আর্টঃভিন্ন ধরনের অংকন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মে ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

a4.jpg

a2.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। যা আগে কখনও করিনি। আজই প্রথম করলাম। এ ধরনের আর্টগুলো দেখতে যত কঠিন মনে হয় তত কঠিন নয়, নিয়ম অনুযায়ী করলে।চেস্টা করি নতুন নতুন আর্ট পোস্ট শেয়ার করার যাতে এক ঘেয়েমি না লাগে। আর নতুন নতুন আর্ট করতে আমার বেশ ভালো লাগে। যদিও এ ধরনের আর্ট করতে সময় বেশি লাগে। তবে করার পর বেশ ভালই লাগে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও কালো রং এর সাইন পেন সহ কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

a1.jpg

১।সাদা কাগজ
২।কালো সাইন পেন
৩।পেন্সিল
৪।রাবার
৫।স্কেল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a19.jpg

a18.jpg

প্রথম কয়েকটি বিন্দু এঁকে নিয়েছি। বিন্দুগুলো যুক্ত করে একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-২

a17.jpg

এবার প্রতিটি রেখা কিছুটা বার্তি করে এঁকে নিয়েছি।

ধাপ-৩

a16.jpg

a15.jpg

a14.jpg

এবার প্রতিটি অংশে দু'টি করে রেখে এঁকে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৪

a13.jpg

এবার একটি কোনায় আঁকা রেখাগুলো যুক্ত করে উপরের দিকে বাঁকা করে কয়েকটি রেখা এঁকে নিয়েছি।

ধাপ-৫

a12.jpg

এবার একটি অংশ বাদ দিয়ে পরবর্তি রেখা গোল করে এঁকে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৬

a11.jpg

a10.jpg

a9.jpg

একইভাবে সম্পূর্ণ আর্টটি আঁকা শেষ করেছি।

ধাপ-৭

a8.jpg

এবার পেন্সিল এর দাগের উপর কালো রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৮

a7.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

a5.jpg

a6.jpg

a4.jpg

আশাকরি ,আজকের আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi5a Note A-
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে মে, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনি মাঝে মাঝেই নিত্য নতুন জিনিস তৈরি করার এবং অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন দেখি বেশ ভালো লাগে। আজকে নতুন ধরনের একটি আর্ট দেখতে পেলাম। বেশ ভালো হয়েছে আপু। সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আমি সব সময় চেস্টা করি নতুন নতুন আর্ট করার। যাতে এক ঘেয়েমী না লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

cmc.png

 last year 

xp1.png

xp2.png

 last year 

আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি বলেছেন নতুন নতুন আর্ট তৈরি করতে অনেক ভালো লাগে। আর্টটি দেখে চোখ ধাঁধিয়ে গেল।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমারও বেশ ভালো লাগে। নতুন নতুন ধরনের আর্ট করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

অসাধারণ উদ্যোগ! এমন ভিন্নধর্মী আর্ট দেখে সত্যিই ভালো লাগলো। আপনার নিষ্ঠা আর নতুন কিছু করার চেষ্টা প্রশংসার যোগ্য। ধাপে ধাপে উপস্থাপনাটা ছিল অনেক পরিষ্কার, ফলে অনুসরণ করতেও সহজ হবে। ভবিষ্যতেও এভাবে নিয়মিত ভিন্নধর্মী আর্ট শেয়ার করুন, আমরা অপেক্ষায় থাকব!"

 last year 

আমি চেস্টা করবো নতুন নতুন আর্ট শেয়ার করার। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64270.50
ETH 1729.43
USDT 1.00
SBD 0.42