আর্টঃ পাতায় ম্যান্ডালা।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে ফাল্গুন বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৪ই মার্চ,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m1.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা করলাম। ম্যান্ডালা আর্ট করতে সব সময় আমার বেশ ভালো লাগে। আর দেখতেও বেশ সুন্দর ম্যান্ডালা আর্টগুলো। ছোট ছোট ডিজাইনের জন্য ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর্ট এর ভিন্নতা আনার জন্য আমি সব ধরনের আর্ট শেয়ার করার চেস্টা করি। কখনও পেন্সিল স্কেচ, কখনও ম্যান্ডালা আর্ট,কখনও মাধুবনী আবার কখনও বা পোস্টার রং বা মোম রং দিয়ে কোন আর্ট। আজকে পাতায় একটি ম্যান্ডালা আর্ট করার চেস্টা করেছি।মাঝে মাঝে ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্টগুলো আকঁতে ও দেখতে বেশ ভালো লাগে।এই আর্টটি করার পর আমারও বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো ।

উপকরণ

m22.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।সবুজ রং এর সাইন পেন
৪।সবুজ রং এর জেল পেন
৫।কালো জেল পেন
৬।রাবার

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m20.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

m19.jpg

m18.jpg

দাগের মাঝখানে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি। পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে দাগগুলো ডিপ করে নিয়েছি।

ধাপ-৩

m17.jpg

m16.jpg

আঁকা পাতার বিভিন্ন অংশে কালো রং এর জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

m15.jpg

m14.jpg

বিভিন্ন ডিজাইন এঁকে পাতার এক অংশ ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

m13.jpg

m12.jpg

m11.jpg

একইভাবে পাতার অন্য অংশও বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

m10.jpg

m9.jpg

এবার সবুজ সাইন পেন ও সবুজ জেল পেন দিয়ে পাতার শিরাগুলো রং করে নিয়েছি।

ধাপ-৭

m8.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m3.jpg

m4.jpg

m5.jpg

m6.jpg

আশাকরি ,আজকে পাতায় করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৩শে মার্চ, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Daily task

image.png

 last year 

ভীষণ সুন্দর দেখতে হয়েছে আপনার এই মেন্ডেলা আর্টটি। পাতার সেপ টা এত সুন্দর হয়েছে যে ভেতরের কলাগুলো দারুন লাগছে। ধাপে ধাপে দেখিয়েছেন বলে আরো সহজ হয়ে উঠেছে জিনিসটা।

 last year 

চেস্টা করেছি আপু। আপনাদের মন্তব্য আরও ভালো কিছু করার উৎসাহ যোগায়।

 last year 

চমৎকার সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখতে দারুণ লাগছে।ম্যান্ডেলা আর্ট দেখতে যেমন সুন্দর আর্ট করতে তেমনি ধৈর্য ও সময়ের দরকার। আপনি চমৎকার সুন্দর করে পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন ও আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

ধৈর্য নিয়ে করলে যে কোন আর্ট সুন্দর হয়। আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60924.48
ETH 1580.88
USDT 1.00
SBD 0.47