ৫


20250502_114458.jpg

20250502_114909.jpg

এরপর সামান্য বেসন দিয়ে খুব ভালো ভাবে মেখে নিলাম।

ধাপ -- ৬


20250502_114904.jpg

20250502_115903.jpg

এবার আমি আমার ইচ্ছে মতো গোল গোল শেপ করে কাবাব তৈরি করে নিলাম।

ধাপ -- ৭


20250502_130309.jpg

20250502_130404.jpg

20250502_131858.jpg

এবার তো ভেজে নেয়ার পালা।আমি প্রথমে ডিম ভেঙে ভাল করে ফিটে নিয়েছিলাম।এরপর একটি করে কাবাবা সেই ফিটে নেওয়া ডিমের মধ্যে চুবিয়ে তেলের উপর ছেড়ে দিয়েছি।এরপর কাবাবের উপর ফেটানো ডিম ছিটিয়ে দিয়েছি।এভাবেই সব গুলো কাবাব ভেজে তুলে নিয়েছ।

পরিবেশনা


photocollage_20255682057767.jpg

20250502_131846.jpg

20250502_131825.jpg

20250502_131758.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভালো লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ দারুণ একটি রেসিপি হয়েছে। ডিম দিয়ে জালি কাবাব রেসিপি। নতুন রেসিপি লাগছে। আলু সস্তা হয়েছে বাসায় ট্রাই করবো। ধন্যবাদ।

 last year 

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। ডিম দিয়ে কখনো কাবাব তৈরি করে এভাবে খাওয়া হয়নি। দেখে আমার কাছে লোভনীয় লাগছে। সময় করে রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

ডিমের তৈরি জালি কাবাব গুলো দেখতে দারুন লাগছে আপু। খেতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আর খুব সুন্দর ভাবে আপনি রেসিপিটি উপস্থাপন করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

বেশ লাগে খেতে ডিমের এই কাবাবটি। আর বানানোও বেশ সহজ। বাসায় থাকা উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নেয়া যায়। সেই সাথে সময়ও কম লাগে। বেশ লোভনীয় লাগছে কাবাবগুলো। ধন্যবাদ ডিমের ঝালি কাবাব বানানোর রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

বেশ সুস্বাদু একটু রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি কথা বলতে দেখেই খেতে ইচ্ছা করছে, বেশ লোভনীয় দেখতে। এত সুন্দর এবং মুখরোচক দেখতে লাগছে, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ এত সুন্দর একটু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি মতামত প্রকাশ করার জন্য।

 last year 

এত সুন্দর সুস্বাদু কাবাব দেখে মনে হচ্ছে এক কাপ চা নিয়ে আপনার কাছে চলে যাই চার সাথে কাবাব খাওয়ার জন্য। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খাবারটি খেতে। এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করলে লোভ তো লাগবেই। ধন্যবাদ এত সুন্দর এবং সুস্বাদু খাবার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47