সরিষা দিয়ে সজনে রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সরিষা দিয়ে সজনে রান্না রেসিপি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। যদি ও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের রান্না করে থাকি।কিন্তু সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয় না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। সজনে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তবে বাচ্চারা খেতে চায় না। আসলে একটা জিনিস রান্না করলে সবাই না খেলে সত্যি ভালো লাগে না। তবে সবার জন্য নিজের পছন্দের জিনিস খেতে মিস করবো কেন।তারপর গাছ থেকে একজনকে দিয়ে বেশ কিছু সজনে পাড়ালাম। তারপর সরিষা দিয়ে রান্না করেছি। সত্যি খেতে অনেক মজার ছিল। তবে বাচ্চারা সজনে দেখে রাগ করেছে।তারা পড়তে গেলে আমরা অনেক মজা করে খেয়েছি।সত্যি সজনে অনেক মজার খাবার। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে সজনে রান্না করেছি।

1000000391.png

1000024412.jpg

উপকরণ
১.সজনে ডাটা
২.সরিষাবাটা
৩.আদাবাটা ও রসুনবাটা
৪.হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়ো
৫.লবন ও তেল
৬.পিঁয়াজ কুঁচি

1000000390.png

1000024360.jpg

1000024358.jpg
প্রথমে আমি কিছু সরিষা বেটে নিয়েছি।তারপর সজনে গুলো ভেছে কেটে নিয়েছি।

1000024362.jpg

1000024363.jpg
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000024364.jpg

1000024365.jpg
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। কিছু সময় কষিয়ে সকল মসলা দিয়ে দেব। তারপর বেশ কিছু সময় কষিয়ে নেব।

1000024366.jpg

1000024367.jpg
মসলা গুলো কষাণো হয়ে গেলে সরিষা বাটা দিয়ে দেব। তারপর আরো কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেল সজনে গুলো দিয়ে কষিয়ে নেব।

1000024368.jpg

1000024369.jpg
বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000022955.jpg

1000024370.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জ্বালিয়ে নেব। ঢাকনা খুলে কিছু জিরার গুঁড়ো দিয়ে দেব।

1000024372.jpg

1000024376.jpg
তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সরিষা দিয়ে সজনে রান্না রেসিপি।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000024415.jpg

 last year 

সরিষা দিয়ে সজনে রান্না করে খাওয়া হয়নি কখনো। নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 last year 

অনেক মজাদার একটা রেসিপি দেখলাম। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন।

 last year 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। দেখে বুঝতে পেরেছি মজা করে খাওয়া হয়েছে এই খাবারটা।

 last year 

আমি একটা সময় সজনে ডাটা পছন্দ করতাম না তারপরে আস্তে আস্তে পছন্দ শুরু করতে আরম্ভ করি। এখন সজনে ডাটা রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে সরিষা দিয়ে সজনে বাটার চমৎকার রেসিপি প্রস্তুত করেছেন দেখতে ভীষণ লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার সজনে ডাঁটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আমার মা এভাবে সজনে ডাটা রান্না করে খেতে খুব পছন্দ করেন। আমি সজনে খেতে একদম পছন্দ করি না। কেন জানিনা গন্ধটাই আমার ভালো লাগেনা। তবে আপনি দেখছি পেঁয়াজ ব্যবহার করেছেন। আমার মা এখানে পেঁয়াজ ব্যবহার করেন না। রেসিপিটি দেখতে কিন্তু চমৎকার হয়েছে আপু। আমি সজনে না খেলেও রান্নার পরে এই সরিষা দিয়ে গরম ভাত মেখে খেতে খুব পছন্দ করি। রেসিপিটি দেখে ভালো লাগলো আপু।

 last year 

এই রান্নার ছবিটা মনে হয় আমি আগের দিন আপনার ব্লগেই দেখেছিলাম তবে আজকে রান্নার রেসিপি টা দেখতে পেয়ে আরো ভালো লাগলো। আমরাও বাড়িতে সজনেরাটা সরষে বাটা দিয়ে রান্না করে খাই তবে সেটা সাদা সরষে। কালো সর্ষের ঝাঁজ বেশি তো তাই আমার মনে হয় এটাও খেতে বেশ ভালো হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60995.11
ETH 1571.77
USDT 1.00
SBD 0.47