আবার ঢাকায় এসে গেছি।
হেলো স্টিমিট বাসী। কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক। আপনারা ইতিমধ্যেই আমার আগের পোস্ট গুলো থেকে জানতে পেরেছেন যে আমি গ্রামে গিয়েছিলাম।
আমার আগের পোস্ট টি দেখে আসুনঃ https://steemit.com/blog/@razu788/7hjyzk
তো আজ আমি ঢাকা চলে আসছি। যদিও এতো আগে ঢাকা আসতে একটুও মন চায় নি কিন্তু কি করব আসতে তো হবেই। আর কাল রাতে নির্বাচন এর কারনে বাংলাদেশ এ ইন্টার্নেট বন্ধ করে দেওয়াতে আরো মন চেয়েছিলো বেশি বেশি ঢাকা চলে আসতে। এছাড়া বর্তমানে আমরা বলতে গেলে নেট ছাড়া অচল এক মুহুর্ত থাকা মুশকিল। তাই চলে আশা। আমি গ্রামে থাকতে যে পোস্ট করছি খুব কস্ট হয়েছে। কারন আমাকে বাড়ি থেকে শহরে গিয়ে তারপর নেট স্পীড পাওয়ার পর পোস্ট করতে হয়েছে। এছারাও অনলাইনে অনেক কাজ আছে আমার সেগুলাও করতে পারিনি এই কয়দিন তাই আর থাকলাম না চলে আসলাম প্রানের শহর ঢাকায়।
আজ ঢাকায় আসার সময় লঞ্চ এ বসে অনেক মজার লাগতে ছিলো। নদীতে ছিলো অনেক শিত। কারন আমি সেই ভোর ৫.৩০ এ ঘুম থেকে উঠে রেডি হয়ে লঞ্চ ধরার উদ্দ্যেশ্যে বার হয়ে যাই। গিয়েই একটা অটো পেয়ে যাই। অটো তে করে পৌছাতে পৌছাতে ৬ টা ৩৩ বেজে যায়। গিয়ে শুনি ৬ টা ৪৫ এর লঞ্চ ছাড়বে ৭ টা ৩০ এ কি আর করা। বিজনেস ক্লাস এর একটা টিকেট কেটে বসে পরলাম সিট এ। পরে লঞ্চ ছাড়ার পর মাঝে গিয়ে খেয়ে আসলাম কারন বাড়ি থেকে না খেয়ে বার হয়ে ছিলাম। ক্যানটিন এ গিয়ে দেখলাম পাউরুটী আর দিম ভেজে একসাথে বেচতেছে। জিজ্ঞাসা করলাম দাম কত বলল ৩৫ টাকা যদিও ওটার দাম ১৫ টাকাই বেশি হয়ে যায়। কিন্তু কি করা পেটের খুদা সয্য করতে না পেরে কিনলাম। আর এক বোতল পানি কিনলাম খেয়ে এসে দিলাম ঘুম। এক ঘুমে ঢাকা এসে পরছি। আহ কি শান্তি। এইবার গ্রামে গিয়ে একটু ফটোগ্রাফি করছিলাম। সেগুলা সাম্নের পোস্ট গুলাতে দিব। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ পোস্ট টি পরার জন্য।
steemiian der k ki kobor bashi banatay chassan naki???