রেসিপিঃকাঁচা আমের টক,ঝাল মিষ্টি ভর্তা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৫ই বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। এখন চলছে আমের সিজিন। বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে।কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।এছাড়া কাঁচা আমে রয়েছে অ্যামাইলেস নামক পাচক এনজাইম যা হজমে সহায়ক।এছাড়া রয়েছে আয়রন, যা রক্তস্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী।আমাদের শরীরের জন্য উপকারী সেই কাঁচা আমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আমার বেশ পছন্দ কাঁচা আমের টক, মিষ্টি ও ঝাল স্বাদের এই আম ভর্তা। তাই প্রতি সিজনেই এই আম ভর্তা খাওয়া হয়। তবে অনেকেই এই ভর্তায় কাসুন্দি ব্যবহার করেন। আমি খুব সাধারন উপকরণ দিয়েই ভর্তাটি বানিয়েছি।তাতে স্বাদের কোন হেরফের হয়নি বরং বেশ মজা হয়েছিল। রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা আম সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক, কাঁচা আমের ভর্তা বানানোর ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| আম | ২টি |
|---|---|
| কাঁচা মরিচ | ১টি |
| ভাজা শুকনা মরিচ | ১টি |
| লবন | পরিমাণ মতো |
| বিট লবন | পরিমাণ মতো |
| চিনি | স্বাদ |
তৈরি প্রণালী
ধাপ - ১
আম দু'টো ভালোভাবে ধুয়ে নিয়েছি।
ধাপ - ২
আমের খোসা ছাড়িয়ে নিয়েছি।
ধাপ - ৩
আমগুলো গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়েছি।
ধাপ - ৪
কাঁচা মরিচ ও ভাঁজা শুকনা মরিচ লবন দিয়ে ডলে নিয়েছি।দু'ধরনের মরিচ ব্যবহার করলে ভর্তার স্বাদটি বেশ ভালো হয়।
ধাপ - ৫
এরপর বিট লবন ও চিনি দিয়ে ভালোভেবে মেখে নিয়ে কাঁচা আমের ভর্তা বানানো শেষ করেছি।
পরিবেশন
এবার একটি প্লেটে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের কাঁচা আমের টক,ঝাল মিষ্টি স্বাদের মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেস্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করার এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৮ শে এপ্রিল, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
এ সময় কাঁচা আম কমবেশি সকলেরই খাওয়া হয়ে থাকে। কাঁচা আমের চমৎকার ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপু। অলসতার কারণে ভর্তা করা হয় না। তবে ভাবে তৈরি করলে খেতে দারুন লাগে। এ বছর এখনো খাওয়া হয়নি। আম খাওয়া হয়েছে তবে ভর্তা করে বা মেখে খাওয়া হয়নি। চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আমার অনেক প্রিয় এই আম ভর্তা। তাই আমের সিজনে প্রায়ই করা হয়। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1916881055535206520
Link
https://x.com/selina_akh/status/1916882129738498421
https://x.com/selina_akh/status/1916883294135947579
https://x.com/selina_akh/status/1916883893359374397
কাঁচা আম এভাবে মেখে খাওয়ার মজাই আলাদা। আমরা এভাবে মাখানোর সময় কিছুটা গুঁড়ো দুধ দেই। সেক্ষেত্রে আরো বেশি সুস্বাদু লাগে খেতে। আপনার রেসিপিটা দেখে তো জিভে জল চলে। খুব সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।
দুধ দিয়ে কখনই বানায়নি। একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু।
আজকেই কাঁচা আম মাখা খেয়েছি তার পরেও আপনার এই পোস্টটি দেখে আমার জিভে জল চলে এলো। আসলে আম মাখা খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আম আমার খুবই প্রিয় একটি খাবার বলা যায়। আর আজকের আপনার এই রেসিপিটি দেখে আমার অনেক বেশি লোভ লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ভর্তা যত বারই চোখে পরবে তত বারই খেতে ইচ্ছে করবে। অনেক মজা এই ভর্তা। ধন্যবাদ আপু।
আপু কাঁচা আমের ভর্তা এবং জুস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখছি কাঁচা আমের ভর্তা রেসিপি করেছেন। তবে এটি ঠিক বাজারে কাঁচা আম অনেক পাওয়া যায়। আর আমাদের এদিকেতো গ্রামে কাঁচা আম অনেক আছে। চেষ্টা করব কাঁচা আমের ভর্তা রেসিপি করতে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।