আর্টঃরঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। ১৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ২রা অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আপনাদের সাথে শেয়ার করবো।

m2.jfif

m5.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্ট পোস্ট নিয়ে।সব ধরনের ম্যান্ডালা আর্ট গুলো করতে আমার বেশ ভালো লাগে। তাই রঙ্গিন ম্যান্ডালা আর্ট এর পাশাপাশি সাদা কালো ম্যান্ডালা আঁকতেও বেশ ভালো লাগে। আজ একটু ভিন্নভাবে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি করেছে। আকাঁর পার আমার কাছেতো ভালই লেগেছে। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। আজ মেঘের সাথে ম্যান্ডালা অংকন করেছি।আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও জেল পেন সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই রঙ্গিন ম্যান্ডালা আঁকার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

m1.jfif

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।বিভিন্ন রং এর জেল পেন

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m19.jfif

প্রথমে সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এর মাঝেই আজকের ম্যান্ডালা অংকন করবো।

ধাপ-২

m18.jfif

পেন্সিল দিয়ে কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m17.jfif

পেন্সিলের দাগের উপর রঙ্গিন জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সাথে মেঘের মতো এঁকে নিয়েছি।

ধাপ-৪

m16.jfif

মেঘের মধ্যে কিছু ডিজাইন এঁকে নিয়েছি নীল রং এর জেল পেন দিয়ে। একইভাবে সবগুলো মেঘে ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m13.jfif

সবচেয়ে বড় অর্ধ বৃত্তটিতে কমলা রং এর জেল পেন দিয়ে পিরামিড শেপের কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৬

m12.jfif

এরপরের অর্ধ বৃত্তটিতে নীল রং এর জেল পেন দিয়ে পাতার ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৭

m11.jfif

m10.jfif

এবার অন্যান্য অর্ধবৃত্তগুলোতে বিভিন্ন রং এর জেল পেন দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৯

m8.jfif

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m6.jfif

m4.jfif

m3.jfif

আশাকরি আজকের ভিন্ন ভাবে করা রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই গরমে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীম্যান্ডালা
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২রা অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এ রঙের মেন্ডেলা আর্ট করতে দেখে। চমৎকার ছিল আপনার এই হার্টের কৌশলটা। আগে কখনো এমন সুন্দর আর্ট লক্ষ্য করি নাই তবে আজকে একটু ভিন্ন টাইপের লক্ষ্য করলাম।

 2 years ago 

একটু ভিন্নভাবে আঁকার চেস্টা করলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসাধারণ আপু অসাধারণ অনেক সুন্দর করে ধৈর্য সহকারে রঙ্গিন ম্যান্ডালা অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার রঙ্গিন ম্যান্ডালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম রঙ্গিন ম্যান্ডালা অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই সুন্দর হয়। ঠিক আজকেও আপনার অংকন করা রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। একদম নিঁখুত ভাবে অঙ্কন করেছেন।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক তাই রঙ্গিন ম্যান্ডালা গুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

মেঘের আর্ট ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে আপু। আপনার মাথায় সব সময় নতুন নতুন আইডিয়া আসে। আর দারুন দারুন কাজ আমাদের মাঝে উপহার দেন। ম্যান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে আপু। দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুবই সুন্দরভাবে রঙিন ম্যান্ডেলা এই চিত্রটি অংকন করেছেন। চিত্রটি আমি দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনার চিত্র অংকন সত্যি অসাধারণ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে। এগুলো আমার অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর একটা রঙ্গিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো। এ ধরনের জিনিস তৈরি করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ডিজাইন থাকার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট করার ক্ষেত্রে যত বেশি ডিজাইন ব্যবহার করা হবে ্তত সুন্দর হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে অনেক ভালো লাগে। কালারফুল ভাবে পুরোটা আপনি এঁকেছেন যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। নিশ্চয়ই এই ম্যান্ডেলা আর্ট করতে আপনার অনেক সময় লেগেছিল। দক্ষতার সাথে পুরোটা এঁকে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের অংকনের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগে। তাই এই আর্টটি করার ক্ষেত্রেও সময় লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62036.37
ETH 1745.62
USDT 1.00
SBD 0.38