লাইফস্টাইলঃ বড় বোনকে ডাক্তার দেখানো।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৬ই বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।

l4.jpg

আমার বড় বোন গত রোজার মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বোন আমার চট্টগ্রামে থাকে। ওখানে ডাক্তার দেখানোর পর বেশ কিছু শারীরিক সমস্যা আইডেন্টিফাই হয় রিপোর্টে। সমস্যা অনেক আপার। ইউট্রাস থিক হয়ে গেছে,ফুস্ফুসে পানি জমেছে,ডায়াবেটিস হাই, হার্ট বড় ও থিক হয়ে গেছে। ইউট্রাস থিক হওয়ার কারন জানার জন্য চট্টগ্রামে ডাক্তার বাইয়োপসি করার জন্য বলেন।তাই চট্টগ্রামে ডাক্তার না দেখিয়ে ঈদের এক সপ্তাহ পরই ঢাকায় আসেন ডাক্তার দেখাতে।

l3.jpg

প্রথমে গাইনী ডাক্তার পিজির তৃপ্তি দাশকে দেখান। এবং ওনার দ্বারাই বাইয়োপসি করান। রিপোর্ট তিনদিন পরে দেওয়া হয়। আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে।কোন ধরনের খারাপ কিছু আসেনি রিপোর্টে। ডাক্তার ৫দিনের কিছু ঔষুধ দেন। আর বলেন অন্য কোন ধরনের প্রবলেম হলে যেন ডাক্তার দেখান। আর উনি সুস্থ্য আছেন। আশাকরা যাচ্ছে তেমন কোন সমস্যা আর নেই ।

l2.jpg

এরপর ডায়াবেটিক ডাক্তার দেখানো হয় বারডেম হাসপাতে। সুগার লেভেল বেশি থাকায় ডাক্তার কিছু টেস্ট করিয়ে ঔষুধ দেন। এবং পরামর্শ দেন দৈনিক ৩০মিঃ-৪০ঃ হাঁটার। তাতেই ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে.। এবং খাবার চার্ট দেন।

l1.jpg

এরপর দেখানো হয় বক্ষব্যাথি ডাক্তার ফুস্ফুসে পানি জমার কারন জানতে। উনিও কিছুটা টেস্ট করান। রিপোর্ত দেখে ডাক্তার জানান তেমন বড় কোন সমস্যা নেই। ঠান্ডার কারনে ফুস্ফুসে কিছুটা ফ্লুইড দেখা যাচ্ছে। তার জন্য ঔষুধ দেন। এবং কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন।

কাল দেখানো হয় ন্যাশনাল হার্ট ফাইন্ডেশনে হার্ট এর ডাক্তার। তিনিও ইসিজি ও ইকো করান। আজ সেই রিপোর্ট ডাক্তার দেখেন এবং বলেন যে, তেমন বড় কোন সমস্যা নেই। তিনি বলেন,প্রেশারের ঔষুদ যারা খান তাদের অনেকেরই হার্ট বড় ও থিক হয়। চিন্তার কোন কারন নেই। তিনিও কিছু ঔষুধ সাজেস্ট করেন। এবং বলেন এক বছরের মধ্যে আর আসার দরকার নেই। যদি কোন সমস্যা হয় তবে যেন চট্টগ্রামে কোন ডাক্তার দেখান। সব কিছুই ঠিক আছে। আজ হার্ট এর ডাক্তার দেখানো শেষ হওয়ার পর আমরা সবাই চিন্তামুক্ত হলাম। গত কয়েকটা দিন আমরা বেশ চিন্তাযুক্ত সময় পার করলাম। আসলে পরিবারের কেউ অসুস্থ হলে পুরো পরিবার যেন অসুস্থ হয়ে পরে। এই কয়েকটা দিন আমরা বেশ খারাপ সময় কাটিয়েছি। আজ থেকে সেই সময় কাটিয়ে উঠলাম। আগামী রোববার আপা চট্টগ্রাম চলে যাবেন। আপনারা সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন। তিনি যেনো সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত ।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৯শে এপ্রিল, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

xp.png

 last year 

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60791.27
ETH 1560.80
USDT 1.00
SBD 0.47