আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি আবৃত্তি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আসলে নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে আনন্দ রয়েছে। তাই তো আমি তোমার পথ চেয়ে এই কবিতাটি আবৃত্তি করলাম। আসলে প্রিয় মানুষের প্রতি মনের যে অনুভূতি রয়েছে এই অনুভূতিগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তবে এই অনুভূতিগুলো ভালোবাসা হৃদয়ের অনুভূতি। তাই এই অনুভূতি নিয়ে লিখেছিলাম কবিতাটি। আর আজকে আপনাদের মাঝে আবৃত্তি করলাম। আসলে কবিতা আবৃত্তির মাধ্যমেই পূর্ণতা পায়। তাই এই কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
তোমার পথ চেয়ে বসে থাকি,
বাঁশবাগানের ছায়ায়,
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে,
মনটা শুধু বলে আমার হায় হায়।
ধানের শীষে দোলা লাগে,
পাখিরা ফেরে নীড়ে,
তবুও তুই আসিস না কেন,
পথ চেয়ে থাকি আমি যে বাড়ে বাড়ে।
পুকুরের জলে চাঁদের হাসি,
জোনাকিদের খেলা,
তুই ছিলি ওই ফুলের সুবাস,
শিউলি ভেজা বেলা।
তোর কথা মনে পড়লেই,
গায়ে কাঁটা দেয়,
তোর পায়ের শব্দ শুনে,
এখনো কাঁপে বুকের ভিতরটা।
তুমি যখন হাসি মুখে,
দেখো আমায় চেয়ে,
বিশ্বাসে ভরা মন আমার।
আনন্দে আর খুশিতে মেতে ওঠে।
আকাশেতে মেঘ জমে,
বৃষ্টি নামে রাতে,
জানিস প্রিয় জানালা খুলে,
খুঁজি তোকে অন্ধকার রাতে।
তোর না বলা কত কথা,
ভাসে বাতাসে ঘুরে,
তুমি ফিরে আসবো বলে,
আমি ডাকি মধুর সুরে।
আজকে আমি আমার লেখা তোমার পথ চেয়ে এই কবিতাটি আবৃত্তি করতে পেরে অনেক ভালো লেগেছে। আমি আবৃত্তি খুব একটা পারি না। তবে চেষ্টা করে যাচ্ছি আমার কবিতা আবৃত্তি করার জন্য। তাই তো আজকে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইলো।🙏🎥🙏

ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
| ধরণ | কবিতা আবৃত্তি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1916872400601579734?t=0ur8aEXmHtKXY6f_UwRGaQ&s=19
https://x.com/rayhan111s/status/1916905529424941416?t=Nc3fFnSG_P0XIgc0q22_0w&s=19
https://x.com/rayhan111s/status/1916906095601455445?t=kWnNdDvLfcjVAU9KUAExRA&s=19
https://x.com/rayhan111s/status/1916906513677094941?t=fOJ5pFPNVpf7soTRQpyvpw&s=19
https://x.com/rayhan111s/status/1916906955819651141?t=0sUv2EKBYRV06UIUNPQAvg&s=19
বাহ ভাইয়া আপনি তো দেখছি নিজের লেখা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। আর আপনি ধৈর্য এবং সাহস দিয়ে কবিতা আবৃত্তি করেছেন। তবে এটি একদম ঠিক বলেছেন নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।