" ঈদ শেষে ঢাকায় ফিরে আসার তিক্ত অভিজ্ঞতা "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

ঈদ শেষে ঢাকায় ফিরে আসার তিক্ত অভিজ্ঞতাঃ


road-3309094_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ একটি তিক্ত অভিজ্ঞতার।সত্যি কথা বলতে দুই দিন আগে ই পবিত্র ঈদুল আজহা উদযাপন করলো দেশের লাখ লাখ মানুষ।সবাই খুব আনন্দ আর খুশিতে পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব পালন করেছেন এমনটাই আশাকরি।আমিও পরিবার পরিজন নিয়ে খুব আনন্দ আর খুশিতে ঈদ উৎসব পালন করেছি।সবাইকে নিয়ে এই কয়টা দিন খুব সুন্দর সময় কাটিয়েছি।তবে আজ ঢাকা আসার সময় কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঢাকায় এলাম।এমনিতেই গরম তার উপর ঘন্টা খানেক বাসে বসে থাকতে হয়েছে গরমের মধ্যে।এই তিক্ত অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

আমরা ঢাকায় ফেরার সময় নিজেদের গাড়িতে আসিনি।ঢাকা আসার সময় বাসে আসার চিন্তা করলাম।কারন এখন ও পথে তেমন জ্যাম হবে না।এই ভেবে বাসে এসেছি।আমাদের বাস ছাড়লো ১০ টার সময়।আমরা ঝালকাঠি থেকে খুব সুন্দরভাবে ই ঘন্টা দুই এসেছি।এরপরই ঘটলো ঝামেলা।আমাদের বাস ঠিক লাইন মতোই ছিল।কিন্তু একটি মাইক্রোবাস আমাদের বাসের পাশ দিয়ে রঙ সাইড দিয়ে আসে।আমাদের ড্রাইভার খুব ভালো গাড়ি চালায় বলেই তিনি খুব সুন্দরভাবে বাসটিকে কন্ট্রোল করেছিল।কিন্তু ঘটনা ঘটলো কয়েক সেকেন্ড পরে।ওই মাইক্রোবাসের ড্রাইভার আমাদের বাসের ড্রাইভারের পাশে জানালা দিয়ে বাসের ভেতর ঢুকে আমাদের বাসের ড্রাইভারকে মারতে শুরু করলো।তখন আমাদের বাসের ড্রাইভার গাড়ি চালিয়ে অনেকটা দূর নিয়ে আসে।একদম একটি থানার সামনে।এর মধ্যে আমাদের ড্রাইভার বাস থামিয়ে ওই ড্রাইভারকে মারতে শুরু করে।আর পুলিশের কাছে থানায় নিয়ে যায়।কিন্তু থানায় নেয়ার পর তখন ই ঝামেলাটা হয়।

ভুলটা করেছিল মাইক্রোবাসের ড্রাইভার কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ দুজনকেই আটকে রাখতে চাইলো।আমি অবাক হলাম এমন সিদ্ধান্তে।বাসের ছেলেরা সব থানায় গেলো খবর জানার জন্য তখন শুনতে পেলাম এই সিদ্ধান্ত। খুব রাগ লাগলো এমন সিদ্ধান্তে।এমনিতেই গরম,এর মধ্যে বাসে ছিল বেশ কিছু বাচ্চারা।সবাই খুব বিরক্ত করছিলো। আমার ছেলে ও অস্থির হয়ে যাচ্ছিল।প্রায় ঘন্টা খানেক এভাবেই বাসে আমরা সবাই অপেক্ষা করছিলাম বিরক্ত নিয়ে।এরপর বাসের হেল্পার এসে বলল,বাসের সবাইকে থানায় গিয়ে পুলিশকে বলতে যে বাচ্চারা আর অন্য যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে।ড্রাইভার যেনো যাত্রীদের ঢাকা নামিয়ে দিয়ে আসে।অনেক সময় কথা বলার পর পুলিশ বলল,দুজনকেই ছেড়ে দিচ্ছি,তবে আবার যদি এই দুজনের নামে আর কোন কমপ্লেইন তিনি পান তবে দুজনকেই থানায় আটকে রাখবেন।কি একটা অবস্থা।এমন একটি দেশে আমরা বাস করি অন্যায় না করে শাস্তি পেতে হয়।

এরপর বাস ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসি।রাস্তাঘাটে কোন জ্যাম ছিল না।বাকি সময়টা খুব সুন্দরভাবে ই আমরা আসি।ঢাকা পৌঁছানোর কথা ছিল ২ টার সময়।কিন্তু বাসায় এসে পৌঁছাই বিকাল ৪ টায়।ঢাকার সব রাস্তা ও জ্যাম মুক্ত ছিল।মানুষ ও কম ছিল পথে।এই তিক্ত অভিজ্ঞতা ছাড়া বাকি সময়টা ভীষণ ভালো ই ছিল।অনুভূতিটুকু শেয়ার করে নিলাম।আজকের এই তিক্ত অভিজ্ঞতা আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে না।

আজ আর নয়।আশাকরি আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিজেনারেল রাইটিং
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে কিছু কিছু ড্রাইভারের ভুলের কারণেই অনেক মানুষ বিপদের মধ্যে পড়ে। এমনকি বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এরকম দুর্ঘটনাগুলো সত্যিই অনেক ভয়ঙ্কর। যাইহোক আপু আপনার তিক্ত অভিজ্ঞতার কথা জেনে সত্যিই খারাপ লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42