বিস্কুট দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি
আসসালামু আলাইকুম
বিস্কুট দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি
উপকরণ
১.লিকুইড দুধ
২.গুড়ো দুধ
৩.বিস্কুট
৪.কর্নফ্লাওয়ার
৫.চিনি
প্রথমে আমি দুই প্যাকেট বিস্কুট এভাবে খুলে নিয়েছি।তারপর চামচ দিয়ে এভাবে গুড়ো করে নিয়েছি।
এখন গুড়ো করে রাখা বিস্কুট এর মধ্যে কিছু লিকুইড দুধ দিয়েছি।
তারপর গুড়ো দুধ দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।তারপর একটা বেটার তৈরি করে নিয়েছি।
এখন আইসক্রিম এর বক্স এর মধ্যে ঢেলে দিয়েছি। এভাবে আমি সব গুলো বক্সে ভিতরে ঢেলে নিয়েছি।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি বক্সটি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দশ ঘন্টার জন্য।
ফিরে এলাম দশ ঘন্টা পর।ডিপ ফ্রিজ থেকে বের করে কিছু সময় রেখে দিয়েছি।তারপরে এভাবে কিছু সময় রেখে দিয়েছি। তারপর একটা একটা করে বের করে নিয়েছি । অনেক মজা হয়েছিল বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

https://x.com/MimiRimi1683671/status/1928099521784951115?t=crrimsYPSSpO4faZzpYH0w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1928101204623561113?t=AQXmslbXnXTd7jl8CDHy7g&s=19
https://x.com/MimiRimi1683671/status/1928102260543820149?t=bSf3dP1uNuM5ifQ8ae-dYA&s=19
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল।
আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।
আপনার রেসিপি পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি! খুব সহজ ও সুস্বাদু আইসক্রিম তৈরি করার ধারণা দিয়েছেন, যা ঘরে বসে সবাই করতে পারবে। ছবি ও ধাপে ধাপে প্রক্রিয়াটি এত পরিষ্কারভাবে দেখিয়েছেন যে, কোনো জটিলতা লাগবে না। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা দারুণ একটা আনন্দদায়ক আইডিয়া। আপনার ধৈর্য ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আপু এখন অনেকে আইসক্রিমের বক্স কিনে আইসক্রিম তৈরি করে বাড়িতে। তবে আপনি দেখছি মজার আইসক্রিম তৈরি করেছেন বিস্কুট দিয়ে। আর নিজে তৈরি করে কিছু খেলে খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য ভালো হয়। খুব সুন্দর করে আইসক্রিম রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।
একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত ভিন্ন ধরনের একটি রেসিপি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই ভিন্ন ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে মুখের মধ্যে পানি চলে আসলো৷ একই সাথে এরকম রেসিপি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷