লাইফস্টাইলঃ অনলাইলে টিকেট কাটার বিড়ম্বনা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল। ১৫ ই আপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।
বন্ধুর আপনারা জানেন ঈদে আমি গ্রামে এসেছি। এখনো গ্রামেই আছি। বেশ লম্বা সময় ধরে গ্রামে আছি এবার। বিভিন্ন কাজে এই লম্বা সময় ধরে থাকতে হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে এবার যাওয়ার পালা। ইট কাঠ পাথরের শহরে যাওয়ার পর সবচেয়ে বেশি মনে পড়বে গ্রামের রাতের আবহাওয়া। রাতের আবহাওয়াটা দারুণ। গ্রীষ্মের ছোঁয়া এখন লাগেনি। দিনে গ্রীষ্মের ছোঁয়া পাওয়া গেলেও রাতে তার লেশ মাত্র নেই! গ্রীষ্মের এই শীতলতা ঢাকায় যেয়ে বেশ মিস করবো। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত ফলো করেন তারা জানেন আমি ট্রেনে যাওয়া আসা করি। এবং অনলাইনে টিকেট করি।অনলাইনে টিকিট দেয়া শুরু থেকেই সেটা করি। কখনো সমস্যা হয়নি। এবার টিকেট করতে যেয়ে সমস্যায় পড়েছি! সেই সমস্যায় শেয়ার করবো আপনাদের সাথে।
অনলাইনে ট্রেনের টিকেট করতে কয়েকটি ধাপ পার করতে হয়। যারা অনলাইনে ট্রেনের টিকেট করেন তারা জানেন,ট্রেন ছাড়ার ষ্টেশন ও গন্তব্য ষ্টেশন সিলেক্ট করার পর তারিখ ও কোন শ্রেণিতে ভ্রমণ করবেন সেটা সিলেক্ট করলের ট্রেনের তালিকা আসে। এরপর ট্রেন সিলেক্ট করলেই বগি সহ সিট প্লান আসে। পছন্দ মত সিট বুক করলেই পেমেন্ট অপশনে যেতে হয়! পেমেন্ট অপশনে এসেই বিপত্তিতে পরেছি! বার বার চেষ্টা করেও কাজ হচ্ছিল না। ঘণ্টা দু'এক ধরে চেষ্টা করেও কোন ভাবেই সফল হতে পারিনি। আমার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার কারণে সম্ভব হচ্ছিল না। যে তারিখে যাওয়ার প্লান সেই তারিখের টিকেট পাব কিনা সেই চিন্তা পেয়ে বসল! কারণ ট্রেনের টিকেটের চাহিদা অনেক। অগত্যা আর দেরি না করে দেবরের মোবাইলের সহায়তা নিলাম।এবং একবারেই টিকেট কাটতে সক্ষম হলাম। তখন আরো পরিস্কার ধারণা পেলাম যে আমার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা আছে। ঢাকা যেয়েই মোবাইল মেরামতেই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। ট্রেনের টিকেট অনলাইনে করতে যেয়ে এবারেই প্রথম বিড়ম্বনার শিকার হলাম। এই বিড়াম্বনা মনে থাকবে! বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই আনন্দে থাকুন -নিরাপদে থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইফস্টাইল |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৫ই এপ্রিল, ২০২৫ ইং |
| লোকেশন | পার্বতীপুর,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনলাইনের মাধ্যমে টিকিট কাটা তাদের ঝামেলার বিষয়ে রয়েছে। যতটা সহজ হবে ততটা ঝামেলা হয়ে থাকে অনেক সময়। তবে আর কি করার বিভিন্ন প্রয়োজনে মানুষকে নিতে হয়। ট্রেনের টিকিট কাটার ঝামেলার জন্য তো ট্রেনের চিন্তা করি না আর।
Link
https://x.com/selina_akh/status/1912198995767906425
https://x.com/selina_akh/status/1912140744745427203
অনলাইন আমরা যে সমস্ত সুবিধে পাই দৈনন্দিন জীবনে সেগুলো যেমন জীবনকে সহজ করে তোলে আবার বেশ কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বিলম্ব নাও নিয়ে আসে। তখন যেন মনে হয় ম্যানুয়েল ই ভালো। তবে নেটওয়ার্কের সমস্যা থাকলে অনলাইন সমস্ত কাজেই অসুবিধা হয়। আপনি যে অবশেষে টিকিট কাটতে পেরেছেন এটা শুনে বেশ ভালো লাগলো। যাত্রা শুভ হোক এই কামনা করি।
অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা অনেকেরই সাথে ঘটেছে, এবং আপনি সেটা সুন্দরভাবে শেয়ার করেছেন।তবে এখন পর্যন্ত আমি এরকম সমস্যার সম্মুখীন হইনি,জানিনা হঠাৎ করে কবে পড়ে যায়। গ্রামের রাতের শান্ত পরিবেশের বর্ণনাও খুব সুন্দর ছিল। আপনার লেখা পড়তে খুব ভালো লাগলো, ধন্যবাদ শেয়ার করার জন্য।