আর্টঃ থ্রিডি ক্যালিওগ্রাফি ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ,।
নদীর স্রোত আর সময়কে কোন ভাবেই আটকিয়ে রাখা যায় না! কৃত্রিমভাবে বাঁধ দিয়ে নদীর স্রোতকে আটকে রাখা গেলেও সময়কে কোন ভাবেই সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা,দেখতে দেখতে সময় গড়িয়ে ২০২৪ এর বিদায় সমাগত। আর দুদিন পরেই বিদায় নিবে ২০২৪। দেশে দেশে বর্য বিদায় আর বরণের চলছে নানা আয়োজন।সেই আয়োজনে সামিল হয়ে হ্যাপি নিউ ইয়ারের একটি থ্রিডি ক্যালিওগ্রাফি আর্ট করে ফেললাম। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হ্যাপি নিউ ইয়ারের ক্যালিওগ্রাফি আর্টটিই উপস্থাপন করছি। ঘটনাবহুল ২০২৪ ছাপিয়ে আসছে ২০২৫ আমাদের সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে এই কামনা করতেই পারি। আশায় মানুষ বাঁচে। আশাকরি ২০২৫ আমাদের আনন্দময় হবে। আজকের ক্যালিওগ্রাফি আর্টটি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি জেল পেন-পেন্সিলসহ আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।আর্ট করার খাতা
২।গোলাপী শেডের জেল পেন
৩।পেন্সিল
৪।স্কেল
৫।রাবার
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে কাগজের চারপাশে পিন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে কিছু দাগ টেনে নিয়েছি যাতে লিখা সুন্দর হয়। এরপর লাইনের উপর পেন্সিল দিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখে নিয়েছি ইংরেজিতে। ভুলে ২০২৪ লিখে নিয়েছি। মনে যেনো ২০২৪ সালকে যেতে দিতে যাচ্ছে না।
ধাপ-২
এরপর পেন্সিলের দাগ এর উপর গোলাপী রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সেই সাথে ২০২৪ লিখাটি ঠিক করে নিয়েছি। সেই সাথে হ্যাপি নিউ ইয়ার লিখাটির কিছু কিছু অংশ মোটা করে নিয়েছি।
ধাপ-৩
প্রতিটি লিখার বাহিরে আবারও গোলাপী রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিলাম।
ধাপ-৪
এবার লিখাটিতে থ্রিডি ইফেক্ট আনার জন্য প্রতিটি লিখার নিচের দিকে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি। পুনরায় পেন্সিলের দাগের উপর গোলাপী জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এবং সকল পেন্সিলের দাগ রাবার দিয়ে মুছে দিয়েছি।
ধাপ-৫
এবং পেন্সিল দিয়ে শেডিং এর কাজ করে নিয়েছি। আর তাতেই থ্রিডি ইফেক্ট সৃষ্টি হয়ে গেছে ক্যালিওগ্রাফিতে।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ক্যালিওগ্রাফি আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি,থ্রিডি ক্যালিওগ্রাফির আর্টটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung Galaxy A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
বেশ দারুন একটি আর্ট শেয়ার করেছেন। আমার কাছে এমন আর্টগুলো কিন্তু দারুন লাগে। আপনি কিন্তু থ্রি ডি এই আর্টটির প্রতিটি ধাপ বেশ সু্ন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমারও বেশ লাগে এ ধরনের আর্টগুলো আঁকতে। যদিও সময় একটু বেশি লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ চমৎকার থ্রিডি আর্ট করেছেন আপু। এরকম আর্ট করতে কম সময় লাগে কিন্তু বেশ সুন্দর হয়।
ঠিক বলেছেন আপু তোমায় পানির স্রোতের থেকে দ্রুত প্রবাহিত হচ্ছে আমরা হাজার চেষ্টা করলেও একে আটকে রাখতে পারব না। ধন্যবাদ আপু এত চমৎকার ক্যালিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কিছুটা সময় লাগলেও এ ধরনের আর্ট করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আরে বাহ আপনি তো বেশ সুন্দর থ্রিডি ক্যালিগ্রাফি করেছেন। নতুন বছরে আসছে আর উপলক্ষে সবার জন্য শুভেচ্ছা বার্তা হিসেবে আপনার এই ক্যালিগ্রাফিটি সত্যিই অভিনব হয়েছে। খুবই ভালো লাগল দেখে৷ আপনাকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই৷
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/selina_akh/status/1873419046789759027
নতুন বছরকে কেন্দ্র করে সুন্দর একটি থ্রিডি ক্যালিওগ্রাফি আর্ট আজ শেয়ার করেছেন। আর্টটি খুবই চমৎকার হয়েছে দেখতে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। দারুন হয়েছে আর্টটি আপু।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।
জি আপু বেশ সময় নিয়ে এঁকেছি। যেহেতু নতুন নতুন আঁকছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আজ আপনি একটা ভিন্ন রকমের থ্রিডি ক্যালিওগ্রাফি আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর থ্রিডি ক্যালিওগ্রাফি আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। থ্রিডি ক্যালিওগ্রাফি আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।