জেনারেল রাইটিং বিপদ আসতে সময় লাগে না
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আজ দুই দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। আর শত ব্যস্ততার পরেও চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। আসলে আমার বাংলা ব্লগ আমার পরিবার। আর পরিবারের খোঁজখবর না নিলে সত্যি ভালো লাগে না। যাইহোক আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছি।আল্লাহ যাকে যতটুকু সময় দিয়েছে পৃথিবীতে থাকার জন্য সে তার একটু ও বেশি থাকতে পারবে না। আমরা হাজার চেষ্টা করে কাউকে ধরে রাখতে পারব না। আমরা যতই বলি সতর্ক থাকলে বিপদ কম আসে, এটা ঠিক। কিন্তু বিপদ কপালে থাকলে তখন অসতর্ক এমনিতে হয়ে যায়। এটা শুধু আমাদের কথা বলছি না আমার মনে হয় এমনটা সবার সাথেই ঘটে।আর যার ভাগ্যে যা আছে তা অবশ্যই হবে। আসলে ভাগ্য পরিবর্তন করা কঠিন।
আপনারা অনেকেই জানেন আমাদের একটা গরু আছে। আর গরুটি প্রতি দিন সাত থেকে আট কেজি দুধ দেই।আর গরু পালন করলে সবাই ঘাস লাগিয়ে থাকে। আমাদের ও ঘাস লাগিয়েছে। তবে আমাদের বাড়ি থেকে একটু দূরে। তাই প্রতি দিন আপনার ভাইয়া নিজেই এক বোজা করে ঘাস নিয়ে আসে। বেশি হলে কাউকে দিয়ে আনায়। আবার মাঝে মাঝে অটোতে করে ঘাস বাড়িতে আনে। আসলে আমাদের ঘাস লাগে প্রতি দিন আর প্রতি দিন মানুষ পাওয়া মুশকিল। তাই মাঝে মাঝে আপনার ভাইকে ঘাস নিয়ে আসতে হয়। আর নিজের কাজ করা এটা কষ্টের কিছু না আমার মনে হয়।আসলে নিজের কাজের মধ্যে শান্তি থাকে অন্য রকম। যাইহোক বিপদ আসলে যেকোন ভাবে চলে আসে এটা ঠেকানো মুশকিল।
যাইহোক গত বৃহস্পতিবারের আমাদের এদিকে অনেক ঝড় বাতাসও সাথে বৃষ্টি হয়েছে। জোয়ার ভাটার বৃষ্টি হলে কারেন্ট ডিস্টার্ব করে আমার মনে হয় এটা সবদিকেই হয়। কারেন্ট না থাকার জন্য তেমন অটো রিক্সা চলছিল না। তাই আপনাদের ভাই সকাল সকাল উঠে গিয়েছিল ঘাস ক্ষেতে । আসলে ঝড়ে আমাদের ঘাসের সাইড দিয়ে অনেক বড় বড় কাজ ছিল ভেঙে গিয়েছে। তারপর সেগুলো বিক্রি করে দিয়েছে। তাই সকাল সকাল ঘাস দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে দেখে ঘাস ক্ষেতে কাদা তাই নিজে বসে বসে কিছু ঘাস কেটেছে কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে ঘাস গুলো অনেক ভারী হয়েছে। তারপর পাশের কয়েকটি অটো ফোন দিল কিন্তু তাদের গাড়িতে চার্জ না থাকার জন্য ঘাস গুলো রেখে চলে আসতে লাগলো।অটোতে দুপুরে এনে দেবে বলেছে।কিন্তু আপনার ভাইয়া আসার সময় কিছু ঘাস নিয়ে আসতে ছিল। আমাদের বাড়িতে কয়েক বাড়ি দূরে হঠাৎ পা পিছলে ঘাস নিয়ে পড়ে যায়।তারপর গাড়ে অনেক ব্যথা পেয়েছে। তারপর আমাকে ফোন দিলে তারাতাড়ি গিয়ে বাড়িতে নিয়ে এসেছি।তারপর সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়েছি ডাক্তার দেখে ঔষধ লিখে দিয়েছে। তবে ব্যথা তেমন কমছে না। যদি না কমে তাহলে কাল ডাক্তারের কাছে নিয়ে যাব আবার।
আসলে বিপদ কখন কিভাবে আসে বোঝা মুশকিল। সবাই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

https://x.com/MimiRimi1683671/status/1923759234132627860?t=zDKYyETBZg5oWHsO4FAp6A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1923760383204131072?t=vCF-bdsANB6gsM-UVxYD2w&s=19
https://x.com/MimiRimi1683671/status/1923793284415225874?t=6YpnVaTk73v0c2MCfURVzA&s=19
আপু আপনার পোস্ট টি পড়ে একটু খারাপ লাগলো। আসলে বিপদ কখন আসে এটা আমরা কেউ বুঝতে পারি না।তবে ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল, সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দিবেন।ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠে, ধন্যবাদ আপনাকে।