ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি

1000022934.jpg

1000022933.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে ক্লে এনে ঘরে রাখা সম্ভব হয় না বাচ্চাদের জন্য। তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। মাঝে মাঝে আমার পোস্ট করার জন্য ফটোগ্রাফি করে রাখে। আসলে বাচ্চা বলে কথা তেমন ভালো পারে তবে চেষ্টা করে এটাই অনেক। যাইহোক আজ ফুলসহ ফুলদানি তৈরি করেছি।সত্যি তৈরি করার করে দেখতে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

1000022891.jpg
বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000022894.jpg

1000022895.jpg
প্রথমে আমি হলুদ রঙের ক্লে নিয়েছি। তারপর ক্লেকে গোল করে নিয়েছি।
1000022896.jpg

1000022898.jpg
এখন হলুদ ক্লেকে এভাবে লম্বা করে নিয়েছি। এভাবে আমি কয়েক ধরনের ক্লে লম্বা করে নিয়েছি।

1000022903.jpg
এখন সব ক্লে গুলোকে এভাবে পেঁচিয়ে ফুলদানি তৈরি করে নিয়েছি।

1000022905.jpg

1000022907.jpg
এখন আমি লাল ক্লে নিয়েছি। তারপর ক্লেকে এভাবে লম্বা করে নিয়েছি।

1000022909.jpg

1000022910.jpg
এখন লম্বা ক্লে থেকে এভাবে কয়েক টুকরা করে নিয়েছি। তারপর গোল করে নিয়েছি।

1000022913.jpg

1000022914.jpg

1000022915.jpg
এখন এভাবে ক্লেকে একটার পরে একটা দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

1000022916.jpg

1000022917.jpg
এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে চিত্রের মতো করে নিয়েছি।

1000022918.jpg

1000022921.jpg
এখন গোল করে চিত্রের মতো করে পাতা বানিয়ে নিয়েছি।

1000022922.jpg

1000022923.jpg
এখন পাতা ও ফুল গুলো ডালের সাথে লাগিয়ে দিয়েছি।

1000022924.jpg

1000022934.jpg

একই ভাবে আমি দুটি ফুল বানিয়ে নিয়েছি। তারপর ফুল দানির ভিতরে রেখে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000022944.jpg

1000022943.jpg

 last year 

ক্লে দিয়ে দারুন একটি ফুলসহ ফুলদানি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ক্লে দিয়ে যে কোন কিছুই বানানো হোক না কেন দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনার ফুল সহ ফুলদানিটিও অনেক চমৎকার করে বানিয়েছেন। ফুলদানিতে বিভিন্ন ধরনের ক্লে দিয়েছেন দেখে ফুলসহ ফুলদানিটি দারুন ফুটে উঠেছে।

 last year 

জি আপু বিভিন্ন ধরনের ক্লে দেওয়াতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আজকে। সত্য এটাও যে বাচ্চারা এরকম জিনিস গুলো দিয়ে বর্তমান সময়ে নানা রকম জিনিস তৈরি করে। যেমন আপনার বাচ্চারা করে থাকে। যাই হোক আজকে ফুল সহ ফুলদানিটি ক্লে দিয়ে দৃষ্টিনন্দনভাবে তৈরি করেছেন। খুবই ভালো লাগলো।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার ডাই পোস্টটি খুবই চমৎকার হয়েছে।সত্যিই, বাচ্চারা আজকাল এমন সৃজনশীল কাজের মাধ্যমে নিজেরা নানা রকম জিনিস তৈরি করা অন্য পছন্দ করে। আজকের ফুল এবং ফুলদানি টি ক্লে দিয়ে এত সুন্দরভাবে তৈরি করেছেন, তা দেখে মনটা প্রশান্ত হয়ে গেল। এত সুন্দর কাজ দেখে বুঝা যায়, কতটা মেধা আর কল্পনা শক্তি দিয়ে তারা কাজ করছে। খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

খুব সুন্দর ফুল তৈরি করলেন আপু দেখে বেশ ভালো লেগেছে। ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। অনেকের কাছ থেকে অনেক ধরনের পোস্ট দেখে থাকি। যে যাই তৈরি করুক না কেন দেখতে খুব ভালো লাগে। আপনি আজকে ফুল তৈরি করলেন ক্লে দিয়ে অনেক সুন্দর দেখাচ্ছে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

ক্লে দিয়ে যে কোন কিছু বানালে তা সুন্দর লাগে দেখতে।ক্লে দিয়ে আপনি চমৎকার সুন্দর করে গোলাপ বানিয়েছেন। খুবই সুন্দর হয়েছে দেখতে।ধাপে ধাপে ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে গোলাপ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে গোলাপ তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

জি আপু ক্লের তৈরি জিনিস গুলো অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপু।

 last year 

শুনে অনেক ভালো লাগলো আপু ,আপনার বাচ্চারা আপনার পোস্ট করার জন্য ফটোগ্রাফি করে রাখে। আপনি অনেক সুন্দর ভাবে ফুল সব ফুলদানি তৈরি করেছেন যেটা দেখতে অসাধারণ হয়েছে ধন্যবাদ।

 last year 

জি আপু বাচ্চারা অনেক সময় ফটোগ্রাফি করে রাখে, ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপু আপনি তো ক্লে দিয়ে খুব সুন্দর ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। আপনার তৈরি ফুলসহ ফুলদানি কিন্তু অসাধারণ হয়েছে। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। এবং আপনার বানানো এই ফুলদানি যদি টেবিলের উপর সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে এত সুন্দর করে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60768.58
ETH 1592.65
USDT 1.00
SBD 0.47