গান কভার- “আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য”।
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার,
গানের কিছু তথ্য
| গান-- | “আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য” |
|---|---|
| শিল্পী- | প্রবাল চৌধুরী ও সাবিনা ইয়াছমিন |
| ছায়াছবি | সোনা বৌ |
| গীতিকার | গাজী মাযহারুল আনোয়ার |
| সুরকার | আনোয়ার পারভেজ |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি প্রেমেরই জন্য-২
তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই
যদি ও আমি যে নগন্য
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তুমারি প্রেমেরই জন্য
তোমারি পরশে জানি ওগো সোনা বৌ
জীবন হলো অনন্য
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি প্রেমেরই জন্য
এই জীবনে সকল আশা পূর্ণ করেছো তুমি
ভালোবাসায় শ্যামল করে মনের মরুভুমি
সুখের স্বপনে দুঃখেরএ জীবন
আজকে হলো যে অনন্য
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি প্রেমেরই জন্য
কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা
কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা
আঁধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা
হাতের রেখা মোর বদলে দিয়ে যে
ভাগ্য করেছো প্রসন্ন...
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি প্রেমেরই জন্য
অনুরাগের অন্ধ হৃদয়ে আলো জেলেছো তুমি
দুসস্ময়ের দারুন রোদে ছায়া ফেলেছো তুমি
আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি
তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি
অশাঢ় শ্রাবন নয় প্রেমের প্লাবনে
দুটি হৃদয় হলো পূর্ণ
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তুমারি প্রেমেরই জন্য
তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই
যদি ও আমি যে নগন্য
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি প্রেমেরই জন্য
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি গান কভার আমি ধন্য হয়েছি ওগো তোমারই প্রেমেরই জন্য। গানটি বেশ দারুন ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে গান কভার শোনার জন্য।
আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য। এই গান গুলো একসময় খুব বেশি জনপ্রিয় ছিলো। বেশ সুন্দর করে গানটি কভার করে আমাদের কে উপহার দিয়েছেন। গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গান গুলো সব সময়ই ভালো লাগে। শুভেচ্ছা রইল আপু
অনেক ধন্যবাদ ভাইয়া গান কভারটি শুনলেন।
বাহ্ আপু আপনার কন্ঠ অনেক সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি সবসময়ই আমাদের মাঝে সুন্দর সুন্দর গান নিয়ে হাজির হন। অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনুপ্রেরণা দিলেন ভাইয়া ভাল লাগলো।
মাঝে মাঝেই আপনি আমাদের মাঝে নতুন নতুন গান কভার করে শেয়ার করেন আপু। প্রত্যেক সপ্তাহে আপনার গানগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যে গানটা কভার করে আজকে শেয়ার করেছেন সেটা আমার খুবই পছন্দের একটি গান।
আমার গান কভার গুলো সব সময় আপনি শুনে থাকেন। আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।
খুব জনপ্রিয় একটি গান কভার করেছেন আপু। অনেক সুন্দর গেয়েছেন। ভালো লেগেছে আমার। প্রবাল চৌধুরী ও সাবিনা ইয়াছমিনের গাওয়া গানটি এখনো জনপ্রিয়। গানটি গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার জন্য।
এই গান গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু।
অনেক পুরনো কিন্তু সকল সময়ের জন্য অনেক জনপ্রিয় একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গানটি আমার খুবই পছন্দের। আমি এখনো মাঝেমধ্যে আমার মোবাইল ফোন থেকে গানটি শুনে থাকে। আজ আপনার কন্ঠে আমার পছন্দের গানটি শুনতে পেরে আমি খুবই আনন্দিত।
যেহেতু গানটি আপনার ভালো লেগেছে তাই অনেক বেশি খুশি হলাম।
এক সময় গানটি বেশ জনপ্রিয় ছিল। সুন্দর একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
কিছু কিছু গান আছে আপু সব সময় জনপ্রিয় হয়ে থাকে। এই গানটিও তেমন একটি গান ধন্যবাদ।
আজকে আপনি একটা সুন্দর গানের কভার করেছেন। সত্যি আপু আপনি এত সুন্দর গান করেন যে, আপনার গান না শুনে পারি না। আপনি খুব সুন্দর করেই প্রতিনিয়ত গান করেন। আপনার গান শুনলেই মনটা ভরে যায়। এই গানটা আমি অনেক আগে শুনেছিলাম কয়েকবার। সোনা বৌ ছায়াছবির গান ছিল এটা, আর এটা আমি দেখেছি। যার কারণে এই গানটাও শুনেছিলাম। আপনি আজকে এই গানের কভার করলেন তাও আবার এত সুন্দর করে খালি গলায়, শুনেই ইচ্ছে করছে বারবার শুনতে।
প্রতিনিয়ত আপু আমার গান কভার গুলো শুনে থাকেন। সব সময় অনুপ্রাণিত হয় আপনাদের এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা পাই। এভাবে সহযোগিতা করবেন পাশে থাকবেন অনেক ধন্যবাদ।
পুরোনো দিনের এই গানগুলো আমার খুবই ভালো লাগে।এই গানটি আমার খুবই পছন্দের একটি গান আপু। আপনার কন্ঠে বেশ ভালো লাগছে শুনতে। ধন্যবাদ আমার পছন্দের একটি গান কভার করে শেয়ার করার জন্য।
আমার পছন্দের গানের তালিকার মধ্যে পুরাতন গান গুলো বেশ ভালো লাগে আপু।
খুবই সুন্দর একটা গান ব্যবহার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের মাঝে একটি করে গান কভার করে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনি আমার গান কভারটি শুনলেন তাই।