"আমার বাংলা ব্লগ"// কবিতা // ঈদের খুশি💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সকাল হলো রোদ উঠেছে,
আকাশজুড়ে আলো ফুটেছে।
দিগন্তজুড়ে সোনালি আভা,
ঈদের দিনে তাই খুশির ছোঁয়া লেগেছে ।
নতুন কাপড়ে আতরের ঘ্রাণ,
হৃদয়ে বাজে আনন্দের গান।
সবার চোখে ভালোবাসার দ্যুতি,
আজকের দিনে নেই কোনো যে ক্ষতি।
মিষ্টি সেমাই লাচ্ছার স্বাদে,
দুধ-মিষ্টিতে তাই ভরে ওঠে।
পোলাও-কোরমা আর রোস্টের গন্ধে,
খুশির মাঝে জমে ওঠে বন্ধু সবার সাথে ।
মসজিদ জুড়ে তাকবির বাজে,
সেজদায় মন তাই শান্তিতে সাজে।
আল্লাহর রহম ও দয়ার ছায়া,
প্রার্থনায় কাটুক মনের সকল মায়া।
গোলাপ ফুলের আতরের ছোঁয়া,
ভালোবাসার সুবাস বয়ে যায় সবার মাঝে ।
ঈদকে পেয়ে খুশি শিশুরা,
হাসির রেশে ভরে যায় যে এই ধরা।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,
সবাই মিলেই সুখের অনুভব।
ক্ষোভ-দুঃখ সব ভুলে গিয়ে,
প্রেমের সুর বাঁধি যে হৃদয় মাঝে ।
ছোট-বড় সবাই মিলে,
গড়ে তুলি বন্ধন নিবিড় ভাবে।
ঈদ মানে ভালোবাসা,
সবার মাঝে জাগায় যে হৃদয়ের আশা।
তাইতো মোরা আনন্দের সাথে,
খুশির ঈদ পালন করি হাসিমুখে,
ঈদের এই খুশির দিনে,
মন হারিয়ে যায় আনন্দের সাথে।
💗🙏💗।
https://x.com/rayhan111s/status/1906763213640966477?t=zu3Qj1nqhmgxKYiZKiNtOg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈদের দিনের আনন্দ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে। চমৎকার লিখেছেন আপনি। খুব সুন্দর ভাবে লাইনগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1907066708806033622?t=bgqAmooCvq6QozbHWaqMjA&s=19
https://x.com/rayhan111s/status/1907066577121652912?t=Hc8f2fiBrAs5Ddex_qacHg&s=19
https://x.com/rayhan111s/status/1907066998091288785?t=Mh9q0wlD-uihWOPl8sSBEQ&s=19