ফটোগ্রাফি পোস্টঃরেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১৬ই ফাল্গুন বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ,১লা মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ।আজ বাংলাদেশের আকাশে রোজার চাঁদ দেখা গেছে। আগামী কাল থেকে পবিত্র রোজা পালত হবে। সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা।বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।পোস্টের ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেস্টা করি।তারই ধারাবাহিকতায় আজও নিয়ে এলাম একটি ফটোগ্রাফি ব্লগ। আজ আমি কিছু প্রাকৃতিক দৃশ্যের ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। শীতকাল মানেই ফুলের সমারোহ। অফিস, আদালত, পার্ক,স্কুল কলেজ সব জায়গায় দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল।তেমনই দেখা যায় গাছের সকল পাতা ঝরে পরে গাছগুলো।শীত শেষ আবার সেই গাছ সবুজ পাতায় ভরে উঠে। যা দেখতে বেশ সুন্দর লাগে।সেই সকল ফটোগ্রাফিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

pf7.jpg

পাতাবিহীন গাছ আর আকাশে এই ফটোগ্রাফিটি করেছিলাম দিনাজপুরের রামসাগর বেড়াতে গিয়ে। শীতে গাছের সকল পাতা ঝরে পরে । শীত শেষে এই পাতাবিহীন আবার ভরে উঠবে সবুজ পাতায়। সবুজ পাতায় যখন ভরে উঠে গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে।

দ্বিতীয় ফটোগ্রাফি

pf9.jpg

দিনাজপুরের রাম সাগরের কিছু অংশের ফটোগ্রাফি । সম্পূর্ণ রাম সাগর ১৫০ ফুট দৈর্ঘ্য যা আমার ছোট মোবাইল ক্যামারায় ধারন করতে পারিনি। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দীখানের সময়ে ১৭৫০থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে দীঘিটি খনন করেন। সে সময় খরা জনিত দুর্ভিক্ষ পীড়িত লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য রাজা এ দীঘি খনন করেছিলেন বলে জানা যায়। বর্তমানে রাম সাগর এলাকায় একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়েছে। এটি আজকাল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রামসাগরের সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তৃতীয় ফটোগ্রাফি

pho6.jpg

গ্রামের পাড়ার মধ্য দিয়ে চলতে চলতে তৈরি মেঠো পথ। কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম, বিকালে বেড়াতে গিয়ে ফটোগ্রাফিটি করেছিলাম। গাছ গাছালীর মধ্য দিয়ে তৈরি এই মেঠো পথ দেখতে বেশ সুন্দর লাগে। এই মেঠো পথের কারনেই গ্রামগুলো এখনও গ্রাম মনে হয় হয়।

চতুর্থ ফটোগ্রাফি

po5.jpg

জাম্বুরা ফুলের কলি এটি। দেখতে বেশ সুন্দর লাগছিলো এক সাথে এতোগুলো কলি দেখে। তাইতো ফটোগ্রাফি করেছিলাম। টক মিষ্টি রসালো স্বাদের জাম্বুরা অত্যন্ত পুস্টিকর দেশিয় ফল। বাংলাদেশের মাটি ও জলবায়ু জাম্বুরা চাষের জন্য উপযোগী, তাই ফলনও ভালো হয়। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর জাম্বুরার সিজন। এই ফলে রয়েছে বিভিন্ন ভিটামিন ও মিনারেলস যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো এই জাম্বুরা।

পঞ্চম ফটোগ্রাফি

po12.jpg

শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে ডলিয়া অন্যতম একটি ফুল। বড় আকারের ফুলগুলির মধে ডালিয়ার অন্যতম। ডালিয়া বাংলাদেশের প্রায় প্রতিটি শীতকালীন বাগানেই দেখা যায়। ডালিয়ার ১১টি শ্রেণীর আওতায় ৪২টির মতো প্রজাতি রয়েছে। ডালিয়া ফুলের পাপড়ির বিন্যাস এর কারনে ফুলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। ডালিয়া ফুল বিভিন্ন আকারের ও রং এর হয়। যেমন লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদ, ডিপ গোলাপি ইত্যাদি ইত্যাদি ছাড়াও মিশ্র রং এরও হয়।এই ফুলটি তেমনই দু'টো রং এর মিশ্রিত ফুল। আজকাল এ ধরনের দু'রং এর ডালিয়া প্রায় সব জায়গায় দেখা যায়।

ষষ্ঠ ফটোগ্রাফি

po7.jpg

বেশ সুন্দর দেখতে গোলাপ ফুলটি। আর রংটিও বেশ মিস্টি। রং এর কারনেই গোলাপটি দেখতে বেশি সুন্দর লাগছিল।তাইতো ফটোগ্রাফি করে নিলাম।গোলাপকে ফুলের রানি ও ভালবাসার প্রতীক বলে হয়। বিভিন্ন জাতের ও রং এর গোলাপ ফুল দেখা যায়। এর মিষ্টি গন্ধ সকলকে আকর্ষন করে। বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আজকাল বাংলাদেশেও বানিজ্যিকভাবে গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে।


আশাকরি আজকের রেনডম ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ১লা মার্চ।২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রেনডম ফটোগ্রাফি মানে ভালোলাগার কিছু। এখানে আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির পাশাপাশি দারুন একটি গ্রামীন পথ ফটোগ্রাফি করে দেখিয়েছেন। এমন ভিন্নতা ফটোগ্রাফির মধ্যে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি এমন ভালো লাগার পোস্ট অনেকগুলো আমাদের মাঝে আনবেন।

 last year 

চেস্টা করি মাঝে রেনডম ফটোগ্রাফি করার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা প্রাকৃতিক ফটোগ্রাফি ছিল। দিনাজপুরের রামসাগরের ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের উপজেলাতেও এরকম একটি দিঘী রয়েছে। যাকে এলাকার মানুষ ধর্মসাগর বলে ডেকে থাকে। ধন্যবাদ।

 last year 

রামসাগরটি দেখতে অনেক সুন্দর। মোবাইলে সম্পূর্ন রামসাগরের ফটোগ্রাফি করতে পারিনি।তবে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সবগুলো ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লেগেছে আপু। বিশেষ করে পাতাবাহিন গাছের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

গ্রামে গেলেই এই সুন্দর মেঠো পথ দেখা যায় আপু। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করে নিয়েছেন। গোলাপ ফুলের পাশে দুই দিকে দুইটা কলি থাকার জন্য দেখতে অসম্ভব ভালো লাগছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

মেঠো পথই এখন গ্রামে টিকে আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং জাম্বুরা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার করা ফটোগ্রাফিগুলো যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

Daily task

dt1.png

dt2.png

 last year 

রেনডম ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে।

 last year 

মাঝে মাঝে রেনডম ফটোগ্রাফি গুলো করতে ও দেখতে বেশ ভালো লাগে।মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। পাতাবিহীন গাছ,রাম সাগরে দৃশ্য মেঠোপথ,ডালিয়া, জাম্বুরাও গোলাপ ফুল সব মিলিয়ে অসাধারণ সুন্দর ফটোগ্রাফি। ধাপে ধাপে সব গুলো ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62170.52
ETH 1641.73
USDT 1.00
SBD 0.41