কবিতা আবৃত্তি- রমজানের খুশি // Poetry by @rayhan111

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আবারও কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আজকে আমি কবিতা আবৃতি করছি আমার লেখা রমজানের খুশি কবিতাটি। আসলে এই মাহে রমজান আমাদের মাঝে এসেছে আনন্দ আর হাসি নিয়ে। একটি বছর পর আমরা পেয়েছি এই মাসটি। আল্লাহতালা যেন আমাদের মাঝে বরকত এবং আনন্দ হাসি ভরিয়ে দেয় এই মাসে। আমাদের প্রত্যেকেরই মনের ভিতর থেকে খারাপ চিন্তা গুলো দূর হয়ে যায় এই মাসে। আমরা সকলেই মিলে মিশে একসাথে মহান সৃষ্টিকর্তার এবাদত করার উদ্দেশ্যে এবং সকলকে শান্তিতে রাখার উদ্দেশ্যেই যেন এই মাসটি আমরা পালন করি। এই মাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানান পার্থক্য আমরা লক্ষ্য করি। আসলে হাটে-ঘাটে বাজারে সকল জায়গায় যেন মানুষ সৎ এবং সুন্দর মনের ভাব হয়ে ওঠে। সকলের মধ্যে সুন্দর একটা পরিবর্তন দেখা যায়। আর এই রমজান মাসে আনন্দের আর খুশির মাস। এই রমজান মাস নিয়েই লেখা আমার কবিতাটি, আপনাদের মাঝে আজকে আমি আবৃত্তি করার চেষ্টা করলাম। আশা করছি আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


mosque-5396683_1280.jpg

source

কবিতার নাম -রমজানের খুশি
কবিতার লেখক @rayhan111👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

রমজানেরই খুশি এলো,
আমাদেরই মাঝে।
আনন্দের সাথে বরণ করে নিয়েছি,
আমরা সকলেই মিলে।

একই সাথে নামাজ পড়বো,
মোরা মসজিদে গিয়ে।
ভালোবাসা ভরে উঠবে,
আমাদের সবার মাঝে।

সবাই মিলে একই সাথে,
ইফতার করব আনন্দের সাথে।
সবাই মিলে একসাথে খাবার খাবো ,
মসজিদের ঐ আজান শুনে ।

আনন্দময় দিন পেয়েছি,
একটি বছর পরে।
এই দিনটি সবার মাঝে,
আনন্দ আর হাসি নিয়ে এসেছে।

রমজানেরই শিক্ষা নিয়ে,
পথ চলবো মোরা একই সাথে।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে,
মানুষ পরিচয় বেঁচে থাকবো,এই ভুবন মাঝে।

রমজানে এই মাস পেয়েছি,
আমরা সবাই মিলে।
শান্তিতে তাই ভরে উঠবে,
আমাদের এই সমাজ মাঝে।

কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


রমজানের খুশি আমাদের সবার মাঝে ভরে উঠুক এই দোয়া করি। সকলেই মিলে মিশে এই মাসটি যেন আমরা আনন্দের সাথে পার করতে পারি সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করি। আর আমার লেখা এই কবিতাটি আজকে আবৃত্তি করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আসলে নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে। আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আবৃত্তি যদিও ভালো পারি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে শেয়ার করার জন্য। তো বন্ধুরা আশা করছি আজকের আবৃত্তি আপনাদের একটু হলেও ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা আবৃতি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 last year 

GridArt_20250307_152714200.jpg

 last year 

এখন প্রতিটি ঘরে ঘরে রোজার আনন্দ এবং ঈদের খুশির আনন্দ বয়ে যাচ্ছে। সবাই রোজা রাখবে ঈদের কেনাকাটা করবে খুব মজার একটি বিষয়। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন আপনি। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লেগেছে।

 last year 

রমজান মাস কে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন। রমজান মাসে যেন শহরগ্রাম অন্যরকম সাজে। রমজান মাসের প্রতিটি আনন্দ কবিতার মধ্যে উল্লেখ করেছেন। আমি তো মেসে থাকি। আমার মেসমেন্ট দের সবাইকে দেখি অনেক আনন্দ করে রোজা পালন করে। রাস্তায় দেখা যায় অন্যরকম পরিবেশ। এই মাস জুড়েয় বাড়ির গৃহিণীরা থাকে রান্নার ব্যস্ত তাই। ইফতারের সময় অনেক মজা হয়। আমার মেসমেটদের সাথে আমিও ইফতার করি। সময়টা বেশ ভালো লাগে। রমজানকে ঘিরে সুন্দর কবিতা এবং কবিতার আবৃতি অসাধারণ হয়েছে ভাইয়া।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া রমজান মাস আসলেই মানুষের সুন্দর পরিবর্তন দেখা যায় ।রমজানের খুশি কবিতাটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

 last year 

যাইহোক আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন।তো এই কবিতাটি আপনি লিখেছেন এবং আপনি আবৃত্তি করছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাইহোক আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনে আমার অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রমজান মাস আসলেই খুশি বয়ে নিয়ে আমাদের সবার মাঝে ।আপনি ঠিক বলেছেন ভাইয়া সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে আমাদের সবার। ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া আপনি। আপনার করা আবৃত্তি ও বেশ সুন্দর হয়েছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করেছেন দেখে ভালো লাগলো। কবিতার লাইনগুলো যেমন সুন্দর আপনিও খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ভালো লাগলো পুরো কবিতা আবৃত্তি শুনে। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38