"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা সবসময় বড় করে বলা যায় না,কখনো কখনো ছোট্ট কিছু শব্দই হৃদয়ের সমস্ত আবেগ ধরে রাখতে পারে।এই চারটি অনু কবিতায় আমি ঠিক তেমন কিছু বলার চেষ্টা করেছি,যেখানে চোখে চোখে কথা হয়,হাত না ধরেও পাশে থাকা যায়,একটি হাসি হয়ে ওঠে কারো জীবনের সকাল,আর একফোঁটা অশ্রু হয়ে থাকে নিঃশব্দ ভালোবাসার চিহ্ন।ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,ভালোবাসা মানে গভীর অনুভব, নিঃশব্দ থাকা, আর চুপচাপ যত্ন নেওয়া।এই অনু কবিতাগুলো সেসব নিঃশব্দ অনুভবেরই প্রতিচ্ছবি।আশা করি আপনাদের ভালো লাগবে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তোমার চোখে আমি দেখি
একটি নরম বিকেল।
আকাশে রোদ ফুরায় ধীরে,
আমার মনও তেমনি নিঃশব্দে ঝরে পড়ে।
ভালোবাসা তো এমনই,
কখনো জোরে কিছু বলতে হয় না,
শুধু চোখের দৃষ্টিতে,
একটু কাঁপা নিঃশ্বাসে,
সব বুঝিয়ে দেওয়া যায়।
অনু কবিতা-২
তুমি হাত ধরোনি,
তবুও আমার চারপাশ জুড়ে ছিলে।
ভিড়ের মাঝে, নির্জনে,
আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি।
ভালোবাসা কি কেবল ছোঁয়ার খেলা?
না, ভালোবাসা হলো,
অদেখা অনুভবে পাশে থাকার নাম,
যেখানে শব্দ কম, অনুভব বেশি।
অনু কবিতা-৩
তোমার একটুকু হাসি
আমার দিন শুরু হওয়ার কারণ।
ঘুমভাঙা চোখে যদি দেখি তোমার মুখ,
লাগে পৃথিবীটা আজ একটু বেশি সুন্দর।
ভালোবাসা মানে,
তোমার সুখে নিজের সুখ খুঁজে নেওয়া,
আর সবকিছুর আগে
তোমার মনটাকে শান্ত রাখা।
অনু কবিতা-৪
একদিন হঠাৎ
তোমার কথা ভেবে
চোখে একফোঁটা জল এলো।
কারো না-পাওয়া এমন মিষ্টি হতে পারে?
ভালোবাসা সবসময় মেলে না,
তবুও ভালো থাকা যায়,
ভালোবাসা মানে কখনো বলাও নয়
চুপচাপ সারাজীবন ভালো রাখা।
💗🙏💗।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি কিন্তু সত্যিই অনেক ভালো কবিতা লিখেন। আপনার লেখা কবিতা যখনই পড়ি তখনই অনেক ভালো লাগে। খুব সুন্দর হয়েছে কবিতার কথাগুলো।
আজকে আপনি সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কারণ অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর আপনার অনু কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
https://x.com/rayhan111s/status/1950262976239301018?t=UKYLptz5jF1I-sPdV-feww&s=19
https://x.com/rayhan111s/status/1950566047372976575?t=qLyzIwwt-r0velQwwekN-w&s=19
https://x.com/rayhan111s/status/1950566627084558808?t=d7OhZXFPx92DHEnoSYF0ng&s=19