ডাই পোস্টঃঈদ কার্ড তৈরি।
ঈদের শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৭ই চৈত্র, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ৩১শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দ। যে আনন্দে বৈষম্য নেই। ধনী-গরীব এক কাতারে। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। একমাস সিয়াম সাধানার পর আজ সেই কাঙ্খিত দিন। তবে এবারের ঈদ বেশ জাকজমক ভাবেই পালিত হয়েছে। ঈদ আসলেই ছোট বেলার কথা মনে পড়ে। বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে ঈদ কার্ড বিনিময়ের কথা মনে পরে। বর্তমান ডিজিটাল যুগে ঈদ কার্ড প্রথা প্রায় নেই বললেই চলে। কিন্তু ঈদ আসলে আমি নষ্টালজিক হয়ে যাই। কেনা বা বানানো ঈদ কার্ডের কথা মনে পড়ে। সেই মনে পড়া থেকেই একটি ঈদ কার্ড প্রিয় বাংলা ব্লগের বন্ধুদের জন্য আমার আজকের নিবেদন। ঈদ মোবারক বন্ধুরা। ঈদ আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ,শান্তি ও সমৃদ্ধি। ঈদ কার্ডটি বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাগজ,ক্লে,পেন্সিলসহ আরো কিছু উপকরণ। চলুন দেখে নেয়া যাক ঈদকর্ড তৈরির ধাপসমূহ যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো।
উপকরণ
১।A4 সাইজের সাদা কাগজ
২।পেন্সিল
৩।বিভিন্ন রং এর ক্লে
৪।গ্লু
৫।পেন্সিল
৬।গোলাপী জেল পেন
ঈদ কার্ড তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে A4 সাইজের সাদা কাগজটিকে দু;ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২
গোলাপী রং এর ক্লে চিকন করে ঈদ লিখার উপর গাম দিয়ে বসিয়ে দিয়েছি।
ধাপ-৩
আকাশী রং এর ক্লে চিকন করে মোবারক লিখার উপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
মোবারক লিখার ফাঁকা অংশে কমলা ক্লে লাগিয়ে নিয়েছি সুন্দর লাগার জন্য।
ধাপ-৫
বিভিন্ন রং এর ক্লে দিয়ে কার্ড এর কোনায় কিছু ফুল ও পাতার ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৬
কার্ড টিকে আরও সুন্দর করার জন্য সম্পূর্ণ কার্ডটিতে গোলাপী জেল পেন দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম ঈদ কার্ডটি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে্ ঈড কার্ডটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।ঈদ মোবারক।
পোস্ট বিবরণ
| পোস্ট | ডাই |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Samsung A-10 |
| তারিখ | ৩১শে মার্চ, ২০২৫ইং |
| লোকেশন | পার্বতীপুর-দিনাজপুর। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1906762783510986971
Link
https://x.com/selina_akh/status/1906769169858932862
https://x.com/selina_akh/status/1906768643498909972
https://x.com/selina_akh/status/1906768047983194441
https://x.com/selina_akh/status/1906767386772124043
https://x.com/selina_akh/status/1906766570225029397
https://x.com/selina_akh/status/1906766012067848351
https://x.com/selina_akh/status/1906765305608913005
আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই আপু। খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপনি। ক্লে দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছেন আপনি। দেখতে ভালোই লাগছে। ছোট ছোট ফুল গুলো খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।