আলু দিয়ে খাসির মাংস ভুনা রেসিপি
আসসালামু আলাইকুম
আলু দিয়ে খাসির মাংস ভুনা রেসিপি
১.খাসির মাংস দেড় কেজি
২.আলু
৩.আদাবাটা ও রসুনবাটা
৪.হলুদ গুড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো ও জিরার গুঁড়ো।
৫.পিঁয়াজ কুঁচি
৬.এলাচ,দারচিনি ও তেজপাতা
৭.তেল ও লবন
প্রথমে আমি আলু, মাংস ও পিঁয়াজ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে ভেজে নেব।
এখন ভেজে রাখা আলু গুলো তুলে নেব।
এখন সেই তেলে আর একটু তেল দিয়ে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর এলাচ,দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদা ও রসুনবাটা দিয়ে দেব।
আদা ও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো ভালো করে কষিয়ে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে কষিয়ে নেব।
মাংস গুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।
তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নেব।
এখন পানি শুকিয়ে আসলে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1953477531736387864?t=bit-VW18-hw9L67ETIAKCQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1953478015519948876?t=wbNnKozoPTJui207V5h0Ug&s=19
হ্যাঁ আপু খাসির মাংস যে দাম ইচ্ছা করলে খাওয়া সম্ভব নয়। আজকে আপনি খাসির মাংস এবং আলু দিয়ে মজার রেসিপি করেছেন। তবে খাসির মাংস অনেকের প্রিয় খাবার। আর এ ধরনের রেসিপি দিয়ে গরম রুটি এবং গরম পরোটা খেতে বেশ মজা লাগে। আর এই ধরনের রেসিপি করতে হলে একটু সময় দিয়ে করতে হয়। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি আপু রুটি ও পরোটার সাথে খেতে একটু বেশি ভালো লাগে , ধন্যবাদ আপনাকে।
খাসির মাংস আমারও খুব পছন্দের। তবে দাম একটু বেশি হওয়ায় এটা সব সময় খাওয়া হয় না। তবে যে কোন মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে তা আমার কাছে ভালই লাগে খেতে। আপনার তৈরি করার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
খাসির মাংস আমার বেশ ভালো লাগে খেতে। আপনার আজকের খাসির মাংস রান্নার পদ্ধতি দেখে বোঝাই যাচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে খেতে আর ফাইনাল পরিবেশন দেখে তো লোভ হচ্ছে। ভীষণ সুন্দর এবং সুস্বাদু লোভনীয় একটি খাবার আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।
খাসির মাংস এমনিতে অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আর আজকে যেভাবে আপনি চমৎকারভাবে এই সুস্বাদু খাসির মাংসের ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে এর ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হবে৷