আলু, ডাটা ও বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকু

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু, ডাটা ও বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রমজানে বেশি ব্যস্ত থাকার জন্য তেমন রেসিপি করা হয়ে উঠেনি।যাইহোক আজ আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। তারজন্য ভাবলাম একটা রেসিপি করি। আসলে রমজানে যেন কোন কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তবে ঝোলের থেকে শুকনো তরকারি দিয়ে আমি সব সময় সেহরিতে ভাত খাওয়ার চেষ্টা করি। আসলে কয়েক দিন আগে আমাদের নদী থেকে এই চেলা মাছ গুলো এনেছিল। আসলে নদীর যেকোন মাছের স্বাদ অনেক। আর এই ছোট মাছ আমি বেগুন, ডাটা ও আলু দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল।সত্যি এই ছোট মাছের চচ্চড়ির মজাই আলাদা। সেহরিতে সবাই অনেক মজা করে খাব অবশ্যই। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে এই রেসিপি তৈরি করেছি।

1000000391.png


১.ডাটা
২.আলু
৩.বেগুন
৪.পিঁয়াজ কুঁচি
৫.কাঁচামরিচ ফালি
৬.হলুদ ও ধনের গুঁড়ো
৭.লবন ও তেল
৮.চেলা মাছ

1000000390.png

1000023469.jpg

1000023471.jpg
প্রথমে আমি কিছু ডাটা ও বেগুন কেটে নিয়েছি।

1000023473.jpg

1000023475.jpg
তারপর দুটি আলু কেটে নিয়েছি।
1000023479.jpg

1000023480.jpg
এখন সব গুলো এক সাথে মিশিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা পিঁয়াজ ও মরিচ কুঁচি দিয়ে দেব।

1000023491.jpg

1000023492.jpg
এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।

1000023493.jpg

1000023495.jpg
এখন কেটে ধুয়ে রাখা তরকারি গুলো দিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে হলুদ ও লবন দিয়ে দেব।

1000023496.jpg

1000023498.jpg
তারপর একটু ধনের গুঁড়ো দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।

1000023499.jpg

1000023500.jpg
মাছ গুলো দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000023502.jpg

ঢাকনা খুলে আর একটু নিভু জ্বালে রান্না করে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চেলা মাছের রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আলু বেগুন এবং ডাটা দিয়ে চেলা মাছের দারুন রেসিপি তৈরি করেছেন আপু। এরকম ছোট ছোট মাছের রেসিপিগুলো বেগুন দিলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। এরকম শুকনা শুকনা রান্না গুলো গরম ভাতে মেখে খেতে বেশ চমৎকার লাগে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। চমৎকার সুস্বাদু রেসিপি দিয়ে ধাপে ধাপে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।

 last year 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000023510.jpg

 last year 

সেহেরির সময় শুকনো তরকারি গুলো খেতেই ভালো লাগে। আপনি আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করেছেন আপু। নদীর মাছ খেতে বেশ সুস্বাদু হয়। আলু , ডাটা এবং বেগুন দিয়ে মাছের রেসিপি করেছেন। আমরা এই ছোট মাছগুলো আলু দিয়ে বেশি চড়চড়ি করি। আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

1000023509.jpg

 last year 

আলু বেগুন ও ডাটা নিয়ে চমৎকার সুন্দর করে চেলা মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। এরকম রেসিপি খেতে অনেক সুস্বাদু হয় এবং আমি এরকম রেসিপি খেতে খুবই ভালোবাসি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি ভালোবাসেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

আলু, ডাটা ও বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

আজকে আপনি মজার একটি রেসিপি করেছেন। আলুর ডাটা এবং বেগুন দিয়ে চেলা মাছের মজার রেসিপি বানিয়েছেন। আর এই ধরনের রেসিপি গুলো খাওয়ার মজাই আলাদা। এবং মাছের সাথে আলু বেগুন দিয়ে খেতে বেশ মজা লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

জি ভাইয়া আলু বেগুন দিয়ে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো দুপুরবেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি।

 last year 

জি ভাইয়া তবে রোজার দিনে তো আর দুপুর বেলা খাওয়া হয় না হা হা হা,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 63747.40
ETH 1717.89
USDT 1.00
SBD 0.42