কবিতা আবৃত্তি- হিংসায় // Poetry by @blacks
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
| কবিতা আবৃত্তি @rayhan111 👇 |
|---|
প্রেমের মাঝে একটা হিংসা,
ছায়ার মতো থাকে পাশে,
তুমি যাকে চাও বেশি,
সে কি তোমায় ভাবছে আসলে?
চোখের পলকে বিদ্যুৎ চমক,
হাসির আড়ালে বিষাদ ঢাকা,
হৃদয় জুড়ে অভিমান জমে,
যখন দেখি, কেউ কাছে আসে।
তোমার কথা, তোমার চোখ,
অন্য কারো স্বপ্ন হলে,
আমার বুকে দহন জাগে,
আগুন ধরে স্নিগ্ধ জলে।
আমি চাই না দূরত্ব, তবু
তোমার পাশে থাকলে ভয় হয়,
কেউ যদি আসে ছিনিয়ে নিতে,
আমার ভালোবাসার পরিচয়!
প্রেম মানে কি শুধুই রোশনাই?
নাকি তাতে থাকে ছায়া?
হিংসা যদি নাহি থাকে,
তবে ভালোবাসার মূল্য কায়া?
কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | কবিতা আবৃত্তি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1895177832051118589?t=ak11y0ThQhE-GDtvowrspg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ব্লাক দাদার কবিতা নিয়ে নতুন করে কি আর বলবো ভাই? প্রত্যেকটা কবিতায় যেনো হৃদয় স্পর্শী। গভীর ভাব সম্পূর্ণ কবিতা লিখে থাকেন ছোট দাদা। যে ব্যক্তি প্রকৃত ভালোবাসে সে সর্বদাই তার ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন টেনশন এ ভুগে। যাইহোক ছোট দাদার হিংসায় নামক কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। দুর্দান্ত হয়েছে আপনার আবৃত্তি স্বর।
ব্ল্যাকস দাদা বরাবরই খুব সুন্দর কবিতা লিখে। আপনি ওনার লেখা একটা কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটা খুবই সুন্দর। আর আপনিও খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভালোই লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
আসলে ছোট দাদার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ছোট দাদার লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ দারুন ভাবে কবিতা টি আবৃত্তি করেছেন।
ভালোবাসার মাঝে হিংসা ব্যাপার টা থাকবেই। ঐটা যেন একেবারে সাধারণ। চমৎকার লাগল আপনার কবিতা আবৃত্তি টা ভাই। দারুণ আবৃত্তি করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।