ডাই পোস্টঃ কাগজের ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।৭ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d2.jpg

d10.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে।কি পোস্ট করবো ভাবতেই মনে হলো অনেক দিন কোন কাগজের ফুল বানানো হয় না। তাই ভাবলাম আজ একটি কাগজের ফুল বানাই । সেই ভাবনা থেকেই আজ বানিয়ে নিলাম এ্কটি কাগজের ফুল। আমি যখন স্কুলের পড়তাম তখন বার্ষিক স্পোটস এ স্কুলে সাজাতে বিভিন্ন ধরনের কাগজের ফুল বানিয়ে গাছে লাগান হতো। যা দেখে মতো হতো গাছে যেনো ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর লাগতো দেখতে। আমার বাংলা যুক্ত হবার পর আবার সেই কাজগুলো করতে পেরে বেশ ভালো লাগে। আর এই ফুলটি বানানোর পরও দেখতে বেশ সুন্দর লাগছিলো।ফুলটি বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ,পেন্সিলসহ আরো কিছু উপকরণ। চলুন দেখে নেয়া যাক কাগজের ফুল তৈরির ধাপসমূহ যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো।

উপকরণ

d32.jpg

d1.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২।পেন্সিল
৩। গ্লু
৪।কাঁচি

ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d31.jpg

কাগজের ফুল বানানোর জন্য প্রথমে বেগুনী রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি।

ধাপ-২

d30.jpg

d29.jpg

গোল করে কাটা কাগজটিকে চার ভাঁজ করে নিয়েছি। এবং চিকন চিকন করে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৩

d27.jpg

d33.jpg

দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।সেই সাথে কাগজের প্রান্তগুলো পাপড়ির মতো করে কোনা করে কেটে নিয়েছি।

ধাপ-৪

d26.jpg

d25.jpg

কাগজটিকে কাঁচি দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে পাপড়িগুলো বাঁকা করে নিয়েছি।

ধাপ-৫

d24.jpg

d23.jpg

d22.jpg

d19.jpg

কেটে নেয়া কাগজের টুকরোর এক পাশে গাম লাগিয়ে অন্য পাশের সাথে লাগিয়ে নিয়েছি। একইভাবে অন্যটিও বানিয়ে নিয়েছি। এবং গাম লাগিয়ে একটির ভিতরে অন্যটিও ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৬

d21.jpg

d18.jpg

এবার ফুলের ভিতরের অংশটি বানানোর জন্য লাল ও হলুদ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। কাগজ দু'টোকে দু'ভাঁজ করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার প্রথমে লাল কাগজটি গোল করে প্যাচিয়ে নিয়েছি। এরপর হলুদ রং এর কাগজটি প্যাচিয়ে নিয়ে শেষ প্রান্তে গাম লাগিয়ে নিয়েছি। লাল ও হলুদ কাগজ দিয়ে বানানো গোল জিনিসটি ফুলের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে ফুল বানানো শেষ করেছি।

ধাপ-৭

d15.jpg

d17.jpg

d16.jpg

সবুজ কাগজ দিয়ে ফুলের পাতা কেটে নিয়েছি। কাটা পাতাটি ভাঁজ করে পাতার শিরা বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

d14.jpg

d13.jpg

d12.jpg

এবার সবুজ রং এর কাগজ প্যাচিয়ে ফুলের ডাল বানিয়ে নিয়েছি। ডালের এক প্রান্ত কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার কাটা অংশে গাম লাগিয়ে ফুলের নিচে লাগিয়ে নিয়েছি। এবং ডালের সাথে বানানো পাতাগুলো গাম দিয়ে লাগিয়ে ফুলের স্টিক বানানো শেষ করেছি।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d8.jpg

আশাকরি আমার আজকে্ বানানো কাগজের ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৭ই এপ্রিল, ২০২৫ইং
লোকেশনপার্বতীপুর-দিনাজপুর।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রঙিন কাগজ পেয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। এ ধরনের ফুল গুলো ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার লাগে। সবচেয়ে বেশি ভালো লাগলো ফুলের রংটা। পার্পেল কালার টা আমার কাছে খুবই চমৎকার লাগে। চমৎকারভাবে ফুল তৈরি সম্পন্ন প্রসেস ধাপে ধাপে শেয়ার করেছেন। ফুল তৈরি করার সম্পুন্ন প্রক্রিয়া ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

cmc.png

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

xp6.png

 last year 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। তবে আমার কাছে বাস্তব ফুলের মত মনে হচ্ছে আপনার বানানো ফুল। আর এই ফুল যদি কাউকে গিফট করেন সেইতো আরো খুশি হবে। এবং ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগবে। ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙ্গিন কাগজের ফুল বানালে দেখতে দারুণ লাগে।মাঝে মাঝে তো কাগজের ফুল একদমই তাজা ফুলের মতো লাগে দেখতে।দারুণ বানিয়েছেন আপু কাগজের ফুল।খুবই চমৎকার বানিয়েছেন। ধাপে ধাপে ধৈর্য সহকারে কাজের ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকমভাবে রঙিন কাগজ দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ডাই পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42