জেনারেল রাইটিং পোস্ট - " বড় ভাই বাবার মতো "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

বড় ভাই বাবার মতোঃ


ai-generated-8729886_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগ মূলত জেনারেল রাইটিং।শীতের এই হিমেল হাওয়ায় যে যেখান থেকে আমার এই ব্লগটি পড়ছেন সবাইকে জানাই উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের জেনারেল রাইটিং এর বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন।আমি আশা করছি বিস্তারিত আলোচনা করে আপনাদের মাঝে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করবো।

আব্বু আজ আমাদের মাঝে নেই তিন মাস হয়ে গেলো।কতো কিছুই প্রতিনিয়ত করছি কিন্তু মনের ভেতরে যন্ত্রনাটা ভীষণ খচ খচ করেই চলে।কোন কিছুতেই স্বস্তি মিলে না।বাবাকে মিস করি আমি প্রতিদিনই।তার কারন আরো একটি আছে।আসলে আমার ফোনের গ্যালারীতে আব্বুর অনেক ছবি ই আছে।আব্বুর হাসপাতালে থাকা ছবি,মারা যাওয়ার আগে আমার শ্বশুরবাড়িতে এসে ছবি এই সব ফটোগ্রাফি গুলো আমি প্রতিনিয়ত পোস্ট করতে গেলেই মোবাইলের গ্যালারিতে ঢুকলে চোখে পরেই যায়।মন থেকে আর মুছব কেমন করে।

আদরের বাবা আজ আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে।পাশে আছে আমাদের বড় ভাই।বাবার ছায়া এখন বড় ভাইয়ের মাঝে খুঁজি।বাবা এখন পরকালে চলে গিয়ে আমাদের কে একা করে গেছে।এতিম হয়ে গেছি আমরা।বাবার সব দায়িত্ব বড় ভাইয়ার উপর এখন।বাবার মতো ভাইয়া এখন কল দিয়ে কথা বলে।শ্বশুরবাড়ি এসেছি আজ অনেকদিন।ঢাকায় কবে ফিরব,কেমন আছি,দিনকাল কেমন কাটছে এসবই জানে প্রতিদিন।আমি বাইরে বের হলে আব্বুর বয়সী মানুষের মাঝে তাকিয়ে দেখি।যদি কখনো আব্বুর মতো কাউকে পাই।অনেকের কাছে শুনেছি একেকজন মানুষ আল্লাহ দুটো করে পাঠিয়েছে একই চেহারার করে।সেই বিশ্বাসে পথের মাঝে তাকিয়ে তাকিয়ে আমি এখন শুধু বাবার মুখটি খুঁজি।

বাবা-মায়ের পরে পরিবারে যদি কেউ থাকে সে হচ্ছে বড় ভাই।বড় ভাই পরিবারের প্রতিটি সদস্যদের কথাই ভাবে।সেই ভাইয়ের ভাবনায় থাকে ছোট ভাই-বোনরা।বড় ভাই নিজের সুখের কথা না ভেবে ছোট ভাই-বোনের কথা সব সময়ই ভেবে চলে।আব্বু চলে যাওয়ার পর বড় ভাইয়া যেনো আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে।আমাকে সব সময় বোঝায় আমি যেনো খুব বিচার-বুদ্ধি করে চলি।আমার ছোট বোনটি খুব বিচক্ষন।তাই ওকে নিয়ে খুব একটা ভাবনা করে না কেউ।কিন্তু আমি ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ। আর তাই আমাকে নিয়ে ভাবনাটা বড় ভাইয়ার একটু বেশী ই।আমাদের তিন ছোট ভাই-বোনকে খুব মোলায়েম করে প্রতিটি বিষয় বুঝায়।বড় ভাইয়ের ছোট ভাই-বোনদের প্রতি অবদানের কথা বলে শেষ করা যাবে না।মুখে না বলতে পারলে ও বড় ভাইটিকে আমাদেরকে বুঝতে হবে।ভাই আমাদের বাবার মতো।

ভাইয়ার সাথে যেকোনো পরামর্শ আমি নিয়ে থাকি।ভাইয়া আমাকে অনেক বিষয় খুব সুন্দর করে বুঝায়।ভাইয়াকে অনেক ভালোবাসি।কিন্তু লজ্জায় মুখে কখনো বলা হয়নি।আসলে ভালোবাসার মানুষ কে ভালোবাসি মুখ ফুটে বললে তা অনেক বেশী ভালো হয়।কারন ভালোবাসা শুধু অনুভবের বিষয় নয়।ভালোবাসা প্রকাশ করার ও বিষয়। প্রকাশ করলে ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পায়।বড় ভাই বাবাকে হারানোর ক্ষত জায়গাটিতে মলমের মতো কাজ করে।ছোট ভাই-বোনকে ছায়া দিয়ে আগলে রাখে।মুখ বন্ধ করে সবকিছু সয়ে যায় এই বড় ভাই নামক মানুষটি।বড় ভাইকে অনেক বেশী শ্রদ্ধা জানাই মন থেকে।বড় ভাইয়া এখন বাবার সব কাজ নিজের মাথায় নিয়ে করে যাচ্ছেন।নিরবে মুখ বন্ধ করে সবকিছু একা হাতে সামলে নিচ্ছেন।বাবার অসম্পূর্ণ কাজ এখন বড় ভাইয়ের মাথায়।তবুও তার মুখে নেই কোন ক্লান্তি,নেই কোন অভিযোগ।

আর তাইতো বাবার পরে বড় ভাই বাবার মতো।পৃথিবীর সকল বড় ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।পৃথিবীর সকল বড় ভাই বাবার পরে বাবার মতো ছায়া হয়ে সব ছোট ভাই-বোনের পাশে থাকুক এমনটাই আশাকরি।সকল বড় ভাইয়ের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 last year 

ভাই-বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুর সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক হচ্ছে হৃদয়ের অটুট বন্ধন । বড় ভাই বাবার মতো তা প্রকৃত সত্য। বড় ভাই সব সময় ছোট ভাই বোনদের বাবার মতো আগলে রাখে বট বৃক্ষের মতোন ছায়া দিয়ে থাকে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

আসলে আবেগপ্রবণ মানুষদের নিয়ে সবাই অনেক বেশি চিন্তা করে। আর সবাই অনেক বেশি খেয়াল রাখে। আপু আপনার ভাইয়া আপনার খেয়াল রাখেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

তাহলে পৃথিবীতে যার বাবা নেই সেই যানে তার যন্ত্রণা কত বড়।আসলে আপনার বাবা তিন মাস হলে পরকালে গেছে। আমিও এখন এই রকম এতিম,এক বছর হলো আমার বাবা নেই।আমারো বড় ভাই রয়েছে যা বাবার মতো যত্ন নেন।বড় ভাই হচ্ছে বাবার মতো।যাইহোক নিজেকে সব সময় শক্ত করে রাখবেন,আর বাবার জন্য দোয়া করবেন। আপনার বাবার জন্য দোয়া রইলো আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 last year 

আসলে কিছু কিছু সময়ে আমাদের বড় ভাই গুলো বাবার সমপরিমাণ কাজ করে থাকে। এই পৃথিবীতে যাদের বাবা নেই, কিন্তু একজন বড় ভাই রয়েছে তার জন্য এই বড় ভাই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অশেষ রহমত।আমি গর্বিত, কারণ আমার ও একজন বড় ভাই রয়েছে।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

Screenshot_20250211-160306_Chrome.jpg

Screenshot_20250211-155818_Chrome.jpg

Screenshot_20250211-155341_X.jpg

 last year 

আপু তাও তো আপনার মোবাইলের গ্যালারিতে আপনার বাবার ছবি রয়েছে বলে দেখতে পারেন। কিন্তু আমার তো সেটাও নেই, যে বাবার কথা মনে হলে বাবার মুখ খানি একবার দেখবো। তবে বাবার ছবি সবসময় কল্পনায় দেখে ভীষণ কষ্ট পাই। যাই হোক একদম ঠিক বলেছেন বাবার পরে বড় ভাই হলো বাবার মতো। যা আমার চেয়ে ভালো কেউ বলতে পারে না। আমার বড় ভাই না থাকলে আমার অবস্থা কি হতো তা মহান আল্লাহই ভালো জানেন। বড় ভাইয়েরা কখনও ছোট ভাই বোনদের বাবা হারানোর অভাব বুঝতে দেয় না। কিন্তু আমরা সেই ভালোবাসার কথা কখনও ভাইয়াদের বলতে পারি না। যাই হোক আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মনের অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 last year 

খুব সুন্দর করে আপনি আজকের পোস্টে বড় ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করেছেন। সত্যি বলতে প্রতিটি বোনের কাছেই ভাইদের অন্য রকমের এক ভালোবাসা লুকিয়ে থাকে। যাই হোক আপনার লেখা পড়তে পড়তে নিজের বড় ভাইয়ের কথা মনে হয়ে গেল। আশা করি আপনার বড় ভাই আপনার মাঝে বেচেঁ থাকবে যুগের পর যুগ। ভালো থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার টাইটেলের কথাটার সাথে আমি নিজেও একমত। আসলে বাবার পাশাপাশি আমাদের বড় ভাই থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা চলে যাওয়ার পর বড় ভাই সেই স্থান পায়। বড় ভাই ও ছোট ভাইবোনদেরকে সবসময় বাবার মত আদর ভালোবাসা দিয়ে বড় করার চেষ্টা করি। আপনি আপনার বড় ভাই এর থেকে যেকোনো কিছুর পরামর্শ নিয়ে থাকেন দেখে ভালো লাগলো। দোয়া করি প্রতিটা ভাই-বোন যেন অনেক ভালো থাকে। তাদের সম্পর্ক যেন আরো বেশি সুন্দর হয়।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40