সুস্বাদু রোস্ট রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
সুস্বাদু রোস্ট রান্নার রেসিপি
উপকরণ
১.চিকেন
২.পিঁয়াজ কুঁচি
৩.মরিচের গুড়ো
৪.ধনের গুড়ো
৫.জিরার গুড়ো
৬.রোস্টের মসলা
৭.টক দই
৮. সস
৯.এলাচ, দারচিনি, তেজপাতা
১০.লবণ ও
১১.তেল
১২.চিনি
১৩.দুধ
প্রথমে আমি রোস্টের জন্য কিছু চিকেন বানিয়ে রেখেছি। তারপর সেগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এভাবে একটা দুটি করে বেশ কিছু রোস্ট দিয়েছি।
এখন রোস্ট গুলো হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর সে তেলে পিঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য। বেরেস্তা তৈরি করে তুলে নিয়েছি।
এখন আরোও কিছু তেল তেল দিয়ে আরো কিছু পিঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি।তারপর সকল মসলা দিয়ে দিয়েছি।
মসলা গুলো ভালো করে ভুনা হলে ভেজে রাখা রোস্ট গুলো দিয়ে দিয়েছি।
রোস্ট গুলো দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। তারপর বেরেস্তা গুলো দিয়ে দিয়েছি। আর কিছু সময় রান্না করে নিয়েছি।
এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রোস্ট রান্নার রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1917947262707310937?t=VT2rfBfMYyQgecXdt-WDlg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1917949608883617792?t=HcWEv3s9DteA1sQJZWxr-w&s=19
https://x.com/MimiRimi1683671/status/1917950241518850305?t=7ickHAQeDMo5JTS8G90BNA&s=19
আপনার আজকের চিকেন রোস্ট রান্না দেখে আমার রীতিমতো লোভ লেগে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। আমার এমন রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সুস্বাদু লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রোস্ট আমার খুবই পছন্দের। পোলাওয়ের সাথে রোস্ট খাওয়ার মজাই আলাদা। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপিটি তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদারও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।
রোস্ট খেতে কে না পছন্দ করে৷ সবাই রোস্ট খেতে অনেক ভালোবাসে৷ আর আজকে যেভাবে আপনি আজকে এই রোস্ট এর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এটিকে এখন খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একইসাথে এটি তৈরি করার পরবর্তীতে যখন ডেকোরেশন করেছেন এটিকে অনেক সুস্বাদু দেখা যাচ্ছে৷
চিকেন রোস্ট খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি চিকেন রোস্ট এর মজার রেসিপি করেছেন। তবে রোস্ট পোলাও এর সাথে খেতে আমার কাছেও খুব ভালো লাগে। আর ঈদের সময় হলে তো এই ধরনের রেসিপি গুলো খেতে আরো বেশি মজা লাগে। খুব মজার লোভনীয় রোস্ট এর রেসিপি করে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
মুরগির রোষ্ট খুব জনপ্রিয় খাবার। পুষ্টিকরও অনেক।আপনি ভীষণ লোভনীয় করে মুরগির রোষ্ট তৈরি করেছে দারুণ হয়েছে আপনার রোষ্ট গুলো।খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি তা বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।