জেনারেল রাইটিং :-ঘন বৃষ্টিতে কৃষকদের ক্ষতি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

জেনারেল রাইটিং :-ঘন বৃষ্টিতে কৃষকদের ক্ষতি

1000025965.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আসলে প্রাকৃতিক দূযোগ কৃষকদের জন্য অনেক ক্ষতিকর। আসলে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ।কৃষকের ক্ষতি মানে আমাদের দেশের ক্ষতি। সত্যি বলতে কৃষক আছে বলে আজ আমরা দুই বেলা দুমুঠো ভাত খেতে পারি।এখন প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। আর এই সময় কৃষকের ধান ঘরে তোলার মৌসুম।আসলে এবার কৃষকের ধানের ক্ষেত্র পানিতে তলিয়ে গিয়েছে। সত্যি বলতে সারাবছর ধানের যত্ন করে এখন যদি তারা ঘরে ধান না তোলতে পারে,তাহলে বুঝুন তাদের জীবন কিভাবে চলবে।আসলে এখানে কারো হাত নেই। আর এমন কাজ যদি কোন মানুষ করত তাহলে তো কথায় ছিল না।

যাইহোক বেশ কিছু দিন ধরে আমাদের ফরিদ পুরে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তবে এটা সত্যি এবার বৃষ্টি হয়নি বলেই চলে। কিন্তু যখন বৃষ্টির দরকার ছিল তখন হয়নি, কিন্তু এখন দরকার নেই তবে বৃষ্টির অভাব নেই। আমাদের ও আমাদের এলাকার সব লোকজনের ধান গুলো ঘরে তোলতে পারছে না শুধু বৃষ্টির জন্য। আসলে যতটুকু রোদ উঠে তার চেয়ে বেশি বৃষ্টি হয়। ধান গুলো শুকাতে না শুকাতে বৃষ্টিতে ভিজে যায়।এভাবে করেই ধান কাটছে। তবে এখন ধান ঘরে আসেনি একটাও কিন্তু কৃষকদের বেতন হয়ে গিয়েছে প্রায় বিশ হাজার। আসলে এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে হয়তো ধান গুলো ঘরেই আসবে না।আর কৃষকরা ঘরে ধান তোলতে না পারলে দেশে খাদ্যের অভাব দেখা দেবে।

তবে এই ক্ষেত্রে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আসলে সৃষ্টিকর্তা কিছু কিছু জিনিস সম্পূর্ণ নিজের হাতে রেখে দেন।তাই আমাদের সবার সৃষ্টিকর্তার ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত। আসলে আমাদের এক চাচা আছে তার বাড়িতে এখনো ১০ জন কৃষক ধান কাটছে। তার ধান গুলো ও পানির ভিতরে। তবে চাচা কৃষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারা একটু তেল, লবন নিতে আসলে নিতে চাই না। অথচ দেখুন ধানের কি ক্ষতি হচ্ছে। এটা শুধু আমার চাচার ক্ষেত্রে নয় অনেকেই সামনে দিয়ে পুটিমাছ দিতে চায় না কিন্তু পিছে দিয়ে রুই মাছ চলে গেলে টের পায় না।

তাই আমাদের সব সময় দিনমজুরদের সাথে ভালো ব্যবহার করা উচিত। আসলে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। সৃষ্টিকর্তা চাইলে শুকনো গাছে ফুল ফোটাতে পারে।আসুন আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।কৃষকরা যেন তাদের কষ্টের ফসল ভালো ভাবে ঘরে তোলতে পারে।সত্যি কৃষকদের জন্য অনেক খারাপ লাগে। তবে আমাদের সবার দোয়া ছাড়া কিছু করার নেই।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000025966.jpg

 last year 

আপু আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে আজকে শেয়ার করছেন।আসলে বৃষ্টি এমন যা কারো কাছে ভালো আবার কারো কাছে ক্ষতিকর।তবে এই সময় ঘন বৃষ্টি কৃষকদেন জন্য অনেক ক্ষতিকর।যাইহোক সৃষ্টিকর্তা যেন তাদের কষ্টের ফসল সঠিকভাবে বাসায় আনার তৌফিক দান করেন।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এখন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক একটি বিষয়৷ তবে এখন অতিরিক্ত বৃষ্টি কখনোই কারো জন্য ভালো নয়৷ আর এই অতিরিক্ত বৃষ্টির ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা৷ আর আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে আপনি সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ খুব ভালো লাগলো এই পোস্ট পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65868.72
ETH 1792.94
USDT 1.00
SBD 0.42