একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"জীবনের গতি ধারা"-Writing by @samhunnahar.
আসসালামু আলাইকুম,
শরতের আগমনে দখিনা বাতাসে
মনের অলিতে গলিতে নাচানাচি করে
কাশফুলের গায়ে লাগে দখিনা হাওয়া
মনে আমার যত কল্পনার আসা যাওয়া।
বসন্ত আসলে তুমি আসবে
বসন্তের আগমনে
বসে আছি তোমারি অপেক্ষায়
কখন দেখা হবে তোমার সাথে
কখন কথা হবে কখন হাতে হাত রাখবো
ফুটেছে ফুল আমার মন বাগিচায়।
হঠাৎ দেখা দাও আবার হঠাৎ হারিয়ে যাও
এ কেমন তোমার প্রেমের খেলা
আকাশের নীল সাদা মেঘের ভেলায়
যেমন রাত দিন মেঘেরা মেতে থাকে মেঘের খেলায়
ঠিক তেমনি তুমি আমার সাথে করেছো ছলনা।
আমি আছি আমি থাকবো তোমার সাথে
এই আমার প্রতিজ্ঞা এই আমার প্রতিশ্রুতি
সারা জীবন হাঁটবো তোমার পিছু পথে
তুমি আমার জীবন চলার সাথী।
জীবন চলে জীবনের গতিতে
সময় চলে যায় সময়ের স্রোতে
নদী বয়ে চলে নদীর মোহনায়
পাহাড় কান্না করে ঝর্ণা ধারায়
আকাশের কষ্ট ঝরে পড়ে বৃষ্টি ধারায়
আমার ভালোবাসার বহিঃপ্রকাশ
তোমাকে নিয়ে তুমি আমার সব।
সমাপ্তি-@samhunnahar
| আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
|---|
| লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
|---|---|
| ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
| অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
| ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপু। এত অসুস্থ থাকার পরও আমাদের সাথে সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু অনুু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
কমিউনিটিতে সময় দিতে না পারলে অনেক খারাপ লাগে আপু। তাই শত ব্যস্ততার মাঝেও অসুস্থতার মাঝেও চলে আসি।
কবিতার সংক্ষিপ্ত রুপ হচ্ছে অণু কবিতা। আপনার অণু কবিতা গুলো ভালো হয়েছে আপু। তবে রুপক, উপমার ব্যবহার থাকলে আরো ভালো লাগত। সুন্দর অণু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ভালো লাগে আপু আপনারা এত সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনেক অনুপ্রাণিত করেন সব সময়।
https://x.com/nahar_hera/status/1847348578181927297?t=3rzEVRJ-H3QQrBfRcr26ZQ&s=19
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষাগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। এত সুন্দর অনু কবিতা পড়ে ভালো লাগলো।
আপনার কাছে আমার লেখা কবিতা গুলো ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হয়েছি ভাইয়া।
প্রেম অনুভূতিতে লেখা আপনার আজকের ছোট ছোট কবিতা গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এই জাতীয় ছোট ছোট কবিতা আমার কাছে অনেক ভালো লাগে যেখানে মনের মধ্যে জমে থাকা সুন্দর সুন্দর অনুভূতিগুলো ব্যক্ত হয়। প্রেম বা বিরহের যাই হোক না কেন এ সমস্ত কবিতাগুলো যেন মন ছুঁয়ে যায়।
অনু কবিতা লিখতে ছোট হলেও লিখতে সময় লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনাদের কাছে ভালো লাগে কবিতাগুলো।
এখনকার ওয়েদারই এমন আপু। সবাই কমবেশি অসুস্থ হচ্ছে। বিশেষ করে সর্দি-কাশি যেন প্রতি ঘরে ঘরে। তারপরও ভালো করেছেন ডাক্তারের কাছে গিয়ে। তা না হলে এগুলো সহজে সারতে চায় না। যাইহোক আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু' কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
হ্যাঁ আপু সামনে ঠান্ডার দিন আসতেছে গরমের বিদায় হবে। এই আবহাওয়ার পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হচ্ছে।
আবহাওয়া পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। যার কারনে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। আপনার সুস্থতা কামনা করি আপু। নিজের শরীরের যত্ন নিবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। যাইহোক আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। সবগুলো অনু কবিতা ভালো লেগেছে পড়তে। আপনার লেখা পাঁচ নাম্বার অনু কবিতা আমার কাছে বেশি ভালো লেগেছে।
আপনিও সাবধান থাকবেন আপু পরিবারের সবাইকে নিয়ে। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।
প্রেমের কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা বেশ চমৎকার। আসলে এই কমিটিতে অনেকে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে যা পড়ে বেশ ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার কবিতা লেখা সার্থক হলো আপু যেহেতু আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও খুবই সুন্দর কিছু অনু কবিতা তৈরি করে আপনি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে সুন্দর অনু কবিতা গুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷