আর্টঃভাসমান থ্রিডি কোন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ১২ই এপ্রিল,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি থ্রিডি ভাসমান কোন আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।বরের কাজে এখনো গ্রামের বাড়িতে থাকায় নেট ওয়ার্ক ইস্যুর জন্য এক্টিভিটি যথাযথভাবে চালিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। তবু চেস্টা করে যাচ্ছি। আজ অনেকদিন পর একটি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। থ্রিডি আর্ট করতে আমার বেশ ভালো লাগে। এই থ্রিডিটি করতে আমার বেশ সময় লেগেছে।কোনভাবেই মিলাতে পারছিলাম না। সব শেষে আর্টটি কমপ্লিট করতে পেরে বেশ ভালো লাগছে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।সাদা কাগজ
২।কালো সাইন পেন
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
৫।রাবার
৬।স্কেল
৭।কাঁচি
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে দুই সাইজের বৃত্ত এঁকে নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে।
ধাপ-২
বৃত্তকে যুক্ত করে দু'টো রেখা টেনে নিয়েছি নিচের দিকে । যা দেখতে কোন আকৃতির হয়েছে।
ধাপ-৩
বৃত্ত দু'টোকে রেখা টেনে ভাগ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৪
এবং ছবির মতো করে রেখা টেনে নিয়েছি ।
ধাপ-৫
এবার ভাগ করা অংশগুলো একটি বাদ দিয়ে অন্যটি কালো সাইন পেন দিয়ে ডিপ রং করে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়েছি । এবং আঁকা কোনের নিচে পেন্সিল দিয়ে গোল শেড এঁকে নিয়েছি। যাতে কোনটি দেখতে মনে হয় শূন্যে ভাসছে। আর এভাবেই একেঁ নিলাম ভাসমান থ্রিডি কোন।
উপস্থাপন
আশাকরি ,আজকে থ্রিডি ভাসমান কোন আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১২ই এপ্রিল, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
একটু ভালো করে না দেখলে বোঝাই যেত না যে একটি পেপারের ওপর আঁকা হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে এবং আপনি পেন্সিলের সাহায্যে অপূর্ব সেডিং করেছেন যার ফলে ছবিটা একেবারেই বাস্তবিক মনে হচ্ছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1911085333728706954
Link
https://x.com/selina_akh/status/1910694445881639048
https://x.com/selina_akh/status/1910692883763507667
https://x.com/selina_akh/status/1910690984549023817
https://x.com/selina_akh/status/1910688862231523398
এই জাতীয় প্রতিভাগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে থ্রিডি আর্ট করে দেখিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট করে দেখানোটা। আমি তো অনেক অনেক খুশি হলাম চমৎকার দেখে।
অনেকটা সময় নিয়ে আঁকতে হয়েছে এই আর্টটি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
থ্রিডি আর্ট করতে বেশ ধৈর্যের প্রয়োজন হয় না। আমার যতদূর মনে পড়ে এর আগেও আপনি একটি সুন্দর থ্রিডি আর আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজকের আর্ট চমৎকার হয়েছে আপু। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
মাঝে থ্রিডি আঁকার চেস্টা করি। তবে এ ধরনের আর্ট করতে সময় লাগে। তাই কম আঁকা হয়। ধন্যবাদ আপু।
ভাসমান থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। এই ধরনের আর্ট কখনো করা হয়নি। আমার কাছে খুবই কঠিন লাগে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আজকে আপনি অনেক সুন্দর একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে আপনার করা এই থ্রিডি আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর থ্রিডি আর্ট গুলো অনেক বেশি নিখুঁতভাবে আর সময় নিয়ে অঙ্কন করা লাগে। আপনি পুরোটা দারুণভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল।
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে।