বন্ধুর সাথে যমুনা নদী পাড়ে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে নদীর পাড়ে ভ্রমণ করার অপরূপ সৌন্দর্যময় কিছু মুহূর্তের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে গত দুই দিন আগে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। আর মোটরসাইকেল করে যমুনা নদীর এই চায়না বাঁধ দিয়ে আমরা ভ্রমণ করেছি। আসলে বন্ধু ঢাকা থেকে এসেছিলো, যার কারণে ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছিল। আর ওকে নিয়ে আমি যমুনা নদীর এই অপরূপ সুন্দরময় দৃশ্যগুলো উপভোগ করতে গিয়েছিলাম। দুই বন্ধু মিলে যমুনা নদীর পাড়ে আনন্দের সাথে কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর ফটোগ্রাফি করেছি। যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে।
বন্ধুকে সাথে নিয়ে চায়না বাঁধের শেষ মাথায় যাবো,তাই নদীর পাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আসলে মোটরসাইকেল নিয়ে এসেছি। যার কারণে আজকে চায়নাবাদের শেষ মাথায় যাবো। তাই আমরা দুই বন্ধু মিলে এই নদীর পাড়ে চায়না বাঁধ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আসলে নিরিবিলি এই নদীর পাড় দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগতেছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড় দিয়ে এই বিশাল বাঁধ।তাই পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন নদীর পাড়ে দৃশ্য আর নিরিবিলি এই পরিবেশের মাঝে ভ্রমণের মজাটাই অন্যরকম ছিল। আসলে এরকম নিরিবিলি রাস্তা পাওয়া যায় না। যার কারণে আমরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আরো অনেক বেশি আনন্দের সাথে সেই মুহূর্তগুলো উপভোগ করতেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমরা একদম চায়না বাঁধের শেষ মাথায় আসলাম। শেষ মাথায় এসে দেখতে পেলাম সেখানে কিছু দোকানপাট রয়েছে। আর এখানে বসার ব্যবস্থা রয়েছে এবং এই বসার ব্যবস্থাগুলোতে দেখতে পেলাম সকলেই তাদের কোম্পানির প্রচার যেন এখানেই করছে, কারণ এই শেষ মাথায় মানুষ বেশি আসে। যার কারণে তারা তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। সেই বিজ্ঞাপনের দৃশ্য গুলো দেখলাম আর ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বাঁধের শেষ মাথায় এসে আমরা নদীর দৃশ্য দেখতে লাগলাম। আর এই নদীর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। সেইখান দিয়ে দেখতে পেলাম লঞ্চ সিস্টেমে চলাচল করছে, আর অপরূপ সৌন্দর্যময় সবুজের এই দৃশ্যের মাঝে নদীর পাড়ের অপরূপ দৃশ্য গুলো দূর থেকে উপভোগ করতেছিলাম। তারপরে আমরা সেখানে গিয়ে কিছু মুহূর্ত উপভোগ করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর পাড়ে ভ্রমণের মজাটা আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক ছিল। যার কারণে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য দুই বন্ধু মিলে অনেক ফটোগ্রাফি করলাম। আসলে নদীর পাড়ে এই নিরিবিলি পরিবেশের এবং প্রকৃতির দৃশ্যগুলো আমরা ভালোভাবে উপভোগ করতেছিলাম। যার কারণে সেখানকার দৃশ্য দেখেই অনেক বেশি ভালো লেগেছে আর ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1890444567297606120?t=A8YROe3kKoQAiFUuE8Oh7Q&s=19
আপনার বন্ধুর সাথে কাটানো যমুনা নদীর পাড়ের মুহূর্ত গুলো দারুন ছিল। আসলে নদী নালা পাহাড় পর্বত গাছপালা এগুলো খুবই সুন্দর। অনেকদিন যাবত এমন প্রাকৃতির দৃশ্য দেখিনা। মন চাই এসব দৃশ্য গুলো দেখতে। কিন্তু সময় আর ব্যস্ত তাই যাওয়া হয় না। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ।