"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
জীবনটা সবসময় সরল নয়,
অজানা আশঙ্কার ভেতরেও
তোমার হাতটা যখন আমার হাতের মধ্যে আসে,
সবকিছু যেন থেমে যায়,
কিছুক্ষণের জন্য আমার জীবন থেকে।
তোমার স্পর্শ বলে,আমি আছি পাশে।
সেই একটুখানি সাহসে,
আমি পাহাড় ডিঙাতে পারি,
তাই হেঁটে যায় আমি তোমার পিছে পিছে।
অনু কবিতা-২
জীবনের প্রতিদিনই তো একেকটা যুদ্ধ,
কখনো নিজের সঙ্গে,
কখনো চারপাশের মানুষের সঙ্গে।
কিন্তু তুমি পাশে থাকলে
সবকিছু সামলে নেওয়া যায় এক নিমিষে।
তুমি যখন বলো, আমি আছি,
তখন মনে হয়, যাই আসুক সামনে
আমি পারব। ভালো থাকাবো,
তোমায় নিয়ে হাসিমুখে।
অনু কবিতা-৩
তুমি যখন চুপচাপ তাকিয়ে থাকো,
তোমার চোখেই আমি বহু কথার মানে খুঁজে নিই।
শব্দহীন সেই মুহূর্তগুলোতে
মন বলে এই তো ভালোবাসা থাকবে আমার ঘরে।
কোনো প্রতিশ্রুতি নয়, কোনো নাটক নয়,
শুধু এক টুকরো নীরবতা
যেখানে আমি তোমাকে বুঝে ফেলি,
আর তুমি আমাকে নিঃশব্দে ভালোবাসো।
অনু কবিতা-৪
সারাদিনের ক্লান্তি, ব্যস্ততা,
সব হালকা হয়ে যায়
যখন তুমি একটুখানি হাসো।
তোমার সেই মিষ্টি হাসি
মনে করিয়ে দেয় আমি তোমায় কত ভালোবাসি।
ভালোবাসা আসলে খুব সাদামাটা,
কিন্তু ঠিক সেই সাদামাটার মধ্যেই
আকাশে ঝরে পড়ে গোধূলির সব রঙ।
সেই রঙ্গেই লিখতে থাকি তোমারি নাম।
https://x.com/rayhan111s/status/1917649654172602848?t=WQRnhyfi9EUeODPGtKUm3g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1917634319151157304?t=ZZdoJ_V0r44T0mafgH_zQg&s=19
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।
আপনার লেখা অনু কবিতাগুলি অসম্ভব সুন্দর লেগেছে। প্রত্যেকটা কবিতাই মন ছুঁয়ে গেছে। তবে দ্বিতীয় কবিতাটি পড়ে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর অনুভূত পাখা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি অসাধারণ চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষা কিন্তু অসাধারণ। তবে আপনি এমনিতে কিন্তু অসাধারণ অনু কবিতা লেখেন। আর ছোট ছোট মনের অনুভূতি গুলো কিন্তু অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা গুলো লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ভালো লাগার মত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। সুন্দর কিছু টপিক নিয়ে অসাধারণ অনু কবিতা লিখে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।