কচুর মুখী দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কচুর মুখী দিয়ে টেংরা মাছের রেসিপি

1000030782.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছিএকটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের রান্না করি কিন্তু সব সময় রেসিপি করা হয় না। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। সত্যি নিজের তৈরি রেসিপি খেতে অনেক মজা। আর এগুলো সব সময় স্বাস্থ্যসম্মত। যাইহোক নদীর টেংরা মাছ কচুর মুখি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে নদীর যেকোন মাছ ভালো লাগে। আর এভাবে মাখা মাখা ঝোল হলে তো কথায় নেই। যাইহোক গতকাল রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000030764.jpg

1000030766.jpg

1000030772.jpg

১.টেংরা মাছ
২.কচুর মুখি
৩.পিঁয়াজ কুঁচি
৪.আদা ও রসুনবাটা
৫.হলুদ গুঁড়ো
৬.মরিচের গুঁড়ো
৭.ধনের গুঁড়ো
৮.জিরার গুঁড়ো
৯.তেল
১০.লবন

প্রস্তুত প্রণালী

1000030764.jpg

1000030772.jpg

প্রথমে আমি মাছ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কচুর মুখি গুলো কেটে ধুয়ে নিয়েছি।

1000030765.jpg

1000030767.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000030768.jpg
পিঁয়াজ গুলো একটু ভালো করে নেড়ে কচুর মুখি গুলো দিয়ে দিয়েছি।

1000030769.jpg

1000030774.jpg
পিঁয়াজ ও কচুর মুখি গুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

1000030775.jpg
ভালো করে কষিয়ে মাছ গুলো দিয়ে দেব। মাছ গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

1000030777.jpg
মাছ গুলো কষাণো হয়ে গেলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর কিছু সময় রান্না করে নেব।

1000030779.jpg

1000030782.jpg
তারপর কিছু জিরার গুঁড়ো দিয়ে দেব। এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।। এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 9 months ago 

1000030843.jpg

 9 months ago 

আপু নদীর যে কোন মাছ খেতে সবাই কম বেশি পছন্দ করে। আজকে আপনি কচুর মুখী দিয়ে টেংরা মাছের মজার রেসিপি করেছেন। আর কচুর মুখী এবং টেংরা মাছ আমার খুব প্রিয়। খুব মজার এবং সুস্বাদু রেসিপি সুন্দর করে তরে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

ওয়াও কচুর মুখী দিয়ে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।টেংরা মাছ আমার অনেক পছন্দের একটি মাছ।আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 9 months ago 

ওয়াও আজকে আপনি মজার রেসিপি করেছেন। কচুর মুখী এবং টেংরা মাছ দিয়ে মজার রেসিপি করেছেন। তবে যে কোন মাছের সাথে কচুর মুখী দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। খুব সুন্দর করে রেসিপিটি শুরু থেকে আমি শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42