নির্জনতা!

in Incredible India3 days ago

1000087446.jpg

তখন আমি শিলিগুড়িতে থাকি, আর সপ্তাহে দুটো দিন শনিবার এবং রবিবার, মিরিক যাওয়ার পথে চার চাকা গাড়ি চালানো শিখতে যেতাম।

তখন ঐ রাস্তা এখনকার মতো এত বেশি জনবহুল ছিল না! সাথে সেই পথের পাশে মিলিটারি ক্যাম্প ছিল, কাজেই জায়গাটি ছিল সুরক্ষিত এবং রাস্তাটি ছিল মসৃণ!

সবচাইতে ভালোলাগার বিষয় ছিল, রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে থাকা গাছগুলো!
বেশিরভাগ পাহাড়ি পথে এই ধরনের রাস্তার দেখা মেলে, আর যখনই এই ধরনের পরিবেশ নজরে পড়ে, সঙ্গে সঙ্গে আমি ফিরে যাই আমার সেই চেনা পথে!

আজ কোনো পাহাড়ি পথ আর আগের মতো নেই, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সাথে তাপমাত্রা বৃদ্ধির কারণে, পর্যটক প্রায়শঃই ছুটে যায় পাহাড়ে খানিক জিরিয়ে নিতে।

কত রকমের মানুষের সাক্ষী এই রাস্তার দুধারে দাড়িয়ে থাকা সারিবদ্ধ গাছগুলো, তাই না?
পথিক আসে যায়, কিন্তু এরা বছরের পর বছর একই ভাবে দাড়িয়ে থাকে রাস্তার দু'ধারে!

সময়ের সাথে আকাশ ছোঁয়ার চেষ্টায় বেড়ে ওঠে, আবার পাহাড়ে ধস নামলে, কখনও কখনও তার সাথে তাদেরকেও ধসে যেতে হয় গভীর খাদে!

1000087533.jpg

নির্জনতা এদের গ্রাস করতে পারে না, কারণ এদের ভরসা নিজেদের কান্ডের উপরে।

শহরের কোলাহল আর আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের ভিড় থেকে স্বস্তি পেতে এদের মাঝে সময় অতিবাহিত শুধু ফুসফুসে অক্সিজেনের বাড়তি যোগান দেয় তাই নয়, পাশাপশি মানসিক প্রশান্তি এনে দেয় অনেকখানি।

হয়তো, হঠাৎ করেই হারিয়ে যাবো, আজকাল নকল মানসিকতা আমায় বড্ডো বিব্রত করছে, আর সমাজের অধিক মানুষের মানসিকতা একই রকম, যাকেই ভিন্ন মনে হয়েছে, সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি ভিতরের জঘন্য রূপ!

স্বার্থের জন্য কতখানি নিচে নামতে পারে মানুষ তার একাধিক উদাহরণ পেয়েছি সময়ের হাত ধরে!

কারোর নকল চেহারা সরাসরি সামনে এসেছে, কেউ সুদক্ষ অভিনয় দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে।

1000087481.jpg

'নকল হইতে সাবধান!' এটি কেবলমাত্র কোনো বস্তুর বিজ্ঞাপনের ক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য!

কাগজের মূল্য সর্বাধিক, এটা মানতে নারাজ মানুষগুলো দলছুট! আমিও তাদের মধ্যেই একজন যে, কখনোই মানুষ, সম্পর্কের ঊর্ধ্বে কাগজকে অধিক মূল্য দেয়নি!

সময় পরিবর্তনশীল, আর তাই পরিস্থিতি একদিন বদলাবে নিশ্চিত, সেইদিন পর্যন্ত শুধু নির্বাক দর্শক হয়ে দেখা ছাড়া কোনো কাজ নেই!

1000087457.jpg

যেমন পাহাড়ি পথের ধারের গাছগুলো পর্যটকদের আসা যাওয়া, তাদের কথাবার্তা, আচরণ পর্যবেক্ষণ করে স্থিরভাবে, ঠিক তেমনি আমিও সেই পথ বেছে নিয়েছি।

নকল ভিড়ের চাইতে, নির্জনতা শ্রেয়! এই নির্জনতায় বসে, জীবনের চলার পথে পরিচয় হওয়া মানুষগুলোর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নকল ব্যবহার, চেহারা, এবং সুপ্ত বাসনা গুলো বেশি করে অনুধাবন করা যায়।

আমরা রাজনীতি এবং রাজনৈতিক দল এবং নেতা নেত্রী নিয়ে বিভিন্ন আলোচনা করি, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা বাস্তব জীবনে ঘরে ঘরে, তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বের দেখা মিলেছে।

1000087539.jpg

আমি শিখতে ভালবাসি, তাই হয়তো প্রকৃতির সোবতার মধ্যে থেকে নিজের জন্য কিছু না কিছু শিক্ষা কুড়িয়ে নিয়ে আসি।

জানিনা, আবারো সেই চেনা পথে যাওয়া হবে কিনা, তবে পাহাড়ের কোলে হয়তো পুনরায় ফিরে যাওয়ার সুযোগ আসবে সময়ের হাত ধরে, সেই চেনা পথকে হয়তো অন্য কোনো পাহাড়ি পথ ধরে যেতে যেতে মনে করবো!

ঈশ্বর যেনো আমার স্মৃতি শক্তি অক্ষুন্ন রাখেন, এটাই কামনা! কুমিরের কান্নায় আর মন যাতে না ভেজে, তাই এই স্মৃতিগুলোকে সজীব রাখতে চাই, ভুলে গেলে ভিল হবার সম্ভবনা বৃদ্ধি পায়।

1000010907.gif

1000010906.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61656.65
ETH 1638.79
USDT 1.00
SBD 0.41