ক্রিয়েটিভ রাইটিংঃ-চা কফি নিয়ে বেশ মজার একটি স্মৃতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

প্রিয় পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমরা সবাই একই পরিবারের কাজ করি একই পরিবারের বন্ধনে আমরা আবদ্ধ। আমরা সবাই চাই একই সাথে ভালোভাবে থাকার সবার ভালো মন্দ বিষয়গুলো আমরা একে অপরকে শেয়ার করে নেওয়ার। তাই আমি বারবার হাজির হয়ে যাই আপনাদের সাথে আমার ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করে নিতে। আজকেও তেমন একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। যা আমার অনেকদিন আগের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। দৈনন্দিন জীবনের ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করা মানেই এক প্রকারের মানসিক শান্তি খুঁজে পাওয়া। যা আসলে কোন কিছু দিয়ে আনন্দ খুঁজে পাওয়া যায় না কিংবা প্রশান্তি পাওয়া যায় না।

tea.jpg

বন্ধুরা আপনারা আমার আজকের টপিক্স হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কি বিষয় নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আসলে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সময় যেমন চলতে থাকে মানুষের বয়স বৃদ্ধি পেতে থাকে। সময় কারো জন্য অপেক্ষা করে না সেই সময়ের সাথে পাল্লা দিয়ে বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। যখন আমি কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় এর আওতায় চলে যায় সেই সময়ের একটি ঘটনা চা কফি নিয়ে যেটা আমার কাছে বারবার মনে পড়ে। এমন একটা সময় ছিল প্রচুর পরিমাণ গ্যাসের ব্যাথা ছিল পেটের মধ্যে। এই বিষয়টা হয়েছে মূলত তেলে ভাজা পুড়ে খাবার অনেক বেশি খাওয়া যেত। বিশেষ করে স্কুলে যাওয়া আসার সময় খাওয়া হতো বেশি। অনেক দূর থেকে হেঁটে হেঁটে স্কুলে যেতাম মাঝেমধ্যে গাড়ি নিয়ে যেতাম। যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম তাই চাইলেও এত বেশি আহ্লাদী করে জীবন যাপন করতে পারতাম না।

তাই সবকিছুর সাথে সীমাবদ্ধতা রেখে নিজের চাহিদাকে সীমিত রাখার চেষ্টা করেছি। কিন্তু খাওয়া দাওয়া চলাফেরা মোটামুটি ভালোই ছিল। যেহেতু দূর থেকে যেতাম খিদা লাগতো তাই পাশে বাজার ছিল বড় বাজার। সেখানে একটি বেশ মজার করে পেঁয়াজু বানাতো একটি দোকান ছিল। সেই দোকানের পেঁয়াজু গুলো খুবই মজার ছিল। গরম গরম কিনে স্কুল ড্রেসের পকেটে নিতাম এবং এবং খেতে খেতে পৌঁছে যেতাম বাড়িতে। খালি পেটে তেলে ভাজা পুড়া খাবার খেলে যা হয় আর কি আমার প্রচুর পরিমাণ গ্যাস হয়েছিল। বিশেষ করে ঘরে থাকতেও একটু তৈলাক্ত জিনিস বেশি খেতাম মা অনেক বকাও দিত। কেন জানিনা মুখের মধ্যে ওই খাবার গুলো বেশি স্বাদ লাগতো। সেই বাজে অভ্যাসটা আমার কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। এখনও আমার প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা।

যখন স্কুল জীবন শেষ করলাম এরপরে ইন্টারমিডিয়েট ফাইনাল দিলাম তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেলাম। যেহেতু অর্থনীতি নিয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স করেছি তাই অর্থনীতির বিভিন্ন সাবজেক্ট গুলোতে আমাদেরকে প্রাইভেট পড়তে হতো। তাই আমরা কলেজ শেষ করে কলেজ থেকে একটু টাউনের ভিতরে চলে আসতাম কক্সবাজার শহরে। যেহেতু আমরা গ্রাম থেকে আসতাম। গ্রাম থেকে এসে হোস্টেলে থেকেছি। আত্মীয়-স্বজনদের বাসায় থেকেছি। আসলে এই পাড়াগুলো হোস্টেলে আর থাকতে পারছিলাম না। কারণ আর ভালো লাগছিল তাই বাড়ি থেকে আসতাম কয়েকদিন। যেহেতু এতো দূর থেকে আসতাম আসা-যাওয়ার মধ্যে অনেক সময় খিদা লেগে যেত। তাছাড়া অনেকক্ষণ যেহেতু গাড়িতে জার্নি করতাম গাড়ি গ্যাসের কারণেও অনেক বেশি পেটে গ্যাস জমে গেছিল।

এখন আমরা ৫ বান্ধবী এক সাথে প্রাইভেট পড়তাম আমাদের এক সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে। সাথে ছিল আমাদের বান্ধবী মিনা, রুপসী, সিফাত, সুবর্ণা আর আমি। মাঝেমধ্যে আমরা রূপসীদের বাসায় যেতাম। যেহেতু আমরা বাকি চার জন গ্রাম পর্যায় থেকে আসতাম রূপসীদের বাসা ছিল কক্সবাজার শহরের লাল দিঘির পাড়ে। তখন আমরা কলেজ শেষ করে রূপসীদের বাসায় এসে সেখান থেকে আবার প্রাইভেটে চলে যেতাম। যখন রূপসীদের বাসায় আসতাম তখন আমাদেরকে কিছু না কিছু খেতে দিত। তো আমার বান্ধবি মিনা প্রচুর পরিমাণ চা পছন্দ করত এবং বাকিরা ও পছন্দ করতেন চা। মিনাকে মগে করে চা দিতে হতো।কিন্তু সমস্যা হয়েছিল আমাকে নিয়ে। একদিন আমাকে চা খেতে দিল আমি তাদের সাথে চা খেতে বসছিলাম। যেহেতু আমি খাচ্ছিলাম না আমার প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা ছিল। তারা জোর করল আমাকে খাওয়ার জন্য আমিও গরম গরম দুধ চা খেয়ে নিলাম।

tea1.jpg

দুধ চা খাওয়ার সাথে সাথে আমার শরীরে একটি রিএকশন শুরু হয়ে যায়। হঠাৎ করে আমার শরীর একদম মাথা ঘুরিয়ে কেমন জানি অবস হয়ে আসছিল। সেই সাথে একদম মাথা ঘুরিয়ে বমি চলে আসলো। তখন আমার একটু ভয় কাজ করছিল আমার পুরো শরীর দিয়ে ঘাম বের হয়ে গেছিল। আমার এই কান্ড দেখে আমার আর চার বান্ধবী অনেক ভয় পেয়েছিল। কিছুক্ষণ পরে বিষয়টি স্বাভাবিক হয়ে যাই। তখন থেকেই আমি আর চা খেতাম না আমার কাছে চা দেখলে কেমন জানি ভয় কাজ করত। চা এর বদলে আমি সকাল সন্ধ্যা গরম গরম গরুর দুধ খেতাম। আমার আম্মু গ্রাম থেকে আমার জন্য গরুর দুধ নিতো প্রতিদিন। চা এর নেশার মতো গরুর দুধ খেতে খেতে নেশা হয়ে গেছিল। আমার প্রতিনিয়ত দুধ না খেলে যেন ভালো লাগতো না। হঠাৎ করেই এই অভ্যাসটা আমার পরিবর্তন হয়ে গেল। অভ্যাসটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে হঠাৎ এমন একটি অভ্যাসে পরিণত হয়ে গেল এখন আর চা না খেলে ভালো লাগেনা।

কি অদ্ভুত একটি কান্ড দেখেন যেখানে আমি চা খেতাম না সেখানে এখন আমি চা না খেলে আমার চলে না। বিশেষ করে চা কফি দৈনন্দিন সকাল বিকাল খেতে হয় এমন অবস্থা। যখন আমি এভাবে নিয়মিত চা খাই আমার বান্ধবী মিনা শুনে তখন সেই হেসে ফেলে। তখন আমাকে সেদিনের ঘটনা সেই বারবার আমাকে মনে করিয়ে দেয়। তার কথা শুনে আমিও হাসি। আসলে সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে যায় মানুষের জীবনে। যে মেয়ে চা একদম পছন্দ করতাম না সেই মেয়ে নাকি এখন দিনে দুই বেলা চা খাই। কখন কার রুচির পরিবর্তন হয়ে যায় অভ্যাসের পরিবর্তন হয়ে যায় সেটা বলা বেশ মুশকিল।

সেই দিনের স্মৃতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা। আশা করি আমার বান্ধবী মিনার মত আপনারাও হেসে ফেলবেন আমার সেই দিনের ঘটনাটি পড়ে হা হা হা। ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার আজকের ব্লগ সময় দিয়ে ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সWiko-T3
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20241130-163942.png

Screenshot_20241130-164638.png

Screenshot_20241130-230411.png

Screenshot_20241130-225442.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62569.01
ETH 1690.32
USDT 1.00
SBD 0.40