কেনাকাটা করার মূহুর্তে
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কেনাকাটা করার মূহুর্তে
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। তবে কিনতে হলে একটু সময় আর টাকা পয়সার প্রয়োজন। আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো প্রতিনিয়ত কিনতে হয়।যাইহোক এখন রমজান মাস আর এই রমজানের সময় আমরা সবাই কমবেশি কেনাকাটা করে থাকি।তবে আমাদের প্রতি দিনের কিছু কেনাকাটা আছে যা সব সময় প্রয়োজন। আসলে রমজান হচ্ছে রহমতের মাস আর এই মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ডাবল। যা সাধারণ লোকজনের জন্য অনেক কষ্টকর হয়ে থাকে। যে বেগুন কিছু দিন আগে কেউ খেতে না আর এখন সত্তর টাকা কেজি তাহলে ভাবুন তো। রমজানে কেমন রহমত হচ্ছে। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা কয়েক দিন আগে গিয়েছিলাম বাজারে। আসলে আমাদের বাড়ি থেকে বাজার একটু দূরে থাকায় আমরা সব সময় ইচ্ছে করলেও সব জিনিস কিনতে পারি না।তারজন্য রমজানে বেশ কিছু শুকনো খাবার ঘরে রাখতে হয় বাচ্চাদের জন্য। আসলে বাচ্চারা ভাত খেতেই চায় না। তারজন্য কয়েক ধরনের মিষ্টি পাউরুটি ইত্যাদি কিনে ফ্রিজে রেখে দিয়েছি।
তারপর বেশ কয়েক ধরনের চিপস কিনে এনেছি। আসলে এগুলো ঘরে থাকলে হয়তো টেনশন কম থাকে। যদিও আমার বড় মেয়ে সব রোজা রেখেছে। তবে ছোট জন আজ প্রথম রোজা করলো।যাইহোক সে ভাত খাবে না আর ভাত খাওয়াতে গেলে আমার জীবন অর্ধেক শেষ হয়ে যায়।তারপর আবার মাংস ছাড়া খাবে না। তারজন্য বেশ কিছু চিপস, বিস্কুট কিনে এনেছি। আসলে রোজা রেখে বাচ্চাদের খাওয়ানো অনেক মুশকিল।
যেহেতু বাজারে গিয়েছি তাই ভাবলাম ঈদের জন্য একটা রেক্সিন কিনে এনেছি। আসলে ঈদের সময় ডাইনিং টেবিলে নতুন রেকসিন না হলে ভালো লাগেনা। তারজন্য আবার একটা কিনে এনেছি। সত্যি আগে কিনলে ঝামেলা কম হয়।
তারপর বেশ কিছু সবজি কিনেছি। আসলে রমজান মাসে সবজি খাওয়া হয় না। আসলে ইফতারি করে তেমন ভাত খাওয়া হয় না।এদিকে সেহরির সময় কোন রকম কিছু খাওয়া হয়। তারজন্য তরকারি বেশির ভাগ সময় পড়ে থাকে। তবে না রান্না করলে আবার আমরা খাব কি তারজন্য একটু করতে হয় আরকি।তারজন্য কিছু উস্তা, ঢেড়স শসা ইত্যাদি কিনলাম।
তারপর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। সত্যি নিজে পছন্দ করে জিনিস কেনার মজাই আলাদা।অনেক দিন ধরে শুকনো বরই খুঁজে পাচ্ছি না। যেহেতু সামনে পড়ল তাই কিছু কিনে এনেছি। অনেক কিছু কিনেছি। বেশ ভালো সময় কাটিয়েছিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1899463734470545542?t=nVUgYjwc8SEZ4ALVLnHM9Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাজারে গিয়ে মন খুলে অনেক কিছু জিনিস কিনে ফেলেছেন আপু। রমজান মাসে তেমন খাওয়া হয় না, কিন্তু ইফতারিতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন থাকে। তার জন্য বাজার তো করতেই হবে। তারপরে সামনে খুশির ঈদ। সব মিলিয়ে বেশ সুন্দর একটি কেনাকাটির পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
তা ঠিক বলেছেন ভাইয়া বাজারে গেলে নিজের মতো কেনাকাটা করা যায়, অনেক ভালো লাগে।
আসলেই বাচ্চাদের খাওয়ানো অনেক বেশি কষ্টকর আর বাচ্চারা শুধু চিপস পাউরুটি বিস্কুট জাতীয় মুখরোচক খাবারই বেশি পছন্দ করে থাকে যে কারণে তারা বারবার এসব খাবারই খেতে চায়। আর আমার বাজারে গেলে মনে হয় একবার গিয়েই প্রয়োজনীয় সব কেনাকাটা করে নিয়ে আসি বারবার যাওয়ার থেকে একবার গিয়ে সব বাজার করে আনাই অনেক ভালো। যাইহোক আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।
জি ভাইয়া একবার কিনতে পারলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
আপু রমজান মাসে ইফতার খেয়ে ভাত আর খেতে ইচ্ছা করে না। তবে আপনি বাজার বাড়ি থেকে একটু দূরে হওয়াতে আগে থেকেই কিছু মিষ্টি জাতীয় পাউরুটি কিনে ফ্রিজে রেখে দিয়েছেন জেনে ভালো লাগলো। আমরাও রমজানের আগে কিছু কেনাকাটা করেছি। আসলে রোজা থেকে বাজারে যাওয়াটা একটু অসুবিধা। ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্ত পড়ে ধন্যবাদ।
জি আপু রোজা রেখে যাওয়া সত্যি মুশকিল, ধন্যবাদ আপু।
রমজান মাসের বাজারদর নিয়ে নতুন করে আর কি বলবো আপু! যাই হোক, বাজার কিছুটা দূরে হলে আসলে কিছুটা ঝামেলাই হয়ে যায়। এই পাউরুটি গুলো ফ্রিজে রাখলেও ডেট খেয়াল করে বাচ্চাদের দিবেন আপু, ডেট তো বেশি দিন থাকে না। আর রেক্সিন নিয়ে ভালোই করেছেন। আসলেই ঈদের সময়ে বা যে কোনো উৎসবের সময় বাসার লুকেও একটু পরিবর্তন আনলে ভালোই লাগে! ছোট মেয়েও রোজা রাখছে জেনে বেশ ভালো লাগলো, ওদের জন্য ভালোবাসা 😍
না আপু ডেট দেখেই আনি সব সময়, ধন্যবাদ আপু।
রোজার মাসে বাচ্চাদের জন্য এরকম জিনিসগুলো কেনাকাটা করা লাগে। রোজার দিনে বাচ্চারা একেবারেই ভাত খেতে চায় না। আপনি শুকনো খাবারগুলো কিনে নিয়ে এসে ভালোই করেছেন। আপনার বড় মেয়ের সবগুলো রোজা রাখার কথা শুনে অনেক ভালো লাগলো। কেনাকাটা সুন্দর মুহূর্তটা অনেক সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।
জি আপু বাচ্চারা ভাত খেতেই চায় না, ধন্যবাদ আপু।