"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। মনের অনুভূতি থেকে এই অনু কবিতা গুলি লিখেছি। আর অনু কবিতাগুলো আমার লিখতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আসলে মনের অনুভূতিগুলো এই ছোট ছোট অনু কবিতার মাধ্যমে খুবই সুন্দরভাবে প্রকাশ করা যায়। ছন্দে মিলিয়ে মনের অনুভূতিগুলো প্রকাশ করতে আমার খুবই ভালো লাগে। তাই তো আজকে চারটি অণু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এই অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

নীল আকাশের দিকে তাকিয়ে ,
আমি মনে মনে তোমার চোখের দিকে তাকাই।
তোমার চোখে মায়া ভরা,
স্বপ্ন আছে আমার লুকিয়ে।

আকাশে খেলা করে বুনো মেঘ।
হয়তো তুমি দূরে,
তবু প্রতিটি নীল আকাশ আমাকে বলে,
ভালোবাসায় হারিয়ে যাবো আমি তোমার সাথে।

অনু কবিতা-২

সকালবেলা জানালায় বসে দেখি,
পাতার ফাঁক গলে রোদ এসে মুখে পড়ে।
সে রোদটা ঠিক তোমার মতো,
নরম, নিঃশব্দ, আর ভালোবাসার উজ্জ্বল তারা।

তোমার নাম না নিলেও
তোমার উপস্থিতি ছড়িয়ে থাকে
আমার প্রতিদিনের আলোতে
যেমন সূর্য আলো দেয় এউ পৃথিবীকে।

অনু কবিতা-৩

তুমি যখন আমার পাশে ছিলে,
প্রকৃতিও যেন আমার,
সঙ্গী হয়ে উঠেছিল,
মেঘের মতো গম্ভীর ভাবে।

কখনো রোদে কখনো বৃষ্টি হয়ে,
নেমে আসতো আমার বুকে।
প্রতিটি মুহূর্তে প্রকৃতির প্রতিটি রূপ,
তোমার মায়ার আমাকে ছুঁয়ে দেয় গভীর ভাবে।

অনু কবিতা-৪

ভোরবেলা ঘাসে যখন শিশির পড়ে,
আমি একটু আঙুলে তুলে দেখি,
তার ঠাণ্ডা স্পর্শে তোমার স্মৃতি,
মনে করিয়ে দেয় আমার হৃদয় জুড়ে।

তুমি যেমন একদিন এসেছিলে নিঃশব্দে,
তেমনি শিশিরও আসে হাওয়ার হাত ধরে,
আমার কাছে ভালোবাসার,
মায়াভরা স্বপ্ন নিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি থেকেই লেখা এই অনু কবিতাগুলো। আসলে এরকম অনু কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে অনেক বেশি ভালো লাগে। আমার কবিতা লিখতে এবং পড়তে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে অনু কবিতা গুলো লিখতে আমার আরো বেশি ভালো লাগে। ছন্দে মিলিয়ে লেখার চেষ্টা করি। তাই তো আজকে লিখে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার অনু কবিতাগুলো খুব ভালো হয়েছে। পড়ে খুব ভালো লাগলো এবং আমি নিজেও অনেক পছন্দ করি কবিতা লিখতে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই।

 last year 

আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। তবে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর ভালোবাসা নিয়ে অনু কবিতা লিখলে তো পড়তে আরও বেশি ভালো লাগে। আর আপনার এমনিতে কবিতা এবং অনু কবিতাগুলো অসাধারণ হয়। সুন্দর বাসা দিয়েও অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64323.23
ETH 1748.78
USDT 1.00
SBD 0.41