বঁড়শি দিয়ে মাছ ধরার স্মৃতিময় গল্প
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সকালের কুয়াশা তখনো পুরোপুরি সরে যায়নি। মেঠো রাস্তায় শিশির ভেজা ঘাসে পা ফেলতেই হালকা ঠান্ডা অনুভব করছিল রাজু। হাতে তার বাবার পুরনো একটা বড়শি—একেবারে কাঠের হাতল, রঙ উঠে যাওয়া, কিন্তু জিনিসটা যেন জাদুর মতো। বাবা বলতেন, এই বড়শিতে অনেক বড় বড় মাছ উঠছে। ভালো করে ব্যবহার করলে তুইও পারবা
রাজুর পাশেই হাঁটছে রহিম চাচা। শিরিষ গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করে বললেন,আজ খালে যামু। পেছনের বাঁশঝাড়ের কাছে যে জায়গাটা, মনে আছে? হেইখানে বুইড়া পুঁটির দল থাকে। তবে বুদ্ধি কইরা ধরতে হইবো, বুইড়া পুঁটি বড় চালাক।খালের কাছে পৌঁছাতেই রাজু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পানি কুয়াশায় ঢাকা, ঠাণ্ডা বাতাসে যেন পানির গায়ে ধোঁয়া উঠছে। চাচা পকেট থেকে গুটি গুটি কেঁচো বের করে দিলেন। এইটা বড় পছন্দ করে পুঁটিরা। বড়শির কাঁটায় লাগা, সাবধানে।
রাজু কাঁপা হাতে বড়শি ছুঁড়ে দিল পানির মধ্যে। পানির মধ্যে সুঁইয়ের মতো ঢুকে গেল বড়শির ডগা। তারা দু’জন চুপ করে বসে রইলো। সময় যেন থেমে গেছে।মিনিট পনেরো পর, হঠাৎ রাজুর বড়শি টান খেলো। সে চমকে উঠে, চাচা, টান দিচ্ছে!রহিম চাচা দাঁত বের করে হাসলেন, “এবার শক্ত কইরা টান। সাবধানে করবি, হুট কইরা তুললে মাছ ছিঁড়া যাইতে পারে।
রাজু বড়শি টানতে টানতে দেখে, পানির নিচ থেকে কিছু একটা বিশাল ছুটছে। পানির ছিটা উড়ছে, ছোট মাছেরা ভয় পেয়ে লাফাচ্ছে। টান বাড়তেই দেখা গেল এক বিশাল গুলশা মাছ,ঝকঝকে রুপালি দেহ, চোখে পানি লেগে ঝিলমিল করছে।চাচা চোখ বড় বড় করে বললেন, “মারে বাপ! হেইটা তো বুইড়া পুঁটি না, হেইটা গুলশা! আর ইতো বড়! ইজতেমার পোলাপান আইলে হেইখানে তাবু পাততো।
রাজুর মুখে হাসি। জীবনে প্রথমবার বড়শি দিয়ে মাছ ধরলো আর তাতেই এই বিশাল গুলশা,সে মাছটাকে এক চুলও ছাড়লো না, কাঁদা মাটিতে গড়াগড়ি খেয়েও ধরে রাখলো শক্ত করে।চাচা হেসে বললেন, “দেহছোস রাজু, মাছ ধরতে ধৈর্য লাগে। কিন্তু তোর আছে ভাগ্য।দুজন খালের পাড়ে বসে দুপুর পর্যন্ত মাছ ধরলো। রাজু ধরলো আরও তিনটে ছোট পুঁটি, একটা শিং মাছ। চাচা ধরলেন একটা ছোট বোয়াল।
বিকেলে ফিরতে ফিরতে রাজু বলল,চাচা, কাল আবার আসি?চাচা হাসতে হাসতে বললেন, “আসবি না তোকে আমি ধরে আনব!সে দিনটা রাজুর জীবনের একটা বিশেষ দিন হয়ে রইল। রহিম চাচা আর সেই প্রথম ধরা গুলশা মাছ,সব মিলিয়ে এক অমূল্য স্মৃতি।
https://x.com/rayhan111s/status/1917992932956864815?s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বঁড়শি দিয়ে মাছ ধরার গল্প পড়ে খুবই ভালো লাগলো ভাই। আসলে এটা ঠিক যে বঁড়শি দিয়ে প্রথম মাছ উঠতে পারলে সেটা বড় আনন্দময় একটি সময় হয়।আর আমার কাছেও কিন্তু বঁড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে। যাইহোক পুরো গল্প টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।