জেনারেল রাইটিং :-পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে।আসলে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। বলা চলে এখনো অনেক ব্যস্ত। আসলে ঈদের এই কয়েক দিন একটু বেশি ব্যস্ত থাকবো এটাই স্বাভাবিক। শতব্যস্ততার মধ্যে ও চেষ্টা করি আপনাদের মাঝে একটা পোস্ট করার জন্য । সত্যি বলতে বর্তমান আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে।অনেকে হয়তো অনেক কিছু করতে না চাইলেও অনেক সময় বাধ্য হয়ে করতে হয়।আসলে তখন আমরা সেই লোকটিকে দোষারুপ করি।কিন্তু লোকটি কেন যে এভাবে করলো বুঝা মুশকিল। তখন যে লোকটি খারাপ কাজ করেছে তাকে আমরা দোষ দেয় কিন্তু কেন করলো তা দেখি না।এটা আমাদের সমাজে বেশির ভাগ মানুষ করে থাকে আসলে কথায় আছে না পাপীকে দোষ না করে পাপকে দোষ দেওয়ায় উত্তম। যাইহোক সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং লেখার জন্য।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমাদের পাশের বাড়ির একটা ছেলে তারা দুই ভাই এক বোন। তবে তিন ভাইবোন মোটামুটি ভালোই বড় বলা চলে। তবে কেউ বিয়ে করেনি।যদিও সবার বিয়ের বয়স হয়েছে। এভাবে চলছিল তাদের জীবন। তার বাবা এখনো অটোরিকশা চালিয়ে সংসার চালায়। যদিও ছোট ছেলে মোটামুটি ভালোই ইনকাম করে তবে বিদেশে যাবার জন্য অনেক টাকা মার খেয়েছে। তারজন্য তাদের সংসার অনেক অভাব। আসলে ইনকাম থাক আর না থাক সপ্তাহে কিস্তি দেওয়া মাপ নেই। যাইহোক বড় ছেলেটা অনেক ভালো তবে কয়েক বার এসএসসি ফেল করেছে। আর বড় ছেলের নাম হচ্ছে আকাশ।আসলে বাচ্চাদের ফেলের পিছনে শুধু কি বাচ্চারা দ্বায়ী। আসলে অনেক বাচ্চাদের জোগালের অভাব। হয়তো তাদের পিঁছে কিছু অর্থ খরচ করলে ভালো হয়ে যেত।

আসলে আকাশ এসএসসি পরীক্ষায় অংকে ফেল করেছে।তবে তার বাবা মা তাকে খেতে দিতে পারে না আর প্রাইভেট কিভাবে পড়াবে।আকাশকে যদি একটু ভালো করে পড়ানো যেত তাহলো হয়তো সে পাশ করতো।কিন্তু মানুষ দেখে সে ফেল করেছে কিন্তু কেন করেছে সেটা দেখে না।এভাবে আকাশ মোটামুটি মানুষের দোকানে থেকে নিজের টুকিটাকি কাজ চালায়।আসলে পড়াশোনা ছাড়া ছেলে মেয়ে কৃষি কাজ ছাড়া কি করবে।কিন্তু সবাই তো আর কৃষি কাজ করতে পারে না।তবে চেষ্টা করলে কিছু না কিছু করা সম্ভব। আসলে ইচ্ছে থাকলে উপায় হয় এটাই স্বাভাবিক।

যাইহোক আকাশ কষ্ট দেখে কোন কাজ করতে চায় না।তবে ছোট জন বেশ ভালোই ইনকাম করে। তবে আকাশের মা তাকে বেশ প্রশ্রয় দেয়।আসলে একটা মানুষ কাজ না করে ঘুরে বেড়ালে সে কখনো ভালো হতে পারে না।এভাবে আকাশ আস্তে আস্তে বাজে দিয়ে চলে গিয়েছে। গতকাল সেই মদ গাজা খেয়ে এসে বাড়ি ভাংচুর করছে।আর তার বাবাকে মারা জন্য খুঁজছে।আসলে তার বাবা কেন তাকে টাকা পয়সা দেয় না।তবে এই পরিস্থিতিতে আসার জন্য আকাশের চেয়ে তার মা বেশি দ্বায়ী। যদি ও আকাশ এমন ছিল না। তবে পরিস্থিতি তাকে এমন করেছে।এখন তাকে ভালো করা মুশকিল। তবে সবাই চেষ্টা করছে তাকে ভালো পথে আনার জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60768.58
ETH 1592.65
USDT 1.00
SBD 0.47