ডাই পোস্টঃটিউলিপ ফুলের ডিজাইনের বুক মার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৫ই বৈশা্‌খ গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d5.jpg

d2.jpg

প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজকের ডাই পোস্টটি হলো বুক মার্ক। যা বই পড়ুয়াদের জন্য বেশ প্রয়োজন।নির্দিস্ট পড়া পাতা খুঁজে পেতে বুক মার্ক ব্যবহার করা প্রয়োজন। বুক মার্ক ব্যবহার করলে একই পাতা বারবার পড়ার প্রয়োজন হয় না। সহজই পড়া পাতা খুঁজে পাওয়া সম্ভব। আজ আমি টিউলিপ ফুলের ডিজাইন এর বুক মার্ক বানিয়েছি। আর এই বুক মার্ক বানানোর পদ্ধতিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন কাগজের বুক মার্ক তৈরি করতে আজ আমি ব্যবহার করেছি রঙিন কাগজ সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে আপনাদের সাথে শেয়ার করবো। অনেক কথা হলো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হলো রঙ্গিন কাগজের বুক মার্কটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

d37.jpg

d1.jpg

১। রঙ্গিন কাগজ
২।গ্লু
৩।কাঁচি

টিউপিল ফুল এর ডিজাইন এর বুক মার্ক তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d36.jpg

প্রথমে বিভিন্ন সাইজ ও বিভিন্ন রং এর তিন টুকরো কাগজ কেটে নিয়েছি।

ধাপ-২

d24.jpg

প্রথমে টিউলিপ ফুল বানানোর জন্য ১০ সেঃমিঃX১০সেঃমিঃ সাইজের এক টুকরো কেটে নেয়া কাগজ নিয়ে নিলাম।

ধাপ-৩

d23.jpg

d22.jpg

কাগজের দু'কোনা কাগজের মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

d21.jpg

d20.jpg

কাগজের অতিরিক্ত অংশ দু'বার ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

d19.jpg

d18.jpg

d17.jpg

কাগজের এক ভাঁজ খুলে উল্টো পাশে ভাঁজ করে নিয়েছি। দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

d16.jpg

d15.jpg

পুনরায় কাগজের দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিয়েছি টিউলিপ ফুলটি

ধাপ-৭

d35.jpg

d34.jpg

এবার টিউলিপ ফুলের পাতা বানানোর জন্য ১০ সেঃমিঃX১০সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি। কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

d32.jpg

d31.jpg

কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৯

d30.jpg

d29.jpg

d28.jpg

ভাঁজ করা সবুজ কাগজটি পুনরায় কোনা করে ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-১০

d27.jpg

d26.jpg

d25.jpg

ভাঁজ করা কাগজটি দু'ভাঁজ করে নিয়েছি। দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-১১

d14.jpg

d13.jpg

এবার ফুলের ডাল বানানোর জন্য সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি। কাগজটি চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১২

d12.jpg

d11.jpg

d10.jpg

এবার ডালের সাথে ফুল ও পাতা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি, ছবির মতো করে। আর এভাবেই বানিয়ে নিলাম সম্পূর্ণ টিউলিপ ফুলের ডিজাইন এর বুক মার্কটি।

উপস্থাপন

d6.jpg

d3.jpg

d7.jpg

আশাকরি আমার আজকে্ বানানো টিউলিপ ফুলের ডিজাইনের বুক মার্কটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৮ই এপ্রিল, ২০২৫ইং
লোকেশনপার্বতীপুর-দিনাজপুর।

পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর বুক মার্ক তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের বুক মার্ক গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই বুক মার্ক টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না।

 last year 

যেহেতু ৩টি অংশ বানাতে হয়েছে। তাই সময় লেগেছে। কিন্তু বানানোর পর বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

cmc.png

 last year 

xp1.png

xp2.png

xp3.png

 last year 

ফুলের ডিজাইনের বুক মার্ক তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ফুলের ডিজাইনের বুক মার্ক দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Loading...
 last year 

টিউলিপ ফুলের চমৎকার সুন্দর বুকমার্ক তৈরি করেছে আপু। দারুণ লাগছে ফুলটি।ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের তৈরি টিউলিপ ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আমার বানানো বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 62672.39
ETH 1651.10
USDT 1.00
SBD 0.42