"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
হাতে লেখা একটি নাম,
হাতে কাঁপা অক্ষরে জমা।
একটি সময়, একটি স্বপ্ন,
একটি ফেলে আসা দিন।
পকেটে রাখা বহু দিন,
ভাঁজে ভাঁজে জমে গেছে ধুলো,
তবু খুলিনি কোনোদিনও
ভয় ছিল,ভেতরের শব্দে যদি ভাঙ্গে যায় হৃদয় ।
অনু কবিতা-২
রোদ মরে যায় ধীরে ধীরে,
আকাশ গলে নেমে আসে নীল বিষাদে,
পাখিরা ফেরে, গাছেরা ঘুমায়,
শুধু মন যেন খুঁজে ফেরে চেনা এক হাত।
চোখে চেপে বসে বিষণ্নতা,
চোখে নয়, মনের এক কোণে
যেখানে জমে আছে ফেলে আসা দিনের ধূলো।
এক চিলতে আলো পেরিয়ে।
অনু কবিতা-৩
গুঞ্জন করে পাতার ফাঁকে,
হাওয়ার সঙ্গে কথা বলে সে,
শোনে মাঠের কান্না, নদীর গল্প,
আর শিশুর মুখে লিচু চুরির স্বপ্ন।
বয়স তার শত বছরের বেশি,
তবু ছায়া দেয় উদার হয়ে,
যেন ঠিক এক দাদুর মতো,
যার কাছে শিশুরাও নিরাপদ থাকে ।
অনু কবিতা-৪
ঘুম পাড়ায় রাত্রির কণ্ঠ,
তবু মন জেগে থাকে দূর আকাশে।
তারার নিচে কল্পনার পথে
হেঁটে চলে এক শান্ত পাখি।
একটা পাখি ডাকে মনে মনে,
পিছন থেকে নয়, ঠিক হৃদয়ের ভেতর থেকে।
উড়তে জানিস, শুধু ভয় পাস,
বলে সে, ডানায় মেলে ছুঁয়ে চলে।
https://x.com/rayhan111s/status/1921986279857635574?t=VSdk6k-P_TOogVm_QXAuww&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1921986960098312209?t=Z9P6dP5ghGTPFDLCPNo7bg&s=19
https://x.com/rayhan111s/status/1921987560093503964?t=H78ItZ4tAGgwt8_EvRT_bw&s=19
https://x.com/rayhan111s/status/1921988152039731277?t=Lxg80Y7UlXeQKK_241JLNw&s=19
এই কবিতাগুলো খুবই অনুভূতিময় ও মনের গভীর থেকে লেখা। এতে পুরনো দিনের কথা, ছোট ছোট স্বপ্ন, কষ্ট আর ভালোবাসার অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। যেন কেউ চুপিচুপি নিজের মন খুলে বলছে – অতীতের গল্প, মনের ভাবনা আর নিঃশব্দ ভালোবাসার কথা। সহজ, কোমল শব্দে লেখা হলেও প্রতিটি লাইন অনেক কিছু বলে যায়।
আপনার এই কবিতাগুলি পড়তে অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর করে মনের আবেগ অনুভূতি আপনি এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। প্রকৃতির প্রেম এবং ভালোবাসা অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে আপনার এই কবিতার মধ্যে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি দারুণ দারুণ কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা টিও দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কবিতা টি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনি দেখছি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে। আসলে নিরিবিলে সময় কবিতা বা কিছু লিখলে তখন ছন্দ গুলো চমৎকার হয়। তবে সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার মতামতের জন্য ধন্যবাদ