কাঁচা আমের মোরব্বা বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কাঁচা আমের মোরব্বা বানানোর রেসিপি

1000026328.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করা অনেক সময়ের ব্যাপার।আসলে আমরা প্রতি দিন বিভিন্ন ধরনের রেসিপি রান্না করি। যদিও সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয় না। তারপরও চেষ্টা করি পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার জন্য। এখন কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে। তাই আমরা কাঁচা আম থাকতে এভাবে যদি আমের মোরব্বা বানিয়ে রাখি তাহলে হয়তো সারা বছর খাওয়া যাবে।আসলে এই মোরব্বা বাচ্চাদের অনেক পছন্দের। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000025612.jpg

১.কাঁচা আম
২.চিনি
৩.লবন
৪.এলাচ,দারচিনি ও তেজপাতা
৫.পানি
৬.লেবু

1000000390.png

1000025612.jpg

1000025666.jpg
প্রথমে আমি কিছু কাঁচা আমে নিয়েছি। তারপর সব আম গুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি।

1000025668.jpg

1000025671.jpg
এখন আম গুলো এভাবে সাইজ করে কেটে নিয়েছি।তারপর হালকা করে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি।

1000025675.jpg

1000025677.jpg
এখন কড়াইতে কিছু পানি নিয়েছি। তারপর পানির ভিতরে চিনি দিয়ে সিরা বানিয়ে নিয়েছি।

1000025680.jpg

1000025681.jpg
এখন সিরার ভিতরে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে আর একটু পানি ফুটিয়ে নিয়েছি।এখন ভাপ দিয়ে রাখা আম গুলো দিয়ে দিয়েছি।

1000025683.jpg

1000025684.jpg
এখন লেবুর রস দিয়েছি। আসলে লেবুর রস দিলে সিরা জমে যাবে না।

1000025687.jpg

1000026328.jpg

এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।তারপর আমি একটা প্লেটে তুলে পরিবেশন করব। আসলে কাঁচের পাত্রে রাখলে আচার গুলো অনেক ভালো থাকে। । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000026362.jpg

 last year 

আমের আচার আমার খুব পছন্দের। তবে মোরব্বা নিজে কখনো তৈরি করা হয়নি। এই আচার মিষ্টি বেশি হওয়ায় খেতে আমার কাছে ভালই লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে এখান থেকে তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আহা,এখন আম এর মৌসম চলছে,আর প্রত্যেকেই এখন আম দিয়ে নিত্য নতুন রেসিপি বানাবে।ঠিক যেমন আজকে আপনি কাঁচা আমের মোরব্বা রেসিপি বানিয়েছেন।চমৎকার লাগলো আপনার মোরব্বা বানানোর পদ্ধতি দেখে।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।

 last year 

একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে আমের মোরব্বা আপনার কাছ থেকে দেখে খুব ভালোই লাগলো৷ এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷

 last year 

অসাধারণ একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন আপু।🍃কাঁচা আমের মোরব্বা বানানোর ধাপগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে, দেখে সত্যিই মুখে পানি এসে গেল। ছবি গুলোও দারুণ হয়েছে , একেবারে ঘরোয়া স্বাদ ও যত্নের ছোঁয়া অনুভব করলাম। ধন্যবাদ এমন একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ আমি নিজেও একবার ট্রাই করব। 😊💚

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.076
BTC 61973.24
ETH 1625.90
USDT 1.00
SBD 0.40