"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনুভূতি নিয়ে হাজির হলাম। আর এই অনু কবিতা গুলো হলো ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা। আসলে মনের অনুভূতি এবং মনের ভিতর ভালোবাসার যে আকাঙ্ক্ষা চাহিদা থাকে এগুলোই যেন কবিতার আকারে প্রকাশ করতে খুবই ভালো লাগে। তাই তো প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করি এই অনু কবিতার মাধ্যমে। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা শেয়ার করলাম। আশা করছি ভালবাসায় এই কবিতা গুলো পড়ে ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ভালোবাসার মায়া জালে,
বেঁধে রেখেছো আমায় গভীর ভাবে।
তাইতো তোমার ভালোবাসার মায়া জলে,
আটকে গেছি আমি গভীর ভাবে।

তোমার ভালোবাসার বন্ধনে,
রেখো এভাবেই আমায় জড়িয়ে।
থাকবো আমি তোমার সাথে,
সারা জীবন ধরে।

অনু কবিতা-২


মনে পরে শুধু তোমার কথা,
তাইতো নীরবে কাঁদি আমি একা।
তুমি বলেছিলে আসবে আমার ঘরে,
তাইতো ঘরটি ফুলে সাজিয়ে রেখেছিলাম আমি যত্ন করে।

তুমি আসার কথা বলে,
আসলে না আর আমার ঘরে।
তাইতো আমি তোমার পথ চেয়ে,
থাকি এখন নিরবে অপেক্ষায় দাঁড়িয়ে।

অনু কবিতা-৩


মনের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে,
এসেছিলাম আমি এই স্বপ্নের শহরে।
স্বপ্নগুলো দেখি আমি দুচোখ ভরে,
কিন্তু স্বপ্নের দেখা পায়না আমি শত চেষ্টা করে।

তবুও আমি চেষ্টা করে যাচ্ছি,
স্বপ্ন পূরণের জন্য।
ভালবেসে স্বপ্নকে আমি,
জয় করে তাই আনবো।

অনু কবিতা-৪


স্বপ্নময় এই নীল আকাশের বুকে,
পাখির মত ডানা মেলে,
উড়তে আমার ইচ্ছা করে।
পাখিদের দেখলেই লাগে,
আমার অনেক অনেক ভালো।

তাইতো দুহাত বাড়িয়ে উড়তে,
থাকি স্বপ্নের দেশে আরো।
হাজারো চেষ্টা করেও আমি,
শান্তি খুঁজে বেড়াই।
পাখিদের মতো উড়তে আমি শান্তি খুঁজে পায়।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার কবিতা গুলো পড়তে এবং লিখতে আমার খুবই ভালো লাগে। তাই তো সময় পেলেই আমি কবিতা লিখে থাকি। আর ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করি। তাই আজকে আপনাদের মাঝে চারটি ভালোবাসার অনু কবিতা লিখে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনুকবিতা পড়তে খুবই ভালো লাগে। খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা অনুকবিতাগুলো মাঝে মাঝেই পড়া হয়। আজকের কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর করে লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62014.14
ETH 1664.68
USDT 1.00
SBD 0.47