ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ক্লের তৈরি ফুল নিয়ে। ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে তবে সময়ের অভাবে এখন ক্লে নিয়ে তেমন বসা হয় না।আসলে ক্লে এনে রাখা মুশকিল। আসলে বাচ্চারা ক্লে দিয়ে সব কিছু বানিয়ে নষ্ট করে ফেলে।তবে আজ কয়েক দিন ধরে বাইরে যাবার মতো কোন সুযোগ নেই। আসলে ঘন বৃষ্টিতে কোন কিছু ভালো লাগে না। তাই তো সবাই দুপুরে খেয়ে দেয়ে শুয়ে আছে। তখন ভাবলাম ক্লে নিয়ে বসি।তারপর ক্লে দিয়ে ভাবলাম একটা ফুল তৈরি করি।আসলে সূর্যমুখী ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই ভাবলাম বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ।আসলে ক্লের তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগে। যদিও অনেক দিন ক্লে দিয়ে তেমন কিছু করা হয়নি।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রণালী
প্রথমে আমি ইট কালারের ক্লে নিয়েছি। তারপর এভাবে করে হাত দিয়ে গোল করে নিয়েছি।
তারপর একটু চেপে চিত্রের মতো করে বানিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।
এখন হলুদ ক্লে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিছু ক্লে বের করে নিয়েছি।
তারপর এভাবে ক্লে লম্বা করে কয়েকটি পিস বানিয়ে কেটে নিয়েছি।
তারপর ক্লের পিস গুলো গোল করে এভাবে ফুল বানিয়ে নিয়েছি।
এখন ফুল গুলো একটা একটা করে লাগিয়ে পুরো ফুল বানিয়ে নেব।
এখন সবুজ ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে নিয়েছি।
এখন সবুজ ক্লে দিয়ে একটা কাঠির সাথে লাগিয়ে দিয়েছি।তারপর দুটি পাতা বানিয়ে নিয়েছি।
এখন সূর্যমুখী ফুলের সাথে লাগিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি
https://x.com/MimiRimi1683671/status/1942950672535859432?t=y-vCdwakaUabS0D7gx_wQQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1942951348372430858?t=JTjB8ot75gQujm6K4Hq37w&s=19
https://x.com/MimiRimi1683671/status/1942952117397770579?t=I-UYC5Xm4UkwDpND-IJPkA&s=19
সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফুল গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি অনেক আকর্ষণীয় মনে হয়। আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লাগলো আপু।
এত সুন্দর সূর্যমুখী ফুল দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর সূর্যমুখী ফুল দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।
সবসময় আপনি ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে আসছেন। আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই ফুল তৈরি করার মধ্য দিয়ে আপনি আপনার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফুল তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আপনি৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
সূর্যমুখী ফুলটি দেখতে যেমন চমৎকার হয়েছে পাতাগুলোও চমৎকার হয়েছে। ফুল আর পাতা মিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। অসাধারণ হয়েছে দেখতে।