নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৮ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের অষ্টম পর্ব শেয়ার করে নেবো। এরপর বৃদ্ধ বললো- কয়েকদিন পর তার লাশ নদীতে পাওয়া গেছিল। অয়ন শুনে চুপ হয়ে গেলো কিছুক্ষণ। বৃদ্ধ আরও বলল- কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা হলো অন্যকিছু। অয়ন জিজ্ঞাসা করলো- সেটা কি? বৃদ্ধ তখন বললো- ছেলেটার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ--। অয়ন কাঁপা গলায় বলে উঠলো- চোখে কি হয়েছিল? বৃদ্ধ ফিসফিস করে বলল- তার চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল। অয়ন যেনো শোনার পরে নিঃশ্বাস নিতে ভুলে গেল। কারণ, গতকাল সে যে ছায়াটাকে দেখেছিল, তার চোখও ঠিক এমনই সাদা ছিল। এরপরে অয়ন ধীরে ধীরে নদীর দিকে তাকালো। তার মনে হচ্ছে যেনো
সবকিছু একসাথে জোড়া লাগছে।

কিন্তু ঠিক তখনই বৃদ্ধ আবার বলল- আর একটা কথা। অয়ন তাকালো এবং জিজ্ঞাসা করলো-কি কথা? বৃদ্ধ বলল- ছেলেটার নাম ছিল…এই কথা বলে বৃদ্ধ মাথা নিচু করে থেমে গেলো। অয়ন নাম জিজ্ঞাসা করতেই বৃদ্ধ সরাসরি অয়নের চোখে তাকিয়ে বলল- অয়ন। অয়নের চারপাশ যেনো ঘুরতে লাগলো। কারণ তার নিজের নাম কি করে সম্ভব। আর সে তো বেঁচে আছে! তাহলে…। যে ছেলেটা মারা গিয়েছিল সে কে? আর কেন সবকিছু তার সাথে মিলছে? সেই বৃদ্ধ হরিদাস কাকার মুখ থেকে নিজের নাম শোনার পর অয়ন যেনো পাথর হয়ে দাঁড়িয়ে রইলো। সে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। চারপাশে সবকিছু স্বাভাবিক অর্থাৎ লোকজনের কথা, নদীর ঢেউ, পাখির ডাক। কিন্তু তার কাছে সবকিছু যেনো অনেক দূরের শব্দের মতো লাগতে লাগে।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63331.28
ETH 1806.53
USDT 1.00
SBD 0.38