অশ্বত্থ গাছের বনসাই এর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা এই বনসাই গাছটি হলো অশ্বত্থ গাছের।অশ্বত্থ অশথ বা পিপুল একপ্রকার বট বা ডুমুর জাতীয় বৃক্ষ। আর বনসাই বলতে মূলত ছোট টবের মধ্যে রোপিত হলেও এই গাছের প্রত্যেকটি ডাল পালা, পাতা এবং গঠনে ছড়িয়ে আছে এক প্রশান্তিময় ভারসাম্য। বনসাই করা গাছগুলোকে এমন ভাবে ছাটা এবং পরিচর্যা করা হয় গাছগুলো দেখে মনে হয় যেন ছোট আকারেই পূর্ণাঙ্গ বৃক্ষের অবয়ব ধারণ করেছে। বনসাই গাছ প্রাকৃতিক সৌন্দর্য এবং একজন শিল্পের শিল্পচর্চার এক অনন্য সৃষ্টি। আমার আজকে শেয়ার করা বনসাই গাছটি একটি অশ্বত্থ গাছ। এবং এই কাজটি আমাদের উপমহাদেশের সংস্কৃতি ও ধর্মীয় উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বনসাই করা গাছগুলো একদিন এইভাবে তৈরি হয় না। এগুলোর জন্য অনেক ধৈর্য পরিচর্যার প্রয়োজন হয়। বনসাই যেন এক প্রকার ধৈর্য ,নিষ্ঠা ও ভালোবাসার প্রতিচ্ছবি। একটি গাছ বনসাই করা যেমন সময়সাপেক্ষ কাজ। তেমনি একটি গাছ বনসাই করে তোলাতে প্রতিটি ধাপে ধাপে একটি শিল্পীর স্পর্শ থাকে। প্রতিটা দিন সেই গাছের যত্ন নেওয়া, জল দেওয়া, ছাটাই করা ও রোদ বাতাসের সঠিক পরিবেশ বজায় রাখা। এই সবকিছু মিলিয়ে একটি বনসাই গাছের জন্ম বা সৃষ্টি হয়ে থাকে। যাইহোক,এই বনসাই গাছটি আমাদের এখানে একটি বৃক্ষ মেলায় আমি দেখি এবং এই গাছগুলো যে নিয়ে এসেছিল তার মুখে আমি শুনি এই গাছটি নাকি ৯ বছরের পুরনো। এটা শোনার পর তো আমি অবাকই হয়ে যাই। দীর্ঘ ৯ বছর ধরে সঠিক পরিবেশে ও নিয়মে পরিচর্যা করার পর এই অশ্বত্থ গাছটির বনসাই করে তোলা সম্ভব হয়েছে।এই অশ্বত্থ গাছ ছাড়াও সেখানে বিভিন্ন ধরনের বনসাই গাছ ছিল। সেই গাছগুলোরও ফটোগ্রাফি আমি করেছি। যা অন্য আরও ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার শেয়ার করা এই অশ্বত্থ গাছের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250720_175707.jpg

IMG_20250720_175708_1.jpg

IMG_20250720_175710.jpg

IMG_20250720_175708.jpg

IMG_20250720_175710_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অশ্বত্থ গাছের বনসাই দেখতে খুবই ভালো লাগছে। বনসাই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।

 10 months ago 

খুবই সুন্দর একটি গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ এই গাছ আমি আগে কখনোই দেখিনি৷ এই প্রথম আপনার কাছ থেকে এই গাছ দেখতে পেলাম৷ যেভাবে আপনি চমৎকারভাবে এর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি গাছের সৌন্দর্যকে যেভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি একেবারে নতুন একটি গাছ আপনার কাছ থেকে দেখতে পেলাম৷

 10 months ago 

এই ছোট গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এগুলো অনেক চড়া দামে বিক্রি করা হয়। আমি বিভিন্ন বৃক্ষ মেলায় দেখেছি। ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63782.23
ETH 1706.19
USDT 1.00
SBD 0.41