"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
চোখে চোখ রাখলেই বুঝি,
অজস্র কথা ছুঁয়ে যায় হৃদয়।
নিঃশব্দে এক গোপন ভাষা,
যা বোঝে শুধু দু’জনায়।
কথা হয় না মুখে মুখে,
তবুও দোল খায় ভালোবাসা।
চোখের জল, চোখের হাসি,
সব বলে দেয় তোমার নামে।
অনু কবিতা-২
তুমি গেলে, তবু থেকেই গেলে,
একটা ছায়া হয়ে দিনের শেষে।
জানালায় বসা বিকেলের আলোয়,
তোমার হাসির মতো কিছু ভেসে আসে।
হাঁটার পথে, বাতাসে, গন্ধে,
তুমি ধরা দাও অজান্তেই।
ভালোবাসা কি সত্যিই ফুরায়?
তোমার ছায়াতে উত্তর মেলে।
অনু কবিতা-৩
অভিমানে মুখ ফিরিয়ে থাকো,
তবু জানি,আমায়ই খোঁজো।
তোমার চুপ থাকা একেকটা শব্দ,
যেখানে গোপনে 'ভালোবাসি' লেখা।
আমারও অভিমান হয় মাঝে মাঝে,
তবুও মন তো তোমাকেই ডাকে।
ভালোবাসা মানে কেবল হাসি নয়,
থাকে তাতে অভিমান,
তপ্ত ভালোবাসার ছায়া।
অনু কবিতা-৪
তোমাকে দেখার সেই প্রথম দিন,
আজও চোখে ভাসে স্পষ্ট।
তোমার চুলে আলো খেলা,
তোমার চোখে ছিল এক গল্প।
বুকের ভেতর কাঁপন উঠেছিল,
নামহীন এক অনুভব।
তখনই বুঝেছিলাম হয়তো,
তোমায় দিয়েই শুরু হবে প্রেমের কবিতা।
https://x.com/rayhan111s/status/1911841787880321410?t=IsoSKW7twDfvEv80GM2bow&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার কয়েকটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি অনু কবিতা খুবই সুন্দর হয়েছে। প্রথম দেখাচ্ছে দিনটি কেউ বলে না। প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে। সুন্দর অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টফিক নিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের মনের সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর মনের মধ্যে থাকা মনের ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে তুলে ধরা যায়। ধন্যবাদ চমৎকার কিছু অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুব ভালই লাগছে৷ আপনি আজকের যে অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে অনু কবিতাগুলো লাইনের সামঞ্জস্যতাও আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷