কবিতা আবৃত্তি- পৃথিবীও আজ বদলে গেছে // Poetry by @mohamad786

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250327_161352.jpg

আজকে আমি আপনাদের মাঝে কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম।আর আজকে আমি আমাদের সবার প্রিয় @mohamad786 ভাইয়ের একটি কবিতা আবৃত্তি করছি। আর এই কবিতাটি হল পৃথিবী আজ বদলে গেছে। আসলে পৃথিবী আজ বদলে গেছে আগের মত আর নেই। এই অনুভূতিমূলক কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সমাজের বাস্তবতাকে কেন্দ্র করেই যেন তিনি এই কবিতাটি লিখেছেন। তার কবিতার প্রতিটা লাইনের মধ্যে অনেক গভীরতা রয়েছে। যার কারণে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছিলো। তাই আমি তখনই ভেবেছিলাম কবিতাটি আমি আবৃত্তি করব। আজকে তাই এই কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


কবিতার নাম -পৃথিবীও আজ বদলে গেছে
কবিতার লেখক @mohamad786👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

পৃথিবীও আজ বদলে গেছে, নেই সে রঙিন দিন,
নীল আকাশে ঘন কালো, হারিয়েছে সোনার ঋণ।

সবুজ মাঠে শিশুরা আসে না, নেই আর হাসির মেলা,
নদীর জলে স্রোত থেমেছে, কূলে বাজে ভাঙনের বেলা।

বটের ছায়ায় গল্প হয় না, বটগাছও আজ মলিন,
নির্জন পথে হাঁটে কেবল বিষাদমাখা ছলিন।

পাখিরা আজ গান গায় না, নীরব বনভূমি,
পাহাড় কাঁদে ডেকে শুধু, হাহাকারে ভুমি।

সাগর কূলেও ঢেউ নেই আর, নিস্তব্ধ নোনা জল,
শহর জুড়ে যান্ত্রিক শ্বাসে, বেদনার ধুলো জল।

মানুষ হাসে মুখোশ পরে, হৃদয় ভীষণ ক্লান্ত,
ভালোবাসার আকাশ এখন রঙহীন, একান্ত।

তবু আশার আলো জ্বলে, অন্তরে লুকিয়ে রয়,
ভালোবেসে বদলাবো আবার, পৃথিবী হাসবে রয়!

কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


IMG_20250327_161442.jpg

আসলেই পৃথিবী আজ বদলে গেছে, আগের মতো আর নেই।পৃথিবীর এই বদলে যাওয়া মুহূর্ত গুলো যদি আগের মতো ফিরে পেতাম, কতই না ভালো হতো। তাই মোহাম্মদ ভাইয়ের এই কবিতাটি আমার কাছে দারুন লেগেছিল। কবিতার ভাষাগুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের এই কবিতা আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন যেটা প্রায় সময় শোনা হয়ে থাকে। তবে আজকে ভাইয়ের কবিতা আবৃত্তি করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগছে। আসলে কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লাগে। অল্প সময়ের মধ্যেই কিন্তু আবেগ অনুভূতিগুলোকে ফুটিয়ে তোলা সম্ভব হয়। দারুন একটা কবিতা আবৃত্তি করেছেন।

 last year 

আমার লেখা আরো একটি কবিতা আপনি আবৃত্তি করে আমাদের আমাদের শোনালেন, যা শুনে অনেক ভালো লাগলো। আমার লেখা কবিতাটি এত সুন্দর ভাবে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38