চিংড়ি দিয়ে ধুন্দল ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

চিংড়ি দিয়ে ধুন্দল ভাজি রেসিপি

1000029471.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে বর্তমান সব কিছুর যে হারে দাম তাতে খাওয়া মুশকিল। ধুন্দল ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে চিংড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে আমি চিংড়ি খায় না।কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তারজন্য ভাজির ভিতরে ছোট চিংড়ি গুলো দেয়।তবে চিংড়ি দিয়ে যা কিছু রান্না করি না কেন অনেক ভালো লাগে। বেশ মজার খাবার। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000029460.jpg

1000029458.jpg

1000029459.jpg
১.ধুন্দল
২.কাঁচামরিচ ফালি
৩.পিঁয়াজ কুঁচি
৪.হলুদ গুড়ো
৫.লবন
৬.তেল
৭.চিংড়ি

প্রস্তুত প্রণালী

1000029462.jpg

প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি।তারপর তেল গরম হয়ে আসলে চিংড়ি গুলো দিয়ে দিয়েছি।

1000029463.jpg

1000029465.jpg
চিংড়ি গুলো একটু ভেজে ধুন্দল গুলো দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000029468.jpg
এখন হলুদ গুঁড়ো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব।

1000022955.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব।

1000029469.jpg

1000029471.jpg

কিছু সময় রান্না করে নেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ধুন্দল ভাজি রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

Sort:  
 10 months ago 

চিংড়ি মাছ দিয়ে যে কোন কিছু রেসিপি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে আপনি চিংড়ি মাছ এবং ধুন্দুল দিয়ে মজার ভাজি রেসিপি করেছেন। আর এ ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজা লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

1000029950.jpg

 10 months ago 

বাহ খুব ভালো রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি দিয়ে ধুন্এদলের ভাজি রেসিপি বানিয়েছে। রেসিপির প্রসেস এবং বর্ণনা একদম সহজভাবে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি পোস্টটি আসলেই সুন্দর হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 10 months ago 

ওয়াও আপনি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি রান্না করছেন দেখে অনেক লোভ লেগে গেলো।চিংড়ি মাছ আমার পছন্দের এবং চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি রান্না করছেন,দেখে মনে হচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 10 months ago (edited)

চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে আমার কাছে। ধুন্দল চিংড়ি মাছ এভাবে ভাজি করে খাওয়ার মজাই আলাদা। আপনার তৈরি করার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42